ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম, Social service, chottogram, Chittagong.

ইসলামের প্রচার ও প্রসার, সমাজ সেবা ও সংস্কার ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন তথা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্দেশ্য ও লক্ষ্য।

02/09/2026
রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম ও সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিতইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে মহানগর...
31/08/2026

রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম ও সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও পবিত্র সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি জনাব এডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সেক্রেটারি জনাব এড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জনাব অধ্যক্ষ মাওলানা আনম আবদুশ শাকুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাই প্রত্যেকের উচিত রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেদের জীবন গঠন করা। তিনি বলেন, একজন আদর্শবান মানুষকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে, ছোটদের স্নেহ করতে হবে এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে তা নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ ১৪.০৮.২০২৩ বাংলাদেশ একজন বিশ্বনন্দিত মুফাসসিরকে হারিয়েছে।বাংলাদেশে যত তাফসিরকারক ছিলেন এবং আছেন, তাঁদের মধ্যে প্রজ্ঞা...
13/08/2026

আজ ১৪.০৮.২০২৩ বাংলাদেশ একজন বিশ্বনন্দিত মুফাসসিরকে হারিয়েছে।
বাংলাদেশে যত তাফসিরকারক ছিলেন এবং আছেন, তাঁদের মধ্যে প্রজ্ঞা, বিচক্ষণতা, বিশ্লেষণধর্মী উপস্থাপনা এবং মানুষের হৃদয় আকৃষ্ট করা দরদমাখা কণ্ঠের অধিকারী হিসেবে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
তাঁর দরদমাখা কণ্ঠে ময়দানে বসে আর কখনো তাফসির শোনার সুযোগ হবে না—এ কথা ভাবতেই হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। আজও তাঁর সেই জাদুমাখা কণ্ঠ শুনলে হৃদয়ের গভীরে এক অপার্থিব প্রতিধ্বনি সৃষ্টি হয়। মনে হয়, আল্লাহ তায়ালা যেন বিশেষ মাধুর্য ও সুর তাঁর কণ্ঠে দান করেছিলেন।
তাঁর তাফসিরের প্রতিটি শব্দে ছিল কুরআনের প্রতি গভীর ভালোবাসা, ঈমান জাগ্রত করার আহ্বান এবং মানুষের হৃদয় পরিবর্তনের এক অসাধারণ আবেদন।
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় রাহবার, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-কে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তাঁর রেখে যাওয়া দ্বীনি খেদমতকে কবুল ও সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।

আগামী ৩৬ জুলাই (৫ আগষ্ট) স্বপ‌রিবা‌রে চ‌লে আসুন থি‌য়েটার ইন‌স্টি‌টিউটে।
01/08/2026

আগামী ৩৬ জুলাই (৫ আগষ্ট) স্বপ‌রিবা‌রে চ‌লে আসুন থি‌য়েটার ইন‌স্টি‌টিউটে।

Address

Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category