14/07/2026
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ জুলাই, ২০২৬ ইং
চট্টগ্রামের
বাঁশখালীর বন্যা কবলিত বাঁশখালী উপজেলায় 'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন)-এর জরুরি মানবিক সহায়তা ও পরিস্থিতি পরিদর্শন।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন 'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন)। আজ সংগঠনের একটি প্রতিনিধি দল বাঁশখালীর বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেয়।
বিপিএন-এর মুখপাত্র চৌধুরী সিয়াম ইলাহী-এর নেতৃত্বে এবং সংগঠনের 'ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড রেসপন্স টিম'-এর সমন্বয়ক শাহরিয়ার ও মঈনউদ্দিন (বকশি)-এর বিশেষ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রতিনিধি দলটি বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের বন্যা পরবর্তী পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেয়। বন্যাকবলিত এলাকার কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের মাঝে বিপিএন-এর পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণমানুষের সাথে কথা বলেন এবং বন্যা পরবর্তী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও দুর্দশার কথা শোনেন।
বিপিএন-এর মুখপাত্র চৌধুরী সিয়াম ইলাহী বলেন,
"বানভাসি মানুষের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তাই তাদের মানসিক ও শারীরিক সহায়তার বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমরা স্থানীয় জনগণের দাবিগুলো গুরুত্বের সাথে শুনেছি এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।"
'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন) ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
বার্তা প্রেরক:
হাবিব বিন করিম
সম্পাদক,দপ্তর সেল
বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (বিপিএন)