শফিউল বশর বাবলু - Shafiul Basher Bablu

শফিউল বশর বাবলু - Shafiul Basher Bablu শফিউল বশর বাবলু
চেয়ারম্যান পদপ্রার্থী,
১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সহকারী শিক্ষক,
ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

(উক্ত পেইজ এডমিন কর্তৃক পরিচালিত হয়)

আজ ধর্মপুর ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী “বিল্লাল মাঝির বাড়ী জামে মসজিদ”-এ পবিত্র জুমার নামাজ আদায় করেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন...
31/07/2026

আজ ধর্মপুর ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী “বিল্লাল মাঝির বাড়ী জামে মসজিদ”-এ পবিত্র জুমার নামাজ আদায় করেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিউল বশর বাবলু।

নামাজ শেষে তিনি উপস্থিত সম্মানিত মুসল্লীবৃন্দের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও জনগণের সেবার অঙ্গীকারকে ধারণ করে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ধর্মপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যয়।

সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।


#জুমা_মুবারক #পবিত্র_জুমুয়া
#নামাজ #ধর্মপুর #জুমার_নামাজ
#১৮নং_ধর্মপুর_ইউনিয়ন #জনতার_প্রার্থী
#পরিবর্তনই_অঙ্গীকার
#চেয়ারম্যান_হবে_জনতার

26/07/2026

স্থানীয় সরকার নির্বাচন, কুচক্রী মহলের নোংরা রাজনীতি এবং আমার স্টেটমেন্ট।

আসসালামু আলাইকুম
প্রিয় ধর্মপুরবাসী আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমার স্টেটমেন্ট জানানোর জন্য আপনার মূল্যবান ৫ মিনিট সময় চেয়ে নিচ্ছি।

আপনারা সবাই অবগত আছেন যে, আগামীর স্থানীয় সরকার নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক।আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে বিভিন্ন কুচক্রী মহল এখন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা আমার দুয়েকটা ছবি দিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার চারিত্রিক বদনাম রটিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
যে ছবি দেখার পর যে কারও আমার উপর সন্দেহ পোষণ করা অত্যন্ত যৌক্তিক।

মূল ঘটনা, আমার বন্ধুদের সাথে ফুটবল খেলে আড্ডা দেয়ার সময়ের কিছু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তারা আমার চরিত্রকে কলুষিত করার চেষ্টা করছে। আমি এই ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি করছি।

আপনাদের আরও একটি বিষয়ে অবগত করা প্রয়োজন।
গত (২১/০৫/২০২৬) রাত ১ টার সময় (মুসা মাস্টারের টিলার পাশে) আমাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা আমার মোবাইল টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে। তারা আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। যার পরিপ্রেক্ষিতে আমি (০১/০৬/২০২৬) থানায় জিডি দায়ের করি।

আমি জানিনা, তারা আমাকে আদৌও নির্বাচন করতে দিবে কিনা! তবে এইটুকুতেই বুঝতে পেরেছি আমার জনপ্রিয়তার কারণে তারা আমার উপর এই ঘৃণিত অপকর্মে লিপ্ত রয়েছে।

আমি মৃত্যু ভয় করিনা। আমি ধর্মপুরবাসীর সহযোগিতা নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাকে করতে পারবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো। পরিশেষে আমি বিশ্বাস করি, ধর্মপুরবাসী উনাদের দোয়া ও সহযোগিতার মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বিজয়ের মাধ্যমে সকল ষড়যন্ত্র এবং প্রতিহিংসার জবাব দিবে ইনশাআল্লাহ।

Shafiul Basher Bablu

আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনার মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।   #জনতার_চ...
18/07/2026

আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।


#জনতার_চেয়ারম্যান #শফিউল_বশর_বাবলু
#ধর্মপুর_ইউপি #১৮নং_ধর্মপুর_ইউনিয়ন
#পরিবর্তনই_অঙ্গীকার #চেয়ারম্যান_হবে_জনতার

বৃক্ষরোপণে সবুজ হোক আমাদের প্রিয় ধর্মপুর। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, ধর্মপুর ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত “বৃক্ষ...
18/07/2026

বৃক্ষরোপণে সবুজ হোক আমাদের প্রিয় ধর্মপুর।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, ধর্মপুর ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত “বৃক্ষরোপণ কর্মসূচি”-তে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমন একটি মহৎ ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ধর্মপুরকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি।

— শফিউল বশর বাবলু
চেয়ারম্যান পদপ্রার্থী
১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ

#বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজ_ধর্মপুর
#পরিবেশ_সুরক্ষা #শফিউল_বশর_বাবলু
#পরিবর্তনই_অঙ্গীকার #চেয়ারস্যান_হবে_জনতার

মানুষের পাশে, মানুষের দোয়ায়— আস্থার পথচলা অব্যাহত।আজ ধর্মপুর ০৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী এমদাদুল উলুম বড় মাদ্রাসাস্থ বায়তু...
17/07/2026

মানুষের পাশে, মানুষের দোয়ায়— আস্থার পথচলা অব্যাহত।

আজ ধর্মপুর ০৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী এমদাদুল উলুম বড় মাদ্রাসাস্থ বায়তুর রহমান জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিউল বশর বাবলু।

জুমার নামাজ শেষে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মাদ্রাসার মুহতারাম হুজুরগণ, মুরব্বি ও মুসল্লিদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের মূল্যবান দোয়া ও পরামর্শ গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন, যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণের বিষয়গুলো উঠে আসে।

জনাব শফিউল বশর বাবলুর উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে এলাকার সম্মানিত মুরব্বিরা তাঁর সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও জনকল্যাণমূলক পথচলার জন্য আন্তরিক দোয়া করেন।

মানুষের ভালোবাসা, মুরব্বিদের দোয়া এবং সবার সহযোগিতাই আগামীর পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

পরিবর্তনই অঙ্গীকার, চেয়ারম্যান হবে জনতার।


#জনতার_চেয়ারম্যান #শফিউল_বশর_বাবলু
#ধর্মপুর_ইউপি #১৮নং_ধর্মপুর_ইউনিয়ন_পরিষদ_নির্বাচন
#পবিত্র_জুমা #নামাজ #সালাত #ধর্মপুর_এমদাদুল_উলুম_বড়_মাদ্রাসা

আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️গতকাল আমার জন্মদিন উপলক্ষে যারা অনলাইন ও অফলাইনে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়...
14/07/2026

আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️

গতকাল আমার জন্মদিন উপলক্ষে যারা অনলাইন ও অফলাইনে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আপনাদের অকৃত্রিম ভালোবাসা, শুভকামনা ও আন্তরিক দোয়া আমার চলার পথকে আরও শক্তিশালী করেছে। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি জনসেবার মাধ্যমে পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।

সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করছি। আমার জন্য দোয়া রাখবেন, যেন সততা, নিষ্ঠা ও জনগণের আস্থা নিয়ে ধর্মপুর ইউনিয়নের মানুষের পাশে সবসময় থাকতে পারি।

— শফিউল বশর বাবলু
চেয়ারম্যান পদপ্রার্থী
১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

#ধর্মপুর #১৮নং_ধর্মপুর_ইউনিয়ন #জনসেবা #কৃতজ্ঞতা #ধর্মপুরের_উন্নয়নে_একসাথে

আজ ধর্মপুর ১ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী “নূর নাহার জামে মসজিদ”-এ পবিত্র জুমার নামাজ আদায় করেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির...
10/07/2026

আজ ধর্মপুর ১ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী “নূর নাহার জামে মসজিদ”-এ পবিত্র জুমার নামাজ আদায় করেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিউল বশর বাবলু।

নামাজ শেষে তিনি উপস্থিত সম্মানিত মুসল্লীবৃন্দের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও জনগণের সেবার অঙ্গীকারকে ধারণ করে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ধর্মপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যয়।

সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।


#জুমা_মুবারক #পবিত্র_জুমুয়া
#নামাজ #ধর্মপুর #জুমার_নামাজ
#১৮নং_ধর্মপুর_ইউনিয়ন #জনতার_প্রার্থী
#পরিবর্তনই_অঙ্গীকার
#চেয়ারম্যান_হবে_জনতার

07/07/2026

প্রিয় ধর্মপুরবাসী,

বর্তমানের টানা ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের ইউনিয়নের কোথাও যদি কোনো পরিবার বা ব্যক্তি পানিবন্দি হয়ে পড়েন, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, ওষুধ বা অন্য কোনো মানবিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

ইনশাআল্লাহ, আমি এবং আমার টিম সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

আসুন, দুর্যোগের এই সময়ে আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি। মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার।

— জনাব শফিউল বশর বাবলু
চেয়ারম্যান পদপ্রার্থী
১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ।

🌧️ টানা ভারি বৃষ্টিপাতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ।চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ সময় ...
07/07/2026

🌧️ টানা ভারি বৃষ্টিপাতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ সময় অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলুন, জলাবদ্ধ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে সতর্ক থাকুন এবং শিশু ও বয়স্কদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দিন।

১৮ নং ধর্মপুর ইউনিয়নের সকল সম্মানিত বাসিন্দার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন এবং দ্রুত পরিস্থিতির উন্নতি দান করুন। আমীন।

— জনাব শফিউল বশর বাবলু
চেয়ারম্যান পদপ্রার্থী
১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ


#ভারিবৃষ্টিপাত #সতর্কথাকুন #নিরাপদথাকুন
#জনসচেতনতা #দুর্যোগসচেতনতা
#১৮নংধর্মপুরইউনিয়ন #শফিউলবশরবাবলু
#পরিবর্তনই_অঙ্গীকার #চেয়ারম্যান_হবে_জনতার

Address

Dharmapur, Fatikchhari
Chittagong
4351

Website

Alerts

Be the first to know and let us send you an email when শফিউল বশর বাবলু - Shafiul Basher Bablu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category