31/03/2026
🔹বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর প্রধান সুবিধা—🗣️
✅ শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ
শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের দক্ষতা অনেক উন্নত হয়। ভবিষ্যতে যেকোনো পেশায় এটি খুব কাজে লাগে।
✅ সামরিক প্রশিক্ষণ
সামরিক ট্রেনিং দেওয়া হয়—যেমন ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, ইত্যাদি।
✅ চাকরিতে অগ্রাধিকার
Army, Navy, Air Force এ যোগদানের ক্ষেত্রে বিএনসিসি ক্যাডেটদের অগ্রাধিকার দেওয়া হয় এবং এর বাইরে পর্যায়ক্রমে রয়েছে কোটাভিত্তিক কমিশন অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট —Lietenant) হওয়ার সুবর্ণ সুযোগ
✅ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সুযোগ
স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মানে অংশ নেওয়ার সুযোগ থাকে।
✅ বিদেশ ভ্রমণ
মেধার ভিত্তিতে 'ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম' (YEP)-এর মাধ্যমে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা নেপালের মতো দেশগুলোতে সরকারি খরচে ভ্রমণের সুযোগ পাওয়া যায়।
✅ শারীরিক ফিটনেস
নিয়মিত প্যারেড, এক্সারসাইজের মাধ্যমে শরীর সুস্থ ও ফিট থাকে।
✅ উচ্চশিক্ষা
ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি করলে সিজিপিএ তে অতিরিক্ত নম্বর যুক্ত হয়।
✅ আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা
গ্রুপে কাজ করা, কমিউনিকেশন স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়।
✅ সামাজিক ও মানবিক সেবা
বন্যা, ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার সুযোগ থাকে।
✅ রক্তদান ও জনসচেতনতা
বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে বিএনসিসি সক্রিয় ভূমিকা পালন করে।
✅ সার্টিফিকেট ও সম্মাননা
বিভিন্ন কোর্স শেষে সার্টিফিকেট ও পুরস্কার পাওয়া যায়, যা ভবিষ্যতে চাকুরিতে কাজে লাগে।
✅ ক্যাডেটশীপ সার্টিফিকেট
সম্মানিত মহাপরিচালক কর্তৃক সরকার স্বীকৃত সত্যায়িত ক্যাডেটশীপ সার্টিফিকেট পাওয়া যায়।
মো: আতিকুল ইসলাম
টিইউও, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্লাটুন
১১ বিএনসিসি ব্যাটালিয়ন
কর্নফুলী রেজিমেন্ট,চট্টগ্রাম।