আমড়াতলী, জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া

  • Home
  • Bangladesh
  • Chenchura
  • আমড়াতলী, জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া

আমড়াতলী, জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমড়াতলী, জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া, Landmark & historical place, Amratoli, Zianagar(5880), Dupchanchia, Bogura, Chenchura.

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ  #মূল পরিসংখ্যান- গড় পাসের হার ৬২.২৫%  - পাস করেছে প্রায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন  - ফেল...
10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

#মূল পরিসংখ্যান
- গড় পাসের হার ৬২.২৫%
- পাস করেছে প্রায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন
- ফেল করেছে প্রায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন
- জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

(৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৬৪.০৫%, জিপিএ-৫ ১,০৬,০০৯ জন।)

#গত বছরের (২০২৫) তুলনায়
- ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫%
- এবার কমেছে ৬.২ শতাংশ পয়েন্ট
- জিপিএ-৫ গত বছর ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, এবার কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

#বোর্ডভিত্তিক পাসের হার (২০২৬)
- ঢাকা ৭১.৬৩% (সর্বোচ্চ)
- যশোর ৬৬.২৭%
- কুমিল্লা ৬৫.৪২%
- রাজশাহী ৬৩.৬৭%
- বরিশাল ৬০.৩৫%
- চট্টগ্রাম ৫৯.৪৮%
- সিলেট ৫৮.৩৩%
- দিনাজপুর ৫৮.০৫%
- ময়মনসিংহ ৫৭.৩৯%
- কারিগরি ৫৮.২০% (জিপিএ-৫: ৩,৯৫১)
- মাদরাসা (দাখিল) ৫৫.৪৯% (সর্বনিম্ন, জিপিএ-৫: ৬,৭১৬)

#গুরুত্বপূর্ণ বিষয়
- ৩১২টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি (৫৭টি সাধারণ বোর্ড, ২২৬টি মাদরাসা, ২৯টি কারিগরি + ১টি বিদেশি কেন্দ্র)।
- মোট পরীক্ষার্থী প্রায় ১৮.৫৭ লাখ (উপস্থিত প্রায় ১৮.২৯ লাখ)।

- পুনঃনিরীক্ষণ (রে-স্ক্রুটিনি) আবেদন চলবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

এবার পাসের হার আরও কমে যাওয়ায় শিক্ষা ব্যবস্থায় কঠোর মূল্যায়ন ও মান বাড়ানোর প্রবণতা স্পষ্ট। যারা পাস করছ তাদেরকে শুভকামনা।
যারা ফেল করেছো, চিন্তা কোরো না। জীবনটা জিপিএ দিয়ে মাপা হয় না… মাপা হয় কতবার উঠে দাঁড়াও সেটা দিয়ে!

18/07/2026
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী,৩০ মে শনিবার  #আমড়াতলীতে শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর ৪৫তম শা...
30/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী,

৩০ মে শনিবার #আমড়াতলীতে শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #মোকছেদুল মেম্বার'সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা তাঁর কর্মময় জীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

আলহামদুলিল্লাহ ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার সাহেবের আ...
30/04/2026

আলহামদুলিল্লাহ
৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার সাহেবের আন্তরিক প্রচেষ্টায় তাঁর নির্বাচনী এলাকার ২টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ১৫০টি মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য প্রতি প্রতিষ্ঠানে ৩ লক্ষ টাকা করে ডিও লেটার প্রদান করা হয়েছে।

খুব অল্প সময়ের মধ্যেই এই বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পেয়ে যাবে—ইনশা'আল্লাহ।

আমাদের #আমড়াতলী ওয়াক্তিয়া মসজিদও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤️

আমড়াতলী ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ সম্মানিত এলাকাবাসী,অপরিসীম রহমত, মাগফিরাত ও বরকতের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর আমাদের দ্বা...
20/03/2026

আমড়াতলী ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ


সম্মানিত এলাকাবাসী,
অপরিসীম রহমত, মাগফিরাত ও বরকতের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর আমাদের দ্বারপ্রান্তে। এ শুভক্ষণকে কেন্দ্র করে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী—

☪ ঈদ-উল ফিতরের জামাত: 🕣 সকাল ৮:৩০ মিনিট।
☪ ঈদ-উল আযহার জামাত: 🕢 সকাল ৭:৩০ মিনিট।

📢 ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে—
#আমড়াতলী_ঈদগাহ_মাঠে
🕣 সকাল ৮:৩০ মিনিটে ✅

সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আন্তরিক আহ্বান:
যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করুন এবং এই পবিত্র মহামিলনে অংশ নিয়ে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করুন।

🌙 ঈদ হোক আত্মশুদ্ধি, মানবিকতা ও ভালোবাসার অনন্য বার্তা বহনকারী।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন—আমীন।

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।তাই আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। সে...
21/12/2025

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

তাই আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। সেই মোতাবেক আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Last Nightদক্ষিণ চেচুঁড়িয়া গ্রামে বিএনপির উদ্যোগে এক ব্যাপক ও সফল বৈঠকের আয়োজন করেন সম্মানিত জনপ্রতিনিধি  #মোকছেদুল মেম্...
18/11/2025

Last Night

দক্ষিণ চেচুঁড়িয়া গ্রামে বিএনপির উদ্যোগে এক ব্যাপক ও সফল বৈঠকের আয়োজন করেন সম্মানিত জনপ্রতিনিধি #মোকছেদুল মেম্বার।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #আফছার সাহেব। পাশাপাশি গ্রাম ও এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

বক্তাগণ স্পষ্ট করে বলেন—
উদ্দেশ্য একটাই: আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও এই দেশের নেতৃত্বে দেখতে চাই। এবং আব্দুল #মহিত তালুকদারকে 🌾 ধানের শীষে ভোট দিয়ে দুপচাঁচিয়ার এমপি হিসেবে নির্বাচিত করা—এটাই সবার অঙ্গীকার।
এই লক্ষ্যকে সামনে রেখে ঐক্য, সংগঠনশক্তি, মাঠপর্যায়ে ও গণঅংশগ্রহণের গুরুত্ব বক্তারা একযোগে তুলে ধরেন।

বৈঠক শেষে আন্তরিকভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয়—
সবার জন্য পরিবেশন করা হয় ঘরোয়া খাবার ও গ্রামীণ আতিথেয়তা...
উপস্থিত সকলেই এই সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন 👌

🗳️ বিএনপির বড় ঘোষণা: ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ...ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি আজ (সোমবার, ৩ নভেম...
03/11/2025

🗳️ বিএনপির বড় ঘোষণা: ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি আজ (সোমবার, ৩ নভেম্বর) ঘোষণা করেছে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাকি ৬৩টি আসনের নাম পরবর্তীতে জানানো হবে।

🔶 রংপুর বিভাগ___
পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামির
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও-৩: মো. জাহিদুর রহমান জাহিদ
দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম
দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ
দিনাজপুর-৩: বেগম খালেদা জিয়া
দিনাজপুর-৪: আখতারুজ্জামান মিয়াঁ
দিনাজপুর-৬: এজেডএম জাহিদ হোসেন
নীলফামারী-২: এএইচ মো. সাইফুল্লাহ রুবেল
নীলফামারী-৪: মো. আব্দুল গফুর সরকার
লালমনিরহাট-১: মো. হাসান রাজিব প্রধান
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু
রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন
রংপুর-২: মোহাম্মদ আলী সরকার
রংপুর-৩: মো. সামসুজ্জামান সামু
রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা
রংপুর-৫: মোহাম্মদ গোলাম রব্বানী
রংপুর-৬: মো. সাইফুল ইসলাম
কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা
কুড়িগ্রাম-২: মো. সোহেল হোসেন কায়কোবাদ
কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম
কুড়িগ্রাম-৪: মো. আজিজুর রহমান
গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী
গাইবান্ধা-২: আনিসুজ্জামান খান বাবু
গাইবান্ধা-৩: ডা. মইনুল হাসান সাদিক
গাইবান্ধা-৪: মো. শামী কায়সার
গাইবান্ধা-৫: মো. ফারুক আলম সরকার

🔶 রাজশাহী বিভাগ
জয়পুরহাট-১: মো. মাসুদ রানা প্রধান
জয়পুরহাট-২: আব্দুল বারী
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
#বগুড়া-৩: আব্দুল মুহিদ তালুকদার ✅
বগুড়া-৪: মো. মোশারফ হোসেন
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
#বগুড়া-৬: তারেক রহমান ✅
#বগুড়া-৭: বেগম খালেদা জিয়া ✅
চাঁপাইনবাবগঞ্জ-১: মোহাম্মদ সাজাহান মিয়াঁ
চাঁপাইনবাবগঞ্জ-২: মো. আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ-৩: হারুনুর রশিদ
নওগাঁ-১: মো. মোস্তাফিজুর রহমান
নওগাঁ-২: মো. সামসুজোহা খান
নওগাঁ-৩: মো. ফজলে হুদা বাবুল
নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু
নওগাঁ-৬: শেখ মো. রেজাউল ইসলাম
রাজশাহী-১: মো. শরীফ উদ্দিন
রাজশাহী-২: মিজানুর রহমান মিনু
রাজশাহী-৩: শফিকুল হক মিলন
রাজশাহী-৪: ডিএমডি জিয়াউর রহমান
রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম
রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ
নাটোর-১: ফারজানা শারমিন
নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-৪: আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-৩: ভিপি আয়নুল হক
সিরাজগঞ্জ-৪: এম আকবর আলী
সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান
সিরাজগঞ্জ-৬: এমএ মুহিদ
পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব
পাবনা-৩: হাসান জাফির তুহিন
পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব
পাবনা-৫: শামসুল রহমান শিমুল বিশ্বাস

🔶 খুলনা বিভাগ
মেহেরপুর-১: মাসুদ অরুণ
মেহেরপুর-২: আমজাদ হোসেন
কুষ্টিয়া-১: রেজা আহমেদ
কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী
কুষ্টিয়া-৩: জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৪: মেহেদী আহমেদ রুমী
চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-৩: মেহেদী হাসান
যশোর-১: মফিকুল হাসান তৃপ্তি
যশোর-২: মোছা. সাবিরা সুলতানা
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪: টি এস আইয়ুব
যশোর-৬: কাজী রওনকুল ইসলাম
মাগুরা-১: মনোয়ার হোসেন
মাগুরা-২: নিতাই রায় চৌধুরী
নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম
খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর
খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পি
সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা-২: আব্দুর রউফ
সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দীন
সাতক্ষীরা-৪: মনিরুজ্জামান

🔶 বরিশাল বিভাগ
বরগুনা-১: নজরুল ইসলাম মোল্লা
বরগুনা-২: নুরুল ইসলাম রনি
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন
ভোলা-১: গোলাম নবী আলমগীর
ভোলা-২: হাফিজ ইব্রাহীম
ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন
বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু
বরিশাল-৪: রাজীব হাসান
বরিশাল-৫: মজিবর রহমান সরওয়ার
বরিশাল-৬: আবুল হোসেন খান
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর
পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল

🔶 ঢাকা বিভাগ
টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন
টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-৩: এসএম ওবায়দুর হক নাসির
টাঙ্গাইল-৪: লুৎফর রহমান মতিন
টাঙ্গাইল-৬: রবিউল আওয়াল লাবলু
টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী
টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান
কিশোরগঞ্জ-২: জালাল উদ্দিন
কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৬: শরিফুল আলম
মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খান
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
মুন্সীগঞ্জ-১: শেখ মো. আবদুল্লাহ
মুন্সীগঞ্জ-২: মিজানুর রহমান সিনহা
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমান উল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভির আহমেদ রবিন
ঢাকা-৫: নবী উল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমদ
ঢাকা-১১: এএম কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নীরব
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৯: দেওয়ান মো. সালাহউদ্দিন

🔶 ময়মনসিংহ বিভাগ
জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর-২: এ ই সুলতানা মাহমুদ বাবু
জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৪: ফরিদুল কবির তালুকদার শামীম
জামালপুর-৫: ওয়ারেস আলী মামুন
শেরপুর-১: সানসিলা জেবরিন
শেরপুর-২: ফাহিম চৌধুরী
শেরপুর-৩: এমদাদুল হক রুবেল
ময়মনসিংহ-১: এমরান সালেহ
ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার
ময়মনসিংহ-৩: ইকবাল হোসাইন
ময়মনসিংহ-৪: আবু ওয়াব আখন্দ ওয়ালিদ
ময়মনসিংহ-৫: জাকির হোসেন
ময়মনসিংহ-৬: আখতারুল আলম
ময়মনসিংহ-৭: ডা. মাহবুবুর রহমান
ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাহেদ
ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী
ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ
নেত্রকোণা-১: কায়সার কামাল
নেত্রকোণা-২: আনোয়ারুল হক
নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোণা-৪: লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৫: আবু তাহের তালুকদার

🔶 সিলেট ও চট্টগ্রাম বিভাগ
—এ দুটি বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, পার্বত্য জেলা) এখনো অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা হয়নি।
ফেনী-১ থেকে ঘোষণা পেয়েছেন একমাত্র: বেগম খালেদা জিয়া।

—সংক্ষেপে

🗳️ মোট আসন: ৩০০
✅ ঘোষিত প্রার্থী: ২৩৭
⏳ বাকি: ৬৩

⭐ প্রধান প্রার্থী:
→ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১)
→ তারেক রহমান (বগুড়া-৬)
→ বেগম খালেদা জিয়া (দিনাজপুর-৩, বগুড়া-৭, ফেনী-১)

Address

Amratoli, Zianagar(5880), Dupchanchia, Bogura
Chenchura
5880

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমড়াতলী, জিয়ানগর, দুপচাঁচিয়া, বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share