19/08/2026
#এক জঙ্গলে এক শক্তিশালী সিংহ শিকারের মাংস খাওয়ার সময় তার গলায় একটি হাড় ফুটে যায়। যন্ত্রণায় সিংহটি গর্জন করতে থাকে কিন্তু কোনো পশু তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না।
#তখন একটি ছোট কাঠঠোকরা পাখি এসে বলল,
"আমি তোমার গলা থেকে হাড়টি বের করে দিতে পারি, কিন্তু তুমি আমাকে খাবে না তো?"
#সিংহ প্রতিশ্রুতি দিল এবং বলল, "তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে পুরস্কৃত করবো।"।
#কাঠঠোকরা নিজের লম্বা ঠোঁট দিয়ে সিংহের মুখের ভেতর ঢুকিয়ে খুব সাবধানে হাড়টি বের করে আনল। সিংহটি স্বস্তি পেল।
#কিছুদিন পর, কাঠঠোকরা সিংহকে দেখে বলল,
"মহারাজ, আমার পুরস্কারটি দিন!"
#সিংহটি উপহাসের হাসি হেসে বলল,
"তুমি সিংহের মুখের ভেতর মাথা ঢুকিয়ে আবার জ্যান্ত বাইরে বেরিয়ে আসতে পেরেছ, এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার!
আবার উপহার কিসের?"
কাঠঠোকরাটি কিছু না বলে উড়ে চলে গেল।
#কয়েকমাস পর, সিংহটির চোখে একটি বিষাক্ত কাঁটা ফুটে গেল। সে আবার যন্ত্রণায় ছটফট করে কাঠঠোকরাটিকে ডেকে সাহায্য চাইল। কিন্তু কাঠঠোকরাটি দূর থেকে বলল, ---------
"যে মানুষ বা প্রাণী উপকারের মূল্য দিতে জানে না এবং অকৃতজ্ঞ, তাকে দ্বিতীয়বার সাহায্য করা বোকামি!"
সিংহটি সারাজীবনের মতো অন্ধ রইল।
>: আপনার বিপদের দিনে যে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল, ভালো সময় এলে কখনো তাকে ভুলে যাবেন না বা অকৃতজ্ঞ হবেন না। কারণ অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করেননা।