12/07/2026
গাউস অর্থ সাহায্য,গাউসিয়া কমিটি মানেই সাহায্যের জন্য কমিটি। যারা দেশ ও দেশের মানুষের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকে।
আলহামদুলিল্লাহ, An Nusrah Foundation-এর মাধ্যমে আমরা বাশখালির বন্যাদুর্গত মানুষের কাছে আমাদের ভালোবাসার সামান্য উপহার পৌঁছে দিতে পেরেছি।
এই কাজে যারা অর্থ, শ্রম, সময় কিংবা দোয়ার মাধ্যমে পাশে ছিলেন—প্রত্যেকের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। বিশেষ করে সেই ভাইদের প্রতি, যারা নিজেদের ক্লান্তি, আরাম কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কথা না ভেবে নিরলসভাবে কাজ করে গেছেন। আপনাদের
নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই ভালোবাসা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে।
করোনার ভয়াবহ দিনগুলোতে যেমন গাউসিয়া কমিটির ভাইয়েরা মানুষের পাশে দাঁড়িয়েছিলো, ঠিক তেমনি আজও দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো স্বার্থ, কোনো প্রতিদানের আশা ছাড়াই ছুটে চলেছে শুধু মানবতার টানে। এমন একটি সংগঠনের সাথে থাকতে পারাটাই গর্বের।