নিউজ হালিশহর

নিউজ হালিশহর হালিশহরবাসীর আস্থা এবং ভালোবাসার প্রতীক।

05/09/2026
জরুরী বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি।
13/08/2026

জরুরী বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি।

02/08/2026

সি ই পি জেড এ প্রতিদিন ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়!
নষ্ট হচ্ছে কর্মঘন্টা, শিল্পমালিকদের বাড়ছে উৎকণ্ঠা! উদাসীন কর্তৃপক্ষ!

26/07/2026

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:

১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা

২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা

৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা

৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা

৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা

৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা

৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা

৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা

৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা

১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা

১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা

১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা

১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা

১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা

১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা

১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা

১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা

১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা

১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা

২০. মেসবাক: ৪০টি কণা

২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা

২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা

২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা

২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা

২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা

২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

আজ সেই ভয়াল ২৯ শে এপ্রিল, যেদিনের কথা মনে পড়লে, মনের অজান্তেই চোখ দুটি বেয়ে পানি চলে আসে।রেকর্ড করা গরমের উত্তাপে দেশবাস...
29/04/2026

আজ সেই ভয়াল ২৯ শে এপ্রিল, যেদিনের কথা মনে পড়লে, মনের অজান্তেই চোখ দুটি বেয়ে পানি চলে আসে।

রেকর্ড করা গরমের উত্তাপে দেশবাসী যখন বৃষ্টির অপেক্ষায় অস্তির সেই সময়ে বাংলার ইতিহাসে গটে যাওয়া আর্ত মানবতার চিৎকার ধ্বনি সেই ভয়াল ২৯ শে এপ্রিল-এর কথা মনে পড়ে যায়।

১৯৯১ সালের এই দিনে আমাদের দেশের উপর দিয়ে যে ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল, এটি নিহতের সংখ্যার বিচারে স্মরনকালের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি। এই ঘূর্ণিঝড় বাংলাদেশে দক্ষিণপূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০কিমি/ঘন্টা বেগে আঘাত করে, ফলে ৬মিটার উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এতে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় ও প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। নিহতদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার উপকূল ও উপকূলীয় দ্বীপসমূহে। ঘূর্ণিঝড়ে শিশু ও বৃদ্ধরাই বেশি নিহত হয়।

১৯৭০ সালে ভোলা ঘূর্নিঝড়ের পর অনেক সাইক্লোন সেন্টার নির্মান হলেও সচেতনতা ও অজ্ঞাতার কারনে অনেকেই ঝড়ের ভয়াবহতা বেশি হবে না মনে করে সাইক্লোন সেন্টার-এ উপস্থিত হয় নি। ধারণা করা হয় প্রায় ১৫-২০ লক্ষ লোক সাইক্লোন সেন্টার বা আশ্রয়কেন্দ্রে না গিয়ে বিপদজনক স্থানে অবস্থানের কারনে ঘূর্নিঝড়ে আক্রান্ত হয়।

আজ এই সময়ে এসে আমরা হয়ত আহত ও নিহতদের জন্য কিছুই করা সম্ভব হবে না, কিন্ত আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া-ত করতে পারব।

আসুন আমরা সবাই নিহতদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, যেন আল্লাহ তাদের জান্নাত নসিব করেন।

সৌজন্যে: মোঃ শাহেদ
কাউন্সিল পদপ্রার্থী
(৩৯ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম)

২০২২ শে যখন ডিজেলের দাম ১১৪ টাকা হইছিল তখন বাস ভাড়া বাড়িয়ে ২.১৪  টাকা করছিল, মাঝে ডিজেলের দাম কমে ১০০ হলেও ভাড়া কিন্...
21/04/2026

২০২২ শে যখন ডিজেলের দাম ১১৪ টাকা হইছিল তখন বাস ভাড়া বাড়িয়ে ২.১৪ টাকা করছিল, মাঝে ডিজেলের দাম কমে ১০০ হলেও ভাড়া কিন্তু কমায় নাই। এখন আবার বাস মালিক সমিতির লোকজন ভাড়া বাড়ানোর পায়তারা করছে। ভাড়া বৃদ্ধির চক্রান্ত রুখে দিতে হবে!

সমাজ যখন ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে, তখন কোমলমতি শিশুদের সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষি...
16/04/2026

সমাজ যখন ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে, তখন কোমলমতি শিশুদের সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পাঠ্যপুস্তকের বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে তিনি বাচ্চাদের শেখাচ্ছেন কোনটি ‘স্নেহের স্পর্শ’ আর কোনটি ‘কু-মতলব’। তাঁর এই প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

​কেন এই ক্লাস জরুরি?

​আমাদের চারপাশে সুযোগ সন্ধানী মানুষের অভাব নেই। অনেক সময় আদর করার ছলে বা কোলে নেওয়ার নাম করে শিশুদের শরীরে আপত্তিকর স্পর্শ করা হয়। শিশুরা ছোট হওয়ায় কোনটি ভালোবাসা আর কোনটি লালসা—তা বুঝতে পারে না। শিক্ষিকা তাঁর ক্লাসে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন শরীরবৃত্তীয় সেই পার্থক্যগুলো, যাতে বাচ্চারা শুরুতেই সতর্ক হতে পারে এবং এমন পরিস্থিতিতে ‘না’ বলতে শেখে।

​এত চমৎকার একটি উদ্যোগের পরও কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করতে ছাড়ছেন না। আসলে সত্য এটাই যে, যারা এই সচেতনতামূলক ক্লাসকে বাঁকা চোখে দেখছেন, সম্ভবত তাঁরাও সেই ‘ব্যাড টাচ’ মানসিকতারই লোক। শিশুদের সুরক্ষার এই বার্তাকে যারা বিতর্কিত করতে চায়, তারা মূলত সমাজের শত্রু।

​ম্যাডাম যে কাজটি করেছেন, সেটি কেবল একটি ক্লাস নয়—এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের দেশে শৈশবে যৌ*ন নি*র্যাতনের হার কমাতে এমন উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া উচিত। শিক্ষক মানেই শুধু বইয়ের পাতা ওল্টানো নয়, বরং জীবনমুখী শিক্ষা দেওয়া। সমালোচনা থাকবেই, কিন্তু শিশুদের উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য এই ম্যাডামদের মতো সাহসী শিক্ষকদের আজ বড্ড প্রয়োজন।

প্রশংসার দাবিদার এই শিক্ষিকা আজ সমাজের চোখ খুলে দিয়েছেন। সমালোচনা এড়িয়ে তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা।

​একটাই কথা: আদরের নামে কু-দৃষ্টি আর নয়! গুড টাচ ও ব্যাড টাচ চিনে নিয়ে জয়ী হোক আগামীর শিশুরা। ম্যাডাম, আপনার এই সাহসী ক্লাসই হোক শিশুদের বর্ম। শিক্ষিকার অনন্য উদ্যোগ বনাম সংকীর্ণ মানসিকতা! শিশুদের সুরক্ষায় নতুন পাঠ। ব্যাড টাচ থেকে সাবধান। আপনি আপনার কাজ চালিয়ে যান, শুভকামনা!

​আপনার কি মনে হয় না, প্রতিটি স্কুলে সপ্তাহে অন্তত একদিন শিশুদের এমন ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে ক্লাস নেওয়া বাধ্যতামূলক করা উচিত? আপনার মতামত জানান।

পোস্টটি জনগুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।
@সংগৃহীত।

Address

১২ নং পোর্ট কলোনী, বন্দর, চট্টগ্রাম।
Chittagong
4200

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ হালিশহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share