26/08/2024
"'নব অভ্যুত্থান"-ফাউন্ডেশনটি নব অভ্যুত্থান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক আর্ত-মানবতার কল্যাণে নিবেদিত একটি সেবামূলক সংগঠন।মানবসেবার মহান আদর্শ,মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্ত-মানবতার সেবা, সমাজ-সংস্কার, উন্নত ও পরিশীলিত চিন্তাচেতনার সঞ্চার এবং সামাজিক অগ্রগতি সাধনে সদা সচেষ্ট এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের সামাজিক নিদারুণ কষ্ট লাঘবের স্বপ্ন-কে বাস্তবিক রূপরেখা দেওয়ার মধ্য দিয়েই আমাদের "নব অভ্যুথান"
ফাউন্ডেশনেটির পথচলা শুরু।দেশের জন্য,সমাজের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকে,এলাকার ছোট-বড় সকলের তীব্র আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন আমাদের এই সংগঠন।ঠিক হঠাৎ যে সময়টাতে স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের দেশের মানুষের ঘরে হানা দেয়,তখন আর কারো পক্ষেই বসে থাকা সম্ভব হয় নি। ইতিমধ্যেই সফলভাবে অতি দ্রুততার সাথে দেশের বিভিন্ন বন্যাকবলিত জায়গায় সংগঠনটির সদস্যরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং রেসকিউ অপারেশনে আছেন। বরাবরের মত এবারও আমরা আরো বড় পরিসরে আমাদের সদস্য ভাইদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দুর্গত মানুষদের জন্য হাদিয়া পাঠানোর পরিকল্পনা করেছি।
সেই ধারাবাহিতায় আমাদের "নব অভ্যুত্থান" ফাউন্ডেশনের সদস্যদের আন্তরিক ও শ্রমসাধ্য মেহেনত,ছোটবড় সকলের সহযোগিতায় তুমুল বৃষ্টি আর বাঁধভাঙা বন্যাকে উপেক্ষা করে মানবতার চিরন্তন,শাশ্বত হৃদয়াবেগ বুকে ধারণ করে প্লাবিত অঞ্চলের কিছু এলাকায় দুর্গত মানুষের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি।সর্বস্তরের মানুষ অতীতের মতো এবারও একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ,মতানৈক্য ভুলে।সর্বশক্তি নিয়ে এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেমেছেন দেশের আপামর জনসাধারণ-তার সাথে একাত্মতা ঘোষণা করেছে আমাদের প্রিয় সংগঠনটিও।যে যেভাবে পারছেন-খাদ্য, বস্ত্র,অর্থ, চিকিৎসা, উদ্ধার তৎপরতা এমনকি কায়িক শ্রম দিয়ে ত্রাণকাজে সহায়তা করছেন।এই জাতীয় ঐক্যই দুর্যোগ–দুর্বিপাক থেকে বিপদগ্রস্থ মানুষকে উদ্ধারের প্রধান শক্তি।এ যেন পুরনো বাংলাাদেশের এক নতুন অভ্যুত্থান!সেটারই অংশ হিসেবে আগামীকাল ২৭/৮/২০২৪ইং,রোজ মঙ্গলবার আমরা যাচ্ছি প্রায় ৩৫০ ফ্যামিলির খাদ্যদ্রব্য প্যাকেজ নিয়ে নোয়াখালী ও ফেনীর আশেপাশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে।প্রিয় ভাইয়েরা,আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের একটাই চাওয়া আপনারা আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন,যাতে সর্বোচ্চ সংখ্যক বানভাসি মানুষকে আমরা সাহায্য করতে পারি এবং এখন পর্যন্ত যারা ত্রাণ বঞ্চিত আছেন, তাদেরকে আমরা রিচ করতে পারি।দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের ভাইদের কাছে যাচ্ছি শুধুমাত্র মানবতার ডাকে সাড়া দিয়ে।আপনি যাচ্ছেন তো? আপনি কি আছেন এই মহানব্রতে?-না থাকলে আজই লেগে পড়ুন আপনার এলাকায়,আপনার পাড়ায়, আপনার শহরে।আপনার ভাইয়েরা কিন্তু আপনারই অপেক্ষায়!!!!
ফি আমানিল্লাহ,ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ।
আমাদের তহবিল তালিকা নিম্নরুপঃ
তহবিল: ২২০,০০০৳(দুই লক্ষ বিশ হাজার)।
খরচ: ২১০,০০০৳(দুই লক্ষ দশ হাজার)।
জমা: ১০০০০(দশ হাজার)
#প্যাকেজে যা যা থাকছে:
১:চাল( ১০৫০)কেজি।
২:তেল(১৭৫)লিটার।
৩:ডাল(৩৫০)কেজি।
৪:আলু(৩৫০)কেজি।
৫:লবন(১৭৫)কেজি।
৬:পেঁয়াজ (৩৫০)কেজি
৭:স্যালাইন(১০৫০)পিস।
৮:মশার কয়েল(পর্যাপ্ত পরিমানে)।
৯:দেয়াশলাই(পর্যাপ্ত পরিমানে)।
১০:মোমবাতি(পর্যাপ্ত পরিমানে)।
১১:পানির বোতল(পর্যাপ্ত পরিমানে)।
১১;চিড়া(স্বল্প পরিমানে)।
১২:মুড়ি(স্বল্প পরিমানে)।
১৩:বিস্কুট(স্বল্প পরিমানে)।