ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একক ছাত্র সংগঠন (চেয়ার) �

🌸 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে জানাই ইসলামী ছাত্রসেনা চট্...
10/08/2026

🌸 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে জানাই ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎓✨

তোমাদের এই সাফল্য হোক আগামীর স্বপ্নপূরণের প্রথম ধাপ।
পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলবে—এই প্রত্যাশা রইল। ❤️

“পরিশ্রমের স্বীকৃতি আজ,
সফলতার পথচলা হোক অনন্ত।” 🌿

🤲 মহান আল্লাহ তোমাদের জ্ঞান, মেধা ও সফলতায় বরকত দান করুন এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও কল্যাণময় করুন। আমিন।

#অভিনন্দন #ইসলামী_ছাত্রসেনা #শিক্ষার্থীদের_অভিনন্দন #সফলতার_পথচলা

শোক সংবাদ।।ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল এর শ্রদ্ধেয় প...
22/07/2026

শোক সংবাদ।।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মরহুমের ১ম নামাজে জানাজা আজ বাদে জোহর আগ্রাবাদ সিডিএ (আ/এ) কেন্দ্রীয় জামে মসজিদে এবং ২য় নামাজে জানাজা বাদ আছর উত্তর আগ্রাবাদস্থ পানওয়ালা পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

10/07/2026
শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ.) দিবসে ইসলামী ছাত্রসেনার শ্রদ্ধাজ্ঞাপন। শহীদ হালিম, এ দেশের লাখো ছাত্রজনতার সঞ্জীবনী শক্...
10/07/2026

শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ.) দিবসে ইসলামী ছাত্রসেনার শ্রদ্ধাজ্ঞাপন।

শহীদ হালিম, এ দেশের লাখো ছাত্রজনতার সঞ্জীবনী শক্তি।
________________________________________

মহান রাব্বুল আলামীনের একমাত্র মনোনীত নিষ্কলুষ জীবন বিধান ইসলামের সুশীতল ছায়া বিশ্বব্যাপী সগৌরবে বিস্তৃত। প্রিয়নবী (দ.) আনীত শাশ্বত এই জীবন বিধান যেমনি সগৌরবে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছে তেমনি আবার কুচক্রীদের দ্বারা নানাভাবে আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে বিধর্মীদের চেয়ে ছদ্মবেশী মুসলিমরাই বেশি এগিয়ে ছিল। এমনই এক গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল এদেশের স্বাধীনতার সময়। দেশদ্রোহী ঝান্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা নানাভাবে মানবতা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, কলঙ্কিত করেছে শাশ্বত ধর্ম ইসলামকে। স্বাধীনতা পরবর্তী সময়ে এসব ইয়াজিদি প্রেতাত্মারা গা ঢাকা দিলেও রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে তারা একটি রাজনৈতিক গোষ্ঠীর কাঁধে ভর করে এদেশে পুনর্বাসিত হয়েছে। নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। তাতে তারা অনেকটা সফল হবার স্বপ্নও দেখেছিল। কিন্তু তাদের সে স্বপ্নে বাঁধ সাধে ইমানী কাফেলা ইসলামী ছাত্রসেনা। ১৯৮০ সালের ২১ জানুয়ারি ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত এর অনুসারীদের মহতি উদ্যোগে এদেশে অগ্রযাত্রার শুভ সূচনা করে ইসলামী ছাত্রসেনা। স্বাধীনতা বিরোধীরা নতুন করে হিসাবের নতুন অংক কষতে শুরু করে। ইমানী কাফেলা ইসলামী ছাত্রসেনা অগ্রযাত্রাকে রুখে দিতে তারা পথ বেছে নেয় গুপ্তহত্যার। একেক পর এক খুনের নেশায় তারা মেতে উঠে। কিন্তু তাদের এই কাপুরুষোচিত আচরণে একটুও পিছে হটেনি বীর সেনানীর কাফেলা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে কুরআন সুন্নাহর আন্দোলনে গতি এনে দিয়েছেন। স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত সিরিজ হত্যাকাণ্ডের প্রথম শিকার ছিলেন শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ.)। আদর্শিক যুদ্ধে ব্যর্থ হয়ে ১৯৮৪ সালের ১০ জুলাই তারা রাতের আঁধারে চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদরাসার হোস্টেলে তাঁকে নির্মমভাবে হত্যা করে।

প্রিয় মুহাম্মদ আব্দুল হালিম (রহ.) ভাইয়ের ৪২ তম শাহাদাত বার্ষিকী আজ।

শহীদ হালিম দিবস উপলক্ষ্যে আজ এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওলিউর রহমান ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, যাদের রক্তের সিঁড়ি বেয়ে শাণিত হয়েছে ইসলামী ছাত্রসেনার আদর্শিক অগ্রযাত্রা, তাদেরই একজন শহীদ হালিম। সময়ের চাকার সাথে তাল মিলিয়ে দুর্দম্য গতিতে এগিয়ে যাচ্ছে শহীদ হালিম ভাইয়ের রক্তস্নাত প্রিয় সংগঠন ইসলামী ছাত্রসেনা। বাংলার ঘরে ঘরে আজ হাজারো আব্দুল হালিমের সৃষ্টি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ আব্দুল হালিম (রহ) এদেশে কুরআন সুন্নাহর রাজ কায়েমের যে স্বপ্ন দেখেছিল তার বাস্তবায়ন এখন আর বেশি দূরে নয়। সুশৃঙ্খল কর্মীবাহিনী নিয়ে ইসলামী ছাত্রসেনা সে পথেই এগিয়ে যাছে।

শহীদ হালিম দিবস উপলক্ষে ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ.) ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এদেশের ছাত্রজনতা এ আদর্শিক কাফেলায় নিজেকে সম্পৃক্ত করবে এটাই আশা।

বার্তা প্রেরক

তানিম আহমদ
সহ দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা।

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ❤️ঈদ মোবারক ❤️
28/05/2026

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র
ঈদুল আযহার শুভেচ্ছা, ❤️ঈদ মোবারক ❤️

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান উদ্দিন এর মায়ের জানাযায় উপস্থিত হয়েছেন ইস...
23/05/2026

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান উদ্দিন এর মায়ের জানাযায় উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দিন (মাঃজিঃআঃ)

*শোক সংবাদ*ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান আলম এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন...
23/05/2026

*শোক সংবাদ*
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফোরকান আলম এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share