30/07/2025
আমরা প্রত্যেকেই কোনো না কোনো বইয়ের পাতায় নিজেকে খুঁজে পেয়েছি—
কোনো এক চরিত্রে লুকিয়ে ছিল আমাদের মন,
কোনো এক বাক্যে জেগে উঠেছিল ঘুমিয়ে থাকা সাহস।
সেই বইগুলো একসময় পড়ে থাকে এক কোণে, ধুলো জমে তাতে।
কিন্তু ভাবুন তো— যদি সেই বইটাই খুঁজে পায় এক নতুন পাঠক?
আর আপনি পান তার দেওয়া নতুন এক আলোয় মোড়ানো গল্প?
বই বিনিময় উৎসব ঠিক তেমন এক জায়গা—
যেখানে শুধু বই নয়, বদলায় কিছু অনুভব, কিছু মানুষও।
নিয়ম খুব সহজ:
আপনি একটি বই সঙ্গে আনবেন, এবং একই জনরার প্রদর্শিত বইয়ের মধ্য থেকে বেছে নেবেন একটি— আপনার উপহার।
বইয়ের বিভাগ (জনরা):
১. একাডেমিক
২. ফিকশন
৩. নন-ফিকশন
৪. সেল্ফ মোটিভেশন
৫. ধর্মীয়
৬. ম্যাগাজিন
কেজানে, নিজের কাছে থাকা পুরোনো একটি বইয়ের বিনিময়ে পছন্দের গল্প, কবিতা কিংবা উপন্যাস পেয়ে যেতেই পারেন এমন এক বই উৎসবে!
আমন্ত্রণ রইল, আপনার প্রিয় বই চলে আসুন এই বই উৎসবে!
তারিখ: ৩১ জুলাই ২০২৪
সময়: দুপুর ৩:০০ - সন্ধ্যা ৮:০০
স্থান: টিএসসি
চুয়েট ডিবেটিং সোসাইটির এমন ভিন্নধর্মী আয়োজনকে আমরা স্বাগত জানাই। আমরা চাই চুয়েট ক্যাম্পাসে এমন ইভেন্ট বারবার হোক। সৃজনশীলতা আর মননশীলতা ছড়িয়ে পড়ুক আমাদের অন্তরে থেকে অন্তরে!
ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/share/1CR9njAkjh/