শেখ হাসিনার কর্মি

শেখ হাসিনার কর্মি মানুষ মানুষের জন্য
মানুষকে মানুষ হিসেবে সম্মান দিন,

21/07/2026

পৃথিবীতে মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেদেশে সরকারি চাকরিতে যোগ দিয়ে কাজ না করার জন্য বেতনভাতা দেওয়া হয়, আর কাজ করার জন্য ঘুষ দিতে হয়।

সঠিক সময়ে উপযুক্ত যায়গায় পরিমাণ মতো তেল ব্যবহার করতে পারলে আপনি দোসর নয়,আর যারা তেল দিতে অভ্যস্ত নয় তারা সারা জীবন ...
26/01/2026

সঠিক সময়ে উপযুক্ত যায়গায় পরিমাণ মতো তেল ব্যবহার করতে পারলে আপনি দোসর নয়,
আর যারা তেল দিতে অভ্যস্ত নয় তারা সারা জীবন আওয়ামীলীগকে ঘৃণা করে এসেও আজকে স্বৈরাচারের দোসর হিসেবে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত প্রতি মূহুর্তে নিগৃহীত হচ্ছেন।

বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক ...
25/01/2026

বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার প্রিয়তমা স্ত্রী ও নিষ্পাপ শিশু সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে না দেওয়া এবং মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা মানবাধিকারের চূড়ান্ত ও নির্মম লঙ্ঘন। সাদ্দামের সীমাহীন চিরন্তন বেদনা অত্যাচারী ও নিপীড়ক শাসক শ্রেণির অমানবিক ও নিষ্ঠুর হৃদয়ের প্রতিরূপ হিসেবে সাক্ষ্য বহন করবে অন্তনকাল। এটা এমন একটা সময়ের প্রকৃষ্ট উদাহরণ যখন রাষ্ট্রযন্ত্র জল্লাদের হাতে পড়েছে। অবর্ণনীয় ও অকথ্য দুঃখ-দুর্দশার মধ্যে মানুষকে নিমজ্জিত করে যেনো পাশবিক আনন্দ পায় দানবরূপী শাসকগোষ্ঠী।

একজন স্বামী ও একজন পিতাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তে তার প্রিয়জনের শেষ বিদায়ের অনুষ্ঠানে শরিক হতে না দেওয়া কোনো সভ্য রাষ্ট্র, আইনের শাসন কিংবা ন্যূনতম মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অমানবিক ও নিষ্ঠুর সিদ্ধান্ত বর্তমান দখলদার সরকারের প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর ও মানবতাবিবর্জিত চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ।

বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে একজন বন্দির মৌলিক মানবিক অধিকার কেড়ে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও দেশের প্রচলিত আইন—উভয়েরই চরম লঙ্ঘন। এটি বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রীয় নিষ্ঠুরতার ভয়াবহ নজির।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরনের অমানবিক আচরণ বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা দেশবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি—বাংলাদেশে বন্দিদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৪ জানুয়ারি ২০২৫*বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসি...
24/01/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৪ জানুয়ারি ২০২৫

*বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন*

প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যক্ষ করছেন, খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের দানবীয় দুঃশাসন বাংলাদেশকে গভীর সংকটে ফেলেছে। খাদের কিনারায় নিয়ে গেছে। এর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর সন্তোষ জানাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ৫ দফা আজ দেশের সর্বস্তরের জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা পেয়েছে। দেশের গণতন্ত্র ও আর্থ-সামাজিক অগ্রগতির রূপকার জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ ক্রাইসিস ম্যানেজার। যা বার বার প্রমাণিত। তিনি সংকটে সমাধানের পথ দেখান। আজকের বাংলাদেশকেও সংকট থেকে উত্তরণের লক্ষ্যে তিনি ৫-দফা উত্থাপন করেছেন৷ বাংলাদেশকে গভীর সংকট থেকে বাঁচাতে এই ৫-দফা অত্যন্ত কার্যকরী। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক, ছাত্র, নারী, পেশাজীবী, ব্যবসায়ী ও তরুণ সমাজ—সবাই এই ৫ দফাকে বাংলাদেশের মসৃণ ভবিষ্যতের রূপরেখা হিসেবে দেখছে।

এই ৫ দফা দাবি কেবল রাজনৈতিক বিষয় নয়; এটি বাংলাদেশ রাষ্ট্রকে কার্যকর করে গড়ে তোলা এবং সমগ্র জাতিকে বিভেদের সংকট থেকে মুক্ত করার সূত্র। এটা জনগণের জীবন-জীবিকার নিরাপত্তা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার এক বাস্তবসম্মত দিকনির্দেশনা। দীর্ঘ অভিজ্ঞতা, দূরদর্শিতা ও জনগণের সঙ্গে অবিচ্ছিন্ন সম্পর্ক থেকেই শেখ হাসিনা এই ৫ দফা প্রণয়ন করেছেন—যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, শেখ হাসিনার এই ৫ দফাই বর্তমান সংকট উত্তরণে জনগণের ভরসা এবং একটি গণতান্ত্রিক, উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণের শক্ত ভিত্তি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে— আওয়ামী লীগই জনগণের দল।

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশ ও সমগ্র জাতিকে দীর্ঘ মেয়াদি গভীর সংকটে ফেলে দেবে। তাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক শক্তি-সহ সমগ্র দেশবাসীকে আহ্বান জানাই—এই পাতানো নির্বাচনকে বর্জন ও বাস্তবসম্মত এই ৫ দফার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ রক্ষার সংগ্রামে শামিল হতে হবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক

জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা
24/01/2026

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা

22/01/2026

মুজিব থেকে সজিব

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ হাসিনার কর্মি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category