ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ

ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ, Social service, Chowdhury Para Road, South Patenga, Chittagong.

এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন যা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও সংগঠিত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে।

স্লোগান: “মানবতার সেবায় ঐক্যবদ্ধ সবাই”

 #একটি_বিশেষ_ঘোষণা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল...
25/06/2026

#একটি_বিশেষ_ঘোষণা
সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী রবিবার ২৮/০৬/২০২৬ ইং তারিখে রাজারপুকুর পাড়ে অবস্থিত #মধ্যম_পতেঙ্গা_ইসলামী_যুব_কাফেলায় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।আপনার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে চাইলে আগামী রবিবার মধ্যম পতেঙ্গা ইসলামি যুব কাফেলায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

 #মানবিক_সাহায্যের_জন্য_আবেদন আমাদের চৌধুরীর পাড়ার বাসিন্দা শুক্কুর সওদাগরের বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর(রিকশাচালক) বিভিন্ন...
24/06/2026

#মানবিক_সাহায্যের_জন্য_আবেদন
আমাদের চৌধুরীর পাড়ার বাসিন্দা শুক্কুর সওদাগরের বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর(রিকশাচালক) বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।উনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।উনাকে যারা চিনেন জানেন উনার ও উনার পরিবারের পক্ষে এই চিকিৎসার ভার বহন করা অসম্ভব।তাই এলাকার কিছু গণ্য-মান্য মানুষ থেকে কিছু আর্থিক সাহায্য ও অত্র সংগঠন ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ এর পক্ষ থেকে ৩০০০/- ( #তিনহাজার) টাকা চিকিৎসা সহায়তা দিয়ে উনাকে প্রাথমিকভাবে হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।
এখন এলাকার আরও যারা সহৃদয়বান ব্যক্তি আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যে যা পারেন জাহাঙ্গীরের চিকিৎসায় এগিয়ে আসুন।আপনারা চাইলে আর্থিক সাহায্য সরাসরি উনার পরিবারকে দিতে পারেন।এছাড়া আমাদের সহ-সাংগঠনিক সম্পাদক A R Khokon,অথবা উনার বাবা আমাদের হাজী-ছালে জহুর মাফুলা জামে মসজিদের সম্মানিত ক্যাশিয়ার আব্দুস সোবহান সর্দারের সাথে যোগাযোগ করে দিতে পারেন।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই 💓

সম্মানিত এলাকাবাসী,আসসালামু আলাইকুম।আবারো ঈদ মোবারক সবাইকে।আমাদের যে সকল সদস্যবৃন্দ মোহাম্মদ নঈম উদ্দিন নয়ন Md Solaiman...
29/05/2026

সম্মানিত এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।আবারো ঈদ মোবারক সবাইকে।
আমাদের যে সকল সদস্যবৃন্দ মোহাম্মদ নঈম উদ্দিন নয়ন Md Solaiman Sk Md Parves Meraz উম্মাতে মোহাম্মাদি পবিত্র ঈদুল আজহার দিনে দায়িত্ববোধ থেকে কোরবানিকৃত পশুর চামড়া এই উত্তপ্ত রোদের মধ্যে এলাকার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।তাদের এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক।আমীন।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

26/05/2026

#একটি_বিশেষ_ঘোষণা
সম্মানিত এলাকাবাসী,আসসালামু আলাইকুম।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় আপনার কোরবানীকৃত পশুর চামড়া আমাদের ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ কে দিন।আমরা এ চামড়া বিক্রি করে তার ৫০%(অর্ধেক) মূল্য আপনাকে এবং বাকি ৫০%(অর্ধেক) মূল্য আমাদের ফান্ডে রেখে পরবর্তীতে এলাকার গরিব,অসহায় মানুষের চিকিৎসা ও বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে থাকি।
কোরবানের দিন আমাদের মহল্লা উন্নয়ন পরিষদের কিছু সদস্যগন আপনাদের কাছে ভ্যানগাড়ী নিয়ে যাবে এবং আপনারা স্ব-ইচ্ছায় আমাদের সদস্যদেরকে চামড়া দিতে পারেন।এছাড়া এলাকার প্রতিটি বাড়িতে আমাদের প্রতিনিধি আছে উনাদেরকে আগাম বলে রাখলে আমরা এসে চামড়া সংগ্রহ করে নিবো।
চামড়া সব একত্রিত করে বিক্রি করার পর সকল হিসাব গতবারের মত এলাকার দুই মসজিদে ও অনলাইনে প্রকাশ করা হবে।ইনশাআল্লাহ।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। অদ্য বাদে জুমা ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ এর উদ্যোগে  #মাদক বিরো...
22/05/2026

সম্মানিত এলাকাবাসী
আসসালামু আলাইকুম।
অদ্য বাদে জুমা ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ এর উদ্যোগে #মাদক বিরোধী সংক্ষিপ্ত সমাবেশ উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটি সফল করায়, সংগঠনের পক্ষ থেকে এলাকার স্বর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি৷ উক্ত মাদক বিরোধী সংক্ষিপ্ত সমাবেশে অত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক সহ পুরো কার্যকরী পরিষদ ও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং সকলেই মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া ও এটি নির্মূলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

📢একটি জরুরি বিজ্ঞপ্তি📢সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম।এতদ্বারা ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া এলাকাবাসী সকলের  অবগতির জ...
21/05/2026

📢একটি জরুরি বিজ্ঞপ্তি📢
সম্মানিত এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
এতদ্বারা ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া এলাকাবাসী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র এলাকায় সাম্প্রতিক সময়ে #মাদকের তান্ডব বেড়ে যাওয়ায় এটির কুফল সম্পর্কে এলাকার স্বর্বস্তরের জনগণকে সচেতন করার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। #মাদকের করাল গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা এবং একটি সুস্থ-সবল সমাজ গঠন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ​ #মাদকের বিস্তার রোধে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অত্র এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ এর উদ্যোগে আগামীকাল ২২/০৫/২০২৬ ইংরেজি রোজ শুক্রবার বাদে জুমা একটি #মাদক বিরোধী সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
আয়োজনেঃ ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ন পরিষদ।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

 #আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ৬ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ হাম রো...
08/05/2026

#আলহামদুলিল্লাহ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ৬ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ হাম রোগের টিকা ও ইপিআই প্রদান কার্যক্রম #মধ্যম_পতেঙ্গা_ইসলামী_যুব_কাফেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন সবাই অসংখ্য ধন্যবাদ।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

 #একটি_বিশেষ_ঘোষণা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ৬ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্...
05/05/2026

#একটি_বিশেষ_ঘোষণা
সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ৬ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের আগামী শুক্রবার ০৮/০৫/২০২৬ ইং তারিখে রাজারপুকুর পাড়ে অবস্থিত #মধ্যম_পতেঙ্গা_ইসলামী_যুব_কাফেলায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে এক ডোজ হাম রোগের টিকা ও ইপিআই প্রদান করা হবে।আপনার বাচ্চাদের হাম ও অন্যান্য রোগ হতে সুরক্ষা নিশ্চিত করতে আগামী শুক্রবার মধ্যম পতেঙ্গা ইসলামি যুব কাফেলায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
পূর্বে ২ ডোজ(৯ মাস ও ১৫ মাসে)হামের টিকা দেওয়া থাকলেও এই টিকা দিতে হবে।এই টিকা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।
হাম রোগ হলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও মস্তিষ্কের নানাবিধ জটিলতা হতে পারে।এমনকি বাচ্চাদের মৃত্যুঝুকি হতে পারে।তাই আপনার শিশুর জীবন নিরাপদ রাখতে অতিদ্রুত একডোজ হামের টিকা প্রদান করুন।
ইপিআই টিকা (দেড়মাস বয়স থেকে)গর্ভবতী ও কিশোরীদের টিডি টিকা প্রদান করা হবে।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই

03/05/2026

#আলহামদুলিল্লাহ
অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও অত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী Mojaherul Kader ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়ার একজন বোনের বিবাহের সাহায্য বাবদ ৫০০০/- টাকা উপহার প্রদান করা হয়েছে অত্র সংগঠন ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ এর পক্ষ হতে।উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-অর্থ সম্পাদক Fahimul Islam ,সহ-ক্রীড়া সম্পাদক Tasin Rahman ও বিশিষ্ট সমাজসেবক মোজাহেরুল কাদের ভাই।

#মানবতার_সেবাই_ঐকবদ্ধ_সবাই ❤️

Address

Chowdhury Para Road, South Patenga
Chittagong
4222

Alerts

Be the first to know and let us send you an email when ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category