পানিয়ালা দুরন্ত ক্লাব

পানিয়ালা দুরন্ত ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পানিয়ালা দুরন্ত ক্লাব, Social service, paniala, Chittagong.

✅ পানিয়ালা দুরন্ত ক্লাব

'খেলা নয় মোদের শুধুমাত্র লক্ষ্য
মানব সেবা মোদের উদ্দেশ্য '

( অরাজনৈতিক সামাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান )

( ✍️স্থাপিত : ২০১০ ইং )

শোক সংবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥲গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দক্ষিণ পানিয়ালা চৌধুরী কাজী...
29/08/2026

শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥲

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দক্ষিণ পানিয়ালা চৌধুরী কাজীবাড়ি নিবাসী জনাব মোঃ লাল মিয়া চৌধুরী আজ শনিবার দুপুর ১টার সময় সিলেটে ইন্তেকাল করেছেন।

মৃত্যু অবশ্যম্ভাবী—প্রত্যেক প্রাণীকেই একদিন মহান আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে দেন, কবরের জীবনকে শান্তিময় করেন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন।

শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ তাঁদের এই কঠিন সময়ে সবর ও ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

হে আল্লাহ, মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

🤲 আমিন, ইয়া রাব্বাল আলামিন।

২৪-৮-২০২৬ ইংশোক সংবাদ😞ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দক্ষিণ পানিয়ালা মস্তান ব...
24/08/2026

২৪-৮-২০২৬ ইং
শোক সংবাদ😞

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দক্ষিণ পানিয়ালা মস্তান বাড়ির রহিম হোসেন আজ দুপুর ২টার দিকে ঢাকা নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আপনি যে এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন, তা কখনো ভাবিনি। আপনার এই অকাল চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

আল্লাহ যেন তাঁর জীবনের সমস্ত গুনাহ-খাতা মাফ করে দেন, কবরকে নূরে ভরে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। 🤲🤲

শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

আলহামদুলিল্লাহ ❤️৩য় স্থান অর্জন করেছে ৩০ পারা গ্রুপ থেকে আর প্রথম স্থান অর্জন করেছে ১৫ পাড়া গ্রুপ থেকে। তাই ১ম  স্থানের...
22/08/2026

আলহামদুলিল্লাহ ❤️
৩য় স্থান অর্জন করেছে ৩০ পারা গ্রুপ থেকে
আর প্রথম স্থান অর্জন করেছে ১৫ পাড়া গ্রুপ থেকে।
তাই ১ম স্থানের পুরস্কৃত টাকার চেয়ে
৩য় স্থানের পুরস্কৃত টাকায় পরিমাণ বেশি।

18/08/2026
🎓🌸 পানিয়ালা উচ্চ বিদ্যালয় | এসএসসি ফলাফল ২০২৬ 🌸🎓✨ আজকের দিনটি তোমাদের অর্জনের দিন। ✨পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ...
10/08/2026

🎓🌸 পানিয়ালা উচ্চ বিদ্যালয় | এসএসসি ফলাফল ২০২৬ 🌸🎓

✨ আজকের দিনটি তোমাদের অর্জনের দিন। ✨

পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। 💐❤️

তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের একটি ধাপ আজ পূর্ণ হলো। এই সাফল্য তোমাদের জীবনে আরও বড় অর্জনের পথ খুলে দিক—এই কামনা করি। 🌿

🌟 যারা ভালো ফলাফল করেছো—অভিনন্দন!
আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারোনি, মন খারাপ করো না। মনে রেখো, একটি পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়। সামনে তোমাদের জন্য আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। 💪

📚 জ্ঞানের আলোয় আলোকিত হয়ে, সততা ও পরিশ্রমকে সঙ্গী করে তোমরা এগিয়ে যাও—
পানিয়ালার মুখ উজ্জ্বল করো, দেশের সম্পদ হয়ে গড়ে ওঠো। 🇧🇩

🤲 মহান আল্লাহ তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ সুন্দর ও সফল করুন।

💚 পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬—তোমাদের জন্য রইল অফুরন্ত শুভকামনা। 💚

তোমাদের সাফল্যই হোক পানিয়ালার গর্ব। 🌸

🔥 ফাইনালের মঞ্চ প্রস্তুত! 🔥দীর্ঘ পথ পেরিয়ে এবার মুখোমুখি দুই শক্তিশালী দল!🏆 পানিয়ালা প্রিমিয়ার লীগ — সিজন ৬🏍️ মোটরসাইকেল...
08/08/2026

🔥 ফাইনালের মঞ্চ প্রস্তুত! 🔥

দীর্ঘ পথ পেরিয়ে এবার মুখোমুখি দুই শক্তিশালী দল!
🏆 পানিয়ালা প্রিমিয়ার লীগ — সিজন ৬
🏍️ মোটরসাইকেল কাপের মেগা ফাইনাল

⚔️ NFC UNITED (নোয়াখালী)
🆚
🔥 ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

📅 ০৯/০৮/২০২৬
⏰ বিকাল ৪:০০ টায়
📍 পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠ

কে হাসবে শেষ হাসি? 🏆
চ্যাম্পিয়নের ট্রফি উঠবে কার হাতে?
দেখা হবে মাঠে! ⚽🔥

⚽🏆 মাদকে না বলুন🚫💊খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখার অন্য...
04/08/2026

⚽🏆 মাদকে না বলুন🚫💊

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখার অন্যতম শক্তিশালী হাতিয়ার। তাই একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে ফিরুক আমাদের তরুণ সমাজ। ❤️

#পানিয়ালা প্রিমিয়ার লীগ সিজন( ৬)মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট এত সুন্দর, সুশৃঙ্খল ও জমজমাটভাবে আয়োজন করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রহিলো অফুরন্ত ভালোবাসা❤️💚👏⚽

বিশেষ করে পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া উপস্থিতি সত্যিই প্রশংসার দাবিদার। মনে হয়েছে, দর্শকের উপস্থিতিতে মাঠটি যেন রেকর্ড গড়ার মতো এক মিলনমেলায় পরিণত হয়েছে। 🏟️❤️

গ্রামবাংলার মানুষ যে ফুটবলকে কতটা ভালোবাসে, কতটা আপন করে বুকে ধারণ করে—পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠের এই প্রাণবন্ত পরিবেশই তার সবচেয়ে বড় প্রমাণ। ছোট-বড়, তরুণ-বৃদ্ধ—সব বয়সী মানুষের উচ্ছ্বাস, আনন্দ আর খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখলেই বোঝা যায়, ফুটবল আমাদের শিকড়ের সঙ্গে মিশে থাকা এক আবেগের নাম। ⚽🇧🇩

আমরা চাই, এমন আয়োজন শুধু একটি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক। নিয়মিত খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম আরও বেশি মাঠমুখী হোক, মাদক ও অপরাধ থেকে দূরে থাকুক এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক।

মাদককে না বলুন ❌
খেলাধুলাকে হ্যাঁ বলুন ✅
মাঠে আসুন, খেলাধুলাকে ভালোবাসুন, তরুণ প্রজন্মকে বাঁচান। ❤️⚽

পানিয়ালা প্রিমিয়ার লীগ সিজন (৬) মোটরসাইকেল কাপের আয়োজক, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
খেলাধুলা হোক ঐক্যের শক্তি, ফুটবল হোক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। 🤝⚽🏆

#মাদকে_না_বলুন
#খেলাধুলাকে_হ্যাঁ_বলুন
#পানিয়ালা_প্রিমিয়ার_লীগ
#মোটরসাইকেল_কাপ
#পানিয়ালা
#ফুটবল_প্রেম
#মাদকমুক্ত_সমাজ
#খেলাধুলায়_সম্প্রীতি

পানিয়ালা প্রিমিয়ার লিগ (সিজন - ৬) মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইংজমকালো আয়োজনে পানিয়ালা সংশপ্তক ক্লাব শুভকাম...
27/07/2026

পানিয়ালা প্রিমিয়ার লিগ (সিজন - ৬)
মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং

জমকালো আয়োজনে পানিয়ালা সংশপ্তক ক্লাব শুভকামনা রইল আপনাদের জন্য 💐

পৃষ্ঠা পোষকতায় আছেন (পানিয়ালা প্রবাসী ফোরাম) অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য!
স্থান : পানিয়ালা উচ্চ বিদ্যালয়!

পানিয়ালা দুরন্ত ক্লাব ❤️
08/07/2026

পানিয়ালা দুরন্ত ক্লাব ❤️

Address

Paniala
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পানিয়ালা দুরন্ত ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category