Niaz Mohammad Khan

Niaz Mohammad Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niaz Mohammad Khan, Political organisation, Pathantuli Road, Chattogram, Chittagong Division.

যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি
সাবেক কাউন্সিলর ২৩ নম্বর ওয়ার্ড।
সাবেক বোর্ড মেম্বার চিটাগাং ডেভেলপমেন্ট অথোরিটি।
সাবেক বোর্ড অফ ট্রাস্টিং প্রিমিয়ার ইউনিভার্সিটি।
সাবেক সভাপতি ডাবলমুরিং থানা বিএনপি। ​Joint Convenor, Chattogram Metropolitan BNP
​Former Councillor, Ward No. 23
​Former Board Member, Chittagong Development Authority (CDA)
​Former Member, Board of Trustees, Premier University
​Former President, Double Mooring Thana BNP

24/09/2026

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে জাকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
=============================

​ঐতিহ্যবাহী দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সিনিয়র সদস্য,চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর,পরিচ্ছন্ন রাজনীতিবিদ,নিয়াজ মোহাম্মদ খান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশা এবং গভর্নিং বডির সদস্য জনাব রিয়াদ খান,

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন
মিসেস -কামরুন নাহার বেগম
অধ্যক্ষ দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ,
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন
জনাব আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান,
মোহাম্মদ আবুল খায়ের,
আবুল কালাম আজাদ,
মিসেস মোরশেদা বেগম,মোহাম্মদ নুরুল আলম আযাদ,
জনাব আনোয়ার হোসেন,
জনাব ইব্রাহিম খলিল,
​এছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন,

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোহাম্মদ খান বলেন,নবাগত শিক্ষার্থীদের হৃদয়নিংড়ানো শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান,তিনি বলেন,শিক্ষার্থীরাই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের প্রকৃত কাণ্ডারি, তরুণদের কেবল বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না,বরং নৈতিকতা,দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে,কারণ প্রকৃত শিক্ষা মানুষকে সচেতন করে তোলে এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়,

তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সফলতার পাশাপাশি নিজেদের মেধা ও মননকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান,তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে, তিনি বলেন বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান,জনাব তারেক রহমান এবং তার সরকার বিশেষ করে শিক্ষা খাতকে উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব দিচ্ছেন,

​শিক্ষা প্রসারে সরকারের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ:
​শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে,

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে,মেয়েদের শিক্ষা ত্বরান্বিত করা এবং ঝরে পড়া রোধে ব্যাপক উপবৃত্তি সুবিধা প্রদান করা হচ্ছে,যা গ্রামাঞ্চলেও নারী শিক্ষার হারে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে,

সময়োপযোগী ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমে তথ্য-প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে,বিজ্ঞান,গবেষণা ও কারিগরি শিক্ষাকে উৎসাহিত করতে বিশেষ অনুদান প্রদানের পাশাপাশি দেশজুড়ে অবকাঠামোগত উন্নয়ন,যেমন নতুন ভবন নির্মাণ ও উন্নত লাইব্রেরি প্রতিষ্ঠা করা হচ্ছে,এছাড়া প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে মেধাভিত্তিক ভিত্তি ও ভাতা প্রদানের মতো প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা দেশের সার্বিক শিক্ষার সার্বিক মানকে আরও সুদৃঢ় করছে,

তিনি আরো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কলেজ গুলোকে শিক্ষার মান আরো উন্নতি করার জন্য পরিকল্পনা করে চলেছেন,সর্বশেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

২১.০৯.২৬ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নব গঠিত ব্যাডমিন্টন কমিটির প্রথম সভা সংস্থা অফিসে ব্যাডমিন্টন কমিট...
22/09/2026

২১.০৯.২৬ সন্ধ্যা ৭টায়
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নব গঠিত ব্যাডমিন্টন কমিটির প্রথম সভা সংস্থা অফিসে ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান উপ পুলিশ কমিশনার ( সিটি এস বি) গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানের পরিচালনায় সংস্থার সহ সভাপতি ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহমদ, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আকতার হোসেন, সালাউদ্দিন খান, টূর্ণামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মো ঃ শাহাজাহান সহ স্ংস্থার কর্মকর্তা, ব্যাডমিন্টন সংগঠক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিন্মলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয় ----
১। হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২৬ নামে আকর্ষণীয় ব্যাডমিন্টন টূর্ণামেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২।আগামী ৩০শে অক্টোবর থেকে ২রা নভেম্বর এই টূ্র্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এন্টির শেষ সময় ১০ ই অক্টোবর।
৩। খেলার ইভেন্ট :
*বালক দ্বৈত অনুর্ধ ১৪ বৃহওর চট্টগ্রাম
*বালক একক অনুর্ধ ১৮ বৃহওর চট্টগ্রাম
*বালক দ্বৈত অনুর্ধ ১৮ বৃহওর চট্টগ্রাম
*মহিলা দ্বৈত বৃহত্তর চট্টগ্রাম
*পুরুষ দ্বৈত বৃহত্তর চট্টগ্রাম এবং জাতীয় খেলোয়াড় যারা চট্টগ্রামের একজন খেলোয়াড়কে জুটি করে এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
*প্রবীন দ্বৈত উর্ধ্বে ৪৫ বৃহওর চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহিরের খেলোয়াড়রা চট্টগ্রামের একজন খেলোয়াড় নিয়ে জুটি করে খেলায় অংশগ্রহন করতে পারবে।
৫। টূর্ণামেন্টে প্রাইস মানি সহ ট্রফি দেওয়া হবে।

যারা ইচ্ছুক যোগাযোগ করুন , সম্পাদক : ০১৭১৪০৭২৭৪২
অফিস সহকারী : ০১৮১১৬৩৭২৮৬
সংস্থার অফিস : চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিস সংলগ্ন ২য় তলায়
বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত ক্লাব বা প্রতিষ্টানের নামে এন্ট্রি কবতে পারবেন।

20/09/2026

এস এস সি পরিক্ষায় উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও তাদের নিয়ে চট্টগ্রাম যুব ছাত্র ফোরাম এর ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন চট্টগ্রাম যুব ছাত্র ফোরাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফাজ খান।



Ifaz Khan

20/09/2026

২০২৬ সালের এসএসসির সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়ে সাফল্যের মহানন্দে ভেসে যাওয়া একদল তরুণ,তরুণী উজ্জীবিত,

দীর্ঘ ১০ বছরের সাধনা আর প্রতীক্ষার পর অর্জিত এই অবিস্মরণীয় সাফল্য শিক্ষার্থীদের চোখেমুখে ফুটিয়ে তুলেছে আনন্দের এক নতুন দিগন্ত,

সম্মানিত অতিথিবৃন্দের সান্নিধ্যে নিজেদের হৃদয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা গভীর অনুভূতির প্রকাশ ঘটায়,

তাদের কণ্ঠে ঝরে পড়ে শিক্ষক-শিক্ষিকাদের অশেষ অবদান আর পিতা-মাতার নিঃস্বার্থ ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অসীম কৃতজ্ঞতা,

এই জয় কেবল তাদের একার নয়; বরং পরিবার, বিদ্যালয় এবং শুভাকাঙ্ক্ষীদের যৌথ প্রার্থনারই এক অমূল্য ফসল—এমনটিই বিনীতভাবে স্বীকার করে তারা,

এই সাফল্য তাদের মনে অর্জনের অপার তৃপ্তির পাশাপাশি আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ অতিক্রম করার অনবদ্য উদ্দীপনা জুগিয়েছে,

​অতীতের এই সোনালী অর্জনকে

উপস্থিত সুধী ও আমন্ত্রিত অতিথিদের সামনে শিক্ষার্থীরা মেলে ধরেছে তাদের ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনাময় পরিকল্পনার মানচিত্র,

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার তারা পা রাখতে যাচ্ছে উচ্চমাধ্যমিকের রঙিন ও দায়িত্বশীল আঙিনায়, উচ্চশিক্ষার এই নতুন অধ্যায়ে স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যার যার পছন্দের বিভাগে মেধার স্বাক্ষর রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তারা, তবে তাদের এই পরিকল্পনা শুধু একাডেমিক ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়,

অতিথিদের সামনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তারা তুলে ধরেছে তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য,
কেউ ভবিষ্যতে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করে মানবতার সেবা করতে চায়, কেউবা প্রকৌশলী হয়ে গড়ার স্বপ্ন দেখে আধুনিক অবকাঠামো, আবার কেউ প্রযুক্তির বিপ্লব ঘটাতে চায়, কেউ হতে চায় নীতিবান প্রশাসক, শিক্ষক কিংবা নতুন দিনের উদ্যোক্তা,
​সবশেষে,শিক্ষার্থীদের সেই অভিব্যক্তি ও পরিকল্পনার মূল সুরটি ফুটে ওঠে দেশপ্রেমের এক অনন্য অঙ্গীকারে,

তারা অতিথিদের আশ্বস্ত করে যে, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে তারা কেবল ব্যক্তিগত উন্নতির হাতিয়ার বানাবে না,বরং দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তন, অন্ধকার দূরীকরণ এবং এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিজেদের উৎসর্গ করবে,তরুণ স্বপ্নের এই দীপ্ত উচ্চারণ উপস্থিত সকলকে এক নতুন আশার আলো দেখায় এবং আগামীর সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি মনে করছেন নেতৃবৃন্দ,

পরিশেষে যারা তাদেরকে এই সম্মাননা প্রদান করেছেন তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,

বিশেষ করে চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরাম এবং চট্টগ্রাম ৯ আসনের মাননীয় এমপি আলহাজ্ব আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক,সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যাপন করেন।

18/09/2026

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের চট্টগ্রাম যুব ছাত্র ফোরামের সংবর্ধনা

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি।================================দেওয়ানহাট দিঘীরপাড় ফয়জুল্লাহ চেয়ারম্...
17/09/2026

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি।
================================
দেওয়ানহাট দিঘীরপাড় ফয়জুল্লাহ চেয়ারম্যান বাড়ির নিবাসী,মরহুম আইয়ুব আলীর একমাত্র সন্তান,আল্লাহ এবং নবী প্রেমিক,খুবই ভদ্র

মোহাম্মদ সাগর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন,

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিয়ে কবরকে নূরে ভরপুর করে দিক,জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন।

17/09/2026

📅 ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
🕢 সন্ধ্যা ৭:৩০ ঘটিকা
📍 ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড, চট্টগ্রাম

🎓 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম যুব-ছাত্র ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

জনাব Niaz Mohammed Khan
যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি
সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও তাদের আগামী দিনের পথচলায় উৎসাহ-অনুপ্রেরণা জোগাতেই এই আয়োজন। 🌸🎓

#𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁

#কৃতি_শিক্ষার্থী #সংবর্ধনা_অনুষ্ঠান #চট্টগ্রাম #উত্তর_পাঠানটুলী #চট্টগ্রাম_যুব_ছাত্র_ফোরাম

17/09/2026

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০ ঘটিকা, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড।

চট্টগ্রাম যুব-ছাত্র ফোরাম এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব আবু সুফিয়ান।

১৭.০৯.২৬ সকাল ১০টায়পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নব কমিটির পরিচিতি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার...
17/09/2026

১৭.০৯.২৬ সকাল ১০টায়
পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নব কমিটির পরিচিতি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টানে।

02/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান।
অভিনন্দন_বাংলাদেশ

Address

Pathantuli Road, Chattogram
Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Niaz Mohammad Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share