17/07/2026
অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন "যুব নিশান- এর মূল লক্ষ্য হলো সমাজের নবীন-প্রবীণ সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সভ্য, মানবিক ও আদর্শ সমাজ গড়ে তোলা। পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করা, ভালো উদ্যোগকে সম্মান ও সমর্থন করা এবং অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন অবস্থান গ্রহণ করাই আমাদের অঙ্গীকার।
এই ধারাবাহিকতায় আজ ১৭ জুলাই ২০২৬ তারিখে বাদ-এ-জুম্মাহ পশ্চিম রাউজান (মাঝিপাড়া) জামে মসজিদে পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন "যুব নিশান"- এর পক্ষ থেকে মসজিদের বিদায়ী পরিচালনা কমিটিকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মসজিদের উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং দ্বীনি খেদমতে তাঁদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির সম্পাদক, সদস্যবৃন্দ, যুব নিশান- এর সম্পাদক ও সদস্যবৃন্দ, পাশাপাশি এলাকার গণ্যমান্য নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিদায়ী কমিটির গড়ে দেওয়া সুন্দর ধারাবাহিকতা বজায় রেখে নবনির্বাচিত পরিচালনা কমিটিও নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং দ্বীনের খেদমতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
আল্লাহ তাআলা বিদায়ী কমিটির সকল খেদমত কবুল করুন, তাঁদের উত্তম প্রতিদান দান করুন এবং নবনির্বাচিত কমিটিকে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফীক দান করুন।
আমীন।
— যুব নিশান —
(একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন)