07/08/2026
স্বাধীনতাবিরোধী সংগঠন জামাতের কাছ থেকে জিয়াউর রহমানের স্বীকৃতি লাগবে না। বাংলাদেশে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। আজ মুনাফিকরা তাকেই অস্বীকার করেছে।
জুলাই নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের বাড়িতে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ২০২৪ পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের অংশে শেখ মুজিবকে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে রাখা হয়নি। স্বাধীনতার ঘোষককে বাদ দেওয়া হয়েছে।
আজ থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কি অনলাইন ও অফলাইনে মুজিবকে গা-লাগা-লি করবে?
জামায়াতের আমিরের বাসায় আজ যা হয়েছে, তা একদমই ভালো হয়েছে। বিএনপি যদি এবার বুঝতে পারে, জামায়াত কী জিনিস। এই বিএনপিই জামায়াতকে ক্ষমতায় এনেছে এবং জামায়াত-শিবিরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে।
বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল, বাংলাদেশে জামায়াতকে রাজনৈতিকভাবে সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করা।
ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে, জামায়াতের সঙ্গে জোট হলেও অবাক হবেন না। তখন তারা উত্তর দেবে, "এই আওয়ামী লীগে তো শেখ হাসিনা নেই।"
আজকের দিনটি আমাকে খুশি করেছে। জামায়াতের অবস্থান আরও একবার স্পষ্টভাবে জানা গেল। আমরা জামাত কে চিনতে পারলেও বিএনপি চিনে না।
এরপরও কি বিএনপির নেতারা জামায়াতকে তোষণ করে রাজনীতি করবেন?