05/07/2026
চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ।
চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির বর্তমান সভাপতি জনাব বসির আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি সাময়িকভাবে সমিতির দায়িত্ব পালন করতে অপারগ রয়েছেন। তাঁর সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ বখতিয়ার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সমিতির দায়িত্ব গ্রহণ করেছেন।তিনি চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির ২০১৬ ইং অভিষেক অনুষ্ঠানের এর স্মরণিকা সম্পাদক মহাসচিব পদে দায়িত্বরত ছিলেন । এছাড়া তিনি আরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন।
হাজী মোহাম্মদ বখতিয়ার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ডেকোরেশন অঙ্গনের একজন সুপরিচিত ও অভিজ্ঞ সংগঠক। তিনি ২০০৪ সালে সমিতির মহাসচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও তিনি সমিতির সংস্কার কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে সমিতির নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি শাহ আমানত ডেকোরেটাস-এর স্বত্বাধিকারী হিসেবেও সুপরিচিত।
সমিতির সকল সদস্য বিশ্বাস করেন যে, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ বখতিয়ারের নেতৃত্বে চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে সবাই সভাপতি জনাব বসির আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পুনরায় দায়িত্বে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।