EMON যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ❤️🛶

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊

আজ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র আন্দোলনের মুজিব আদর্শের সাহসী সৈনিক ওমরগনি এম.ই.এস  কলেজ ছাত্রলীগ নেতা শহীদ রব...
26/05/2026

আজ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র আন্দোলনের মুজিব আদর্শের সাহসী সৈনিক ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা শহীদ রবিউল হোসেন বেলাল এর ৩৮তম শাহাদাৎ বাষির্কী।
তার এই মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্...
12/05/2026

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম কাউসার আহমেদ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। স্থানীয়দের দাবি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই✊

দায়িত্বশীল জায়গা দখলে রেখে কারও উদাসীনতাই আমাদের শিশুরা মারা যাবে এটা হতে পারে না।ওই সুদখোর মহাজন যতই শক্তিশালী হোক না ক...
09/05/2026

দায়িত্বশীল জায়গা দখলে রেখে কারও উদাসীনতাই আমাদের শিশুরা মারা যাবে এটা হতে পারে না।ওই সুদখোর মহাজন যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর তরফ থেকে তার বিচার আসবে।❤️❤️

01/05/2026

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি হলে তো,
পৃথিবীর সব শ্রমিকদের সফল ধনী হওয়ার কথা

btw:- শ্রমিক দিবস এর শুভেচ্ছা ❤️

আর হবে না দ্রুত তারেক রহমানের ব্রতসৌজন্যে:- কার্ড বাবা
01/05/2026

আর হবে না দ্রুত
তারেক রহমানের ব্রত
সৌজন্যে:- কার্ড বাবা

29/04/2026

শেখ হাসিনা❤️✌️

বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মার বুকে একটি জাতির স্বপ্ন।
29/04/2026

বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মার বুকে একটি জাতির স্বপ্ন।

28/04/2026

ইতিহাস বড় নির্মম, আবার ইতিহাস বড় সত্যনিষ্ঠ।

আজ যখন রূপপুরের গম্বুজ আকাশ ছুঁতে চাইছে, তখন আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। যারা বলেন রূপপুর হঠাৎ করে হয়েছে, তারা মিথ্যে বলছেন। যারা এর কৃতিত্ব নিতে চান, তাদের জানা উচিত এই ইটের নিচে কতটা রক্ত আর মেধা মিশে আছে।

১৯৬১ সালে যখন ২৬০ একর জমি অধিগ্রহণ করা হলো, তখন বাংলার মানুষের চোখে ছিল এক সোনালী স্বপ্ন। কিন্তু সেই অগ্রগতির রথ থমকে গেল কেন? উত্তরটা পরিষ্কার, তৎকালীন পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি।

১৯৬৩ সালে রূপপুরের জন্য একটি রিয়্যাক্টর অনুমোদিত হয়েছিল। কোথায় গেল সেই রিয়্যাক্টর? সেটি কৌশলে করাচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (KANUPP) সরিয়ে নেওয়া হয়েছিল। বাঙালির পকেটের টাকায় বরাদ্দ হলো, অথচ আলো জ্বললো করাচিতে।

বারবার রূপপুরের জন্য বরাদ্দকৃত অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছে। এটি শুধু আর্থিক অনিয়ম ছিল না, এটি ছিল একটি জাতির মেধা ও ভবিষ্যতের ওপর চরম আঘাত। তারা জানত, পূর্ব বাংলা যদি একবার জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তবে তাদের দাসত্ব থেকে আমরা মুক্তি পাব।

১৯৭১-এ দেশ স্বাধীন হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব নিয়েই ১৯৭৩-৭৪ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে নতুন করে আলোচনার টেবিলে বসলেন। তিনি বুঝতেন, শিল্পায়ন ছাড়া মুক্তি নেই। কিন্তু ১৯৭৫-এর ১৫ই আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, সেদিন বাংলাদেশের 'নিউক্লিয়ার ড্রিম' বা পারমাণবিক স্বপ্নকেও সপরিবারে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

এরপর যে সরকার গুলো এসেছে, তারা ছিল নতজানু। কোনো সরকার বড় ধরনের আর্থিক ও প্রযুক্তিগত ঝুঁকি নিতে চায়নি, কারণ তাদের দেশপ্রেম ছিল ঠুনকো। তারা চেয়েছিল এ দেশ আমদানিনির্ভর হয়ে থাকুক।

আজ এই মহান দিনে দাঁড়িয়ে আমি একজনের নাম উচ্চারণ না করলে পাপ হবে। তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া। লোকে তাকে চেনে বঙ্গবন্ধুর জামাতা হিসেবে, সাবেক প্রধানমন্ত্রীর স্বামী হিসেবে কিন্তু আমি তাকে চিনি এই প্রকল্পের 'ত্রাতা' হিসেবে।

ড. উসমানী ছিলেন পরমাণু শক্তি কমিশনের কর্ণধার এবং ড. ওয়াজেদ মিয়ার মেন্টর। ১৯৬৩ সালের মূল পরিকল্পনায় ড. উসমানীর যে স্বপ্ন ছিল, তাকে কারিগরিভাবে পূর্ণতা দিয়েছিলেন ড. ওয়াজেদ মিয়া।

পঁচাত্তর পরবর্তী দীর্ঘ সময় যখন রূপপুর ছিল একটি পরিত্যক্ত ধূলিময় ফাইল, তখন ড. ওয়াজেদ মিয়া হতাশ হননি। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি লড়াই করেছেন জমিটুকু রক্ষা করার জন্য। তিনি জানতেন, জমি একবার হাতছাড়া হলে এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না।

তিনি কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি বিজ্ঞানী। তিনি বই লিখেছেন, গবেষণাপত্র তৈরি করেছেন এবং রূপপুরের কারিগরি ও প্রশাসনিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা যখন এই প্রকল্পের দায়িত্ব নিলেন, তখন তাকে জিরো থেকে শুরু করতে হয়নি। ড. ওয়াজেদ মিয়া যে রোডম্যাপ তৈরি করে দিয়েছিলেন, সেই নকশাই ছিল আমাদের মূল শক্তি।

ড. ওয়াজেদ মিয়া তার মেধা দিয়ে রূপপুরকে নথিপত্রে বাঁচিয়ে রেখেছিলেন বলেই আজ আমরা রাশিয়ার প্রযুক্তি নিয়ে কাজ করতে পারছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ কেবল বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এটি ড. এম এ ওয়াজেদ মিয়ার দেশপ্রেম এবং ধৈর্যের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ।

ইতিহাস কাউকে ক্ষমা করে না, আবার কাউকে তার প্রাপ্য সম্মান দিতে ভুল করে না। আজ রূপপুরের প্রতিটি ইউনিট যখন চালু হবে, তখন বাংলার প্রতিটি ঘরে যে আলো জ্বলবে, সেই আলোর ভেতরে আমি ড. ওয়াজেদ মিয়ার সেই নিরলস পরিশ্রমের ছায়া দেখতে পাই।

এটিই তার প্রতি জাতির শ্রেষ্ঠতম শ্রদ্ধা।

©️ Adnan Walid Ratul

28/04/2026

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা থেকে নাগরিকদের বাঁচাতে একটা 'জলবদ্ধতা থেকে বাঁচার কার্ড' উপহার দিতে পারেন মেয়র শাহাদাত।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when EMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share