Muhammad Nazrul Islam

Muhammad Nazrul Islam Official page of Muhammad Nazrul Islam. Central Working Committee Member & Ameer, Chattogram City, Bangladesh Jamaat-e-Islami.

Central Working Committee Member &
Ameer | Chattogram City |
Bangladesh Jamaat-e-Islami

This is the official page managed by the Publicity Department of Bangladesh Jamaat-e-Islami, Chattogram City.

04/09/2026
04/09/2026

৫ সেপ্টেম্বরের লংমার্চ ও ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশে যোগ দিন দলে দলে

আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ: মুহাম্মদ শাহজাহান৫ সেপ্টেম্বরের লংমার্চ-পরবর্তী সমাবেশস্থল লালদিঘ...
04/09/2026

আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ: মুহাম্মদ শাহজাহান

৫ সেপ্টেম্বরের লংমার্চ-পরবর্তী সমাবেশস্থল লালদিঘী ময়দান পরিদর্শন করলেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং লংমার্চ-পরবর্তী লালদিঘী ময়দানে বিকেল ৫টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের লক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে লালদিঘী ময়দান পরিদর্শন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি গিয়াসউদ্দিন আলম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুজিবুর রহমান, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন প্রমুখ।

এ সময় মুহাম্মদ শাহজাহান বলেন, আগামীকাল ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ, আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশের চলমান সংকট নিরসনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাবেশে আগত জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।

নেতৃবৃন্দ লালদিঘী ময়দান পরিদর্শনকালে সমাবেশের মঞ্চ, প্রবেশপথ, জনসমাগমের স্থান, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাবেশে আগত জনগণের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাদ জুমা কোতোয়ালী থানা জামায়াতের বিশাল শোডাউনগণরায় বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রত...
04/09/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাদ জুমা কোতোয়ালী থানা জামায়াতের বিশাল শোডাউন

গণরায় বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে আসতে হবে: নজরুল ইসলাম

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং বিকেল ৫টায় লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকালের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচিকে সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আর কোনো সংকট ও বৈষম্য মেনে নিতে প্রস্তুত নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সারের সংকট এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সমাধান করতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং জনগণের গণরায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে সফল করার জন্য চট্টগ্রামবাসীকে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা দিয়ে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায়
সমাবেশে আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের নায়েবে আমীর আহমদ রশিদ আমু, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, সাইয়েদ মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন ও একরামুল হক, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গনি, এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মোহাম্মদ ইলিয়াস, পাথরঘাটা ওয়ার্ড আমীর নুরুল আমীন এবং বক্সির হাট ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমীর ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশ সফল করার আহ্বান জানান।

সাংবাদিক আবদুল কাইয়ুমের নবজাতক সন্তানকে দেখতে হাসপাতালে নগর আমীর নজরুল ইসলামসাংবাদিক আবদুল কাইয়ুমের নবজাতক সন্তানকে দেখত...
04/09/2026

সাংবাদিক আবদুল কাইয়ুমের নবজাতক সন্তানকে দেখতে হাসপাতালে নগর আমীর নজরুল ইসলাম

সাংবাদিক আবদুল কাইয়ুমের নবজাতক সন্তানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক আবদুল কাইয়ুমের নবজাতক সন্তানের খোঁজখবর নেন এবং তার সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ওসমাপনী সমাবেশ🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার⏰সময়: বিকেল ৫টা (বাদ আছর)🧿স্থান: ঐতিহাসিক লালদিঘ...
03/09/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও
সমাপনী সমাবেশ

🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
⏰সময়: বিকেল ৫টা (বাদ আছর)
🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান, চট্টগ্রাম
আয়োজনে: ১১ দলীয় ঐক্য

চকবাজার থানা জামায়াতের রুকন আব্দুল কাদের বেলালের মায়ের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোকচট্টগ্রাম, ৩ স...
03/09/2026

চকবাজার থানা জামায়াতের রুকন আব্দুল কাদের বেলালের মায়ের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার রুকন ও চকবাজার পূর্ব ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদের বেলালের মমতাময়ী মা রোকেয়া বেগম গতকাল রাত ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা রোকেয়া বেগম তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এরশাদুল ইসলাম, চকবাজার পূর্ব ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন চৌধুরীসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এক শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন‘গণভোটের গণরায়...
03/09/2026

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’ - মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর ২০২৬: জনগণের ন্যায্য দাবি আদায়, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়স্থ বিআইএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এ কর্মসূচি সফল করতে দেশবাসী ও চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের কারণে জনগণ দুর্ভোগের মধ্যে রয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তারও পূর্ণ বাস্তবায়ন হয়নি। এসব সংকট নিরসন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচি গ্রহণ করেছে।

মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা। জনগণের মতামত ও গণরায়কে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দল বা সরকার দেশ পরিচালনা করলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট অবিলম্বে নিরসন করতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত ও সুলভ মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংসসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধ করে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে যোগ্যতা, দক্ষতা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রাম মহানগরী ও জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, লংমার্চ ও সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা, আগত মানুষের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনগণের ন্যায্য দাবি ও কর্মসূচির উদ্দেশ্য দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জাগপা চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মো. আনাস, এলডিপি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ, এবি পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম নগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুল করিম জিহাদী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, নায়েবে আমীর মাওলানা মুবিনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

রাসুল (সা.)-এর শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে: মুহাম্মদ শাহজাহান রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও শিল্...
03/09/2026

রাসুল (সা.)-এর শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে: মুহাম্মদ শাহজাহান

রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও শিল্প মালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে 'রাসুল (সা.) এর শ্রমনীতি ও আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা 'শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ক. ম আবদুল কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন আইআইইউসির কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.বিএম মফিজুর রহমান আজহারী।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রাসুলুল্লাহ (সা.) শ্রমিকদের শুধু শ্রমিক হিসেবে দেখেননি, বরং ‘ভাই’ হিসেবে মর্যাদা দিয়েছেন। অথচ বর্তমান বিশ্বে শ্রমিকদের কাছ থেকে শ্রম আদায় করা হলেও অনেক ক্ষেত্রে তাদের যথার্থ মূল্যায়ন করা হয় না। রাসুল (সা.)-এর জীবন ও শ্রমনীতি অনুসরণ করলে শ্রমিকের মর্যাদা, অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শুধু শ্রমিকদের সংগঠিত করাই যথেষ্ট নয়; শিল্প মালিক ও অর্থনীতির নিয়ন্ত্রকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেও বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রচেষ্টা চালাতে হবে। মালিক শ্রেণির চিন্তা-চেতনায় পরিবর্তন এলে তাদের অধীনস্থ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সহজ হবে। সমাজ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ জ্ঞান, দক্ষতা ও শ্রম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রবন্ধকার অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের বর্তমান বিশ্বে রাসূল (সা.)-এর শ্রমনীতির প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে শ্রম আইন মূলত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতি ও আন্তর্জাতিক চুক্তির আলোকে পরিচালিত হলেও রাসূলুল্লাহ (সা.)-এর শ্রমনীতির ভিত্তি হলো কুরআন ও হাদিস। ইসলামের শ্রমনীতি শ্রমিককে শুধু অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা না করে তার মানবিক মর্যাদা, ন্যায্য মজুরি, সময়মতো পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও নৈতিক অধিকার নিশ্চিতের ওপর গুরুত্ব দেয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশনা এবং শ্রমিকের প্রতি সদয় ও ন্যায়সংগত আচরণের শিক্ষা বর্তমান শ্রমবাজারেও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, অতিরিক্ত কর্মঘণ্টা, অপর্যাপ্ত মজুরি, নিরাপত্তাহীন কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার অভাবসহ শ্রমিকদের নানা সমস্যা সমাধানে রাসূল (সা.)-এর শ্রমনীতির মূলনীতি বাস্তবায়ন করা হলে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সীতাকুণ্ডের বন্ধ টেক্সটাইল মিলের ১ হাজার ৭৩ জন শ্রমিক-কর্মচারীর বকেয়া ২০ কোটি ৫৭ লাখ টাকা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, অব্যবহৃত জমি দেশের নিরাপত্তায় কাজে লাগানোর উদ্যোগ নিলেও শ্রমিকদের পাওনা আটকে রাখা সমর্থনযোগ্য নয়। তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর তাওয়াক্কুল ও জবাবদিহিতার অনুভূতি জরুরি। বিভিন্ন খাতের শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রধান আলোচক ড. বিএম মফিজুর রহমান আজহারী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি শ্রমিকের মানবিক মর্যাদা, অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে শ্রমিক ও মালিকের সম্পর্ক ভ্রাতৃত্বের; তাই শ্রমিককে সম্মান করা, তার সামর্থ্যের বাইরে কাজের বোঝা না চাপানো এবং অতিরিক্ত কাজের ক্ষেত্রে যথাযথ সহযোগিতা ও পারিশ্রমিক নিশ্চিত করা দায়িত্বের অংশ।

তিনি বলেন, পৃথিবীর সব উন্নয়নের পেছনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারাই সবচেয়ে অবহেলিত শ্রেণিতে পরিণত হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে রাসুল (সা.)-এর শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব। ইসলামে শ্রমকে ঈমান ও ইবাদতের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে; সৎভাবে পরিশ্রম করে জীবিকা অর্জনকে মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের কল্যাণমুখী শ্রমনীতি মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে শ্রমজীবী মানুষ তাদের প্রকৃত অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।

ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও আলোচনায় অংশ নেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন ও সহসাধারণ সম্পাদক এম আসাদ উল্লাহ আদিল।

এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারী মোস্তাক আহমেদ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম,পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক প্রমুখ।

Address

43, Dewanji Pukur Lane, Dewan Bazar
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category