Jamila Haque Trust

  • Home
  • Jamila Haque Trust

Jamila Haque Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamila Haque Trust, Social service, West Debpur (Monurhat), .

জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব এনামুল হক চৌধুরী সাহেবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি...
24/07/2026

জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব এনামুল হক চৌধুরী সাহেবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আজিজুল হক চৌধুরী- প্রাক্তন সভাপতি ও দাতা সদস্য, জনাব আশরাফুন এন বি চৌধুরী- দাতা সদস্য, জনাব হুমায়রা ইসলাম- সভাপতি, জনাব মেহেরুন নেছা বেগম শিমুল- প্রাক্তন সভাপতি, জনাব একরামুল হক চৌধুরী, জনাব আহম্মদ ইশতিয়াক তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন, রূমানা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালমা আক্তার। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মোঃ মোস্তফা চৌধুরী।

অনুষ্ঠানে মরহুম জনাব এনামুল হক চৌধুরীর জীবন ও কর্মের উপর শিক্ষার্থীদের সামনে বিস্তারিত তুলে ধরেন প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে মরহুম জনাব এনামুল হক চৌধুরী এবং উনার পরিবারের সকলের জন্য দোয়া করা হয় এবং উনার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়।

জমিলা হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম জনাব এনামুল হক চৌধুরী সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ১২/০৭/২০২৬ ইং রোজ রবিবার ব...
14/07/2026

জমিলা হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম জনাব এনামুল হক চৌধুরী সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ১২/০৭/২০২৬ ইং রোজ রবিবার বাদ মাগরিব জমিলা হক ট্রাস্টের নতুন অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মোহাম্মদ আবদুল্লাহ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জমিলা হক ট্রাস্টের অফিসার ইনচার্জ জনাব জাফর হোসেন মজুমদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবু তাহের, আলহাজ্ব আবদুল হক চৌধুরী কলেজ ও জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, মনুরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুম জনাব এনামুল হক চৌধুরী এবং উনার পরিবারের সকলের জন্য দোয়া করা হয় এবং উনার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়।

30/06/2026

ছাগলনাইয়ায় বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
Tree plantation program held in Chagalnaiya School.

News by: Channel S Online.


সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন ছাগলনাইয়ার জাবের হোসেন।
10/06/2026

সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন ছাগলনাইয়ার জাবের হোসেন।

Eid Mubarak!!
27/05/2026

Eid Mubarak!!

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ ইং।আঞ্চলিক পর্ব১৬ মে ২০২৬, শনিবার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
22/05/2026

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ ইং।

আঞ্চলিক পর্ব
১৬ মে ২০২৬, শনিবার।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৭ম শ্রেণির ছাত্র জাবের হোসেন জাহি সাইবার সিকিউরিটি কুইজ প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে।

ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জমিলা হক ট্রাস্টের অর্থায়নে পরিচালিত  আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী...
21/05/2026

ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জমিলা হক ট্রাস্টের অর্থায়নে পরিচালিত আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ, জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়, রুমানা খাতুন চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ও রুমানা চৌধুরী শিশু আশ্রম এর যৌথ আয়োজনে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে বরণ করে নেয় বাংলা নতুন বছরকে।সকালে কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি কলেজ, স্কুল ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার গিয়ে শেষ হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ছিলো আলোচনা সভা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা সহ নানা আয়োজন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য জনাব মুন্সি রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ফারহানা পৃথা,কলেজের গভর্নিং বডির সভাপতি মেহেরুন নেছা, হক এন্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য এমদাদুল চৌধুরী,জমিলা হক ট্রাস্ট্রের সহ-সভাপতি আজিজুল হক চৌধুরী।

এছাড়াও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর।

বি, এ, কলেজের গভর্নিং বডির বিদ্যেৎসাহী সদস্য ও ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, কলেজের গভর্নিং বডির বিদ্যেৎসাহী সদস্য আবদুল্লাহ আল ফয়সাল, অভিভাবক সদস্য সাজেদুর রহমান রিয়াজ, হামিদুর রহমান,নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষক নুর আমিন ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায় কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির আহমদ খোকন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা আক্তার রুমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবদীন, সদস্য সচিব আলমগীর হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের পূর্বে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম জমিলা হক ট্রাস্টের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে যান এবং জমিলা হক ট্রাস্টের নতুন কার্যালয় উদ্বোধন করেন।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

05/05/2026

Jamila Haque Trust

Address

West Debpur (Monurhat)

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamila Haque Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share