15/08/2026
“কওমি শিক্ষার্থীরা দেশের নাগরিক হিসেবে প্রকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে”
– কেন্দ্রীয় সভাপতি
কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী ও জেলা শাখার উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট, শনিবার– চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ সেমিনার হলে চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আজম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
এসময় তিনি বলেন, “কওমি শিক্ষাব্যবস্থার জন্য বাজেটে কোনো বরাদ্দ না রাখা শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার। তারা তাদের মেধার যথাযথ মূল্যায়ন কখনো পায়নি। সনদের বাস্তবায়ন ও পরিপূর্ণ সুযোগ প্রদান করলে, দেশের জন্য তারা অগ্রণী ভুমিকা রাখতে পারবে।” ক্যাম্পাসের সমসাময়িক অবস্থা সম্পর।কে তিনি বলেন, “ইদানীং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রসংগঠনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের উৎপাত দেখা যাচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশের ছাত্রসমাজ এগুলো সহ্য করবে না।”
বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী।
বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক এ এস এম খুরশিদ আলম, সাধারণ সম্পাদক ডা. আবু সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাওলানা জালাল উদ্দীন এবং সহ সভাপতি মো. শফিকুল ইসলাম।
আমন্ত্রিত আলোচকবৃন্দের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির, আন নাবিল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. শুয়াইব রশিদ মাক্কী, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার এর মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়াবিস সহ কতিপয় শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ
আলোচনা পেশ করেন।
বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন ও সাধারণ আলেম সমাজ সহ অন্যান সংগঠনের চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
া_শিক্ষা_দাবি