Chattogram Biking Community

Chattogram Biking Community This is a biking community, but also a family that brings everyone under one umbrella.

চট্টগ্রামের বাইকারদের প্রাণবন্ত উপস্থিতিতে এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। Chattogram Biking Community'...
15/03/2026

চট্টগ্রামের বাইকারদের প্রাণবন্ত উপস্থিতিতে এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল।

Chattogram Biking Community'র উদ্যোগে নগরীর Sunset Hill Restaurant & Rooftop Cafe-এ শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হয় চট্টগ্রামের বাইকারদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার আয়োজন। ইফতার মাহফিলে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য বাইকার অংশগ্রহণ করেন।

পবিত্র রমজানের এই আয়োজনে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান। প্রাণবন্ত আড্ডা, আন্তরিক আলাপচারিতা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে এক উষ্ণ ও স্মরণীয় মিলনমেলা।

অনুষ্ঠানে উপস্থিত বাইকাররা জানান, এ ধরনের আয়োজন বাইকারদের পারস্পরিক পরিচয়, সম্পর্ক ও ঐক্যকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় চট্টগ্রামের বাইকারদের স্বার্থে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে, ঈদের পর নতুন প্যানেল গঠনের বিষয়েও আলোচনা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নতুন প্যানেল গঠনের ঘোষণা দেওয়া হয়।

Address

Chittagong
4336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Biking Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category