Student Battalion

Student Battalion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Battalion, Social service, Fatickchari, Chittagong.

Student Battalion is a non-political,social organization founded in 2019 with the motto “For the Society, For the Nation.” Since its inception, it has been working for the welfare of students and society.

গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এর এসএসসি ২০২৬-এর ফলাফল সংক্রান্ত ভাবনাঃ​নিজ এলাকার এবং নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের উৎকর...
10/08/2026

গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এর এসএসসি ২০২৬-এর ফলাফল সংক্রান্ত ভাবনাঃ

​নিজ এলাকার এবং নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের উৎকর্ষ সাধন এবং এর ধারাবাহিক সাফল্য প্রত্যক্ষ করা আমাদের প্রত্যেকেরই এক আন্তরিক ও সুপ্ত আকাঙ্ক্ষা। তবে চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এর অর্জিত ফলাফল একজন শুভানুধ্যায়ী হিসেবে আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত করেছে।

​চলতি বছরের ফলাফলের এক নজরে চিত্র:

​মোট পরীক্ষার্থী: ৫০ জন
​উত্তীর্ণ: ২৮ জন (পাসের হার: ৫৬%)
​অনুত্তীর্ণ: ২২ জন (যার মধ্যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২১ জন)
​জিপিএ-৫ (GPA 5): ০ জন

​পাসের হার অর্ধেকের কাছাকাছি নেমে আসা এবং একটিও সর্বোচ্চ জিপিএ-৫ অর্জিত না হওয়া এটিই স্পষ্ট করে যে, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিশেষত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আশঙ্কাজনক অনুত্তীর্ণের হার অত্যন্ত চিন্তার বিষয়।

​প্রতিকূল ফলাফলের মধ্যেও যারা সাফল্য অর্জন করেছ, তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। আর যাদের ফলাফল প্রত্যাশানুরূপ হয়নি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকগণ যৌথভাবে এই ফলাফলের সূক্ষ্ম বিশ্লেষণ করবেন, বিদ্যমান ঘাটতিসমূহ চিহ্নিত করবেন এবং আগামী দিনে প্রতিষ্ঠানটির সুনাম পুনরুদ্ধারে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবেন।

শোকবার্তাঃচট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সরোয়ার আলমগীর-এর শ্রদ্ধেয় মমতাময়ী মাতার ইন্তেকালে ...
08/08/2026

শোকবার্তাঃ

চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সরোয়ার আলমগীর-এর শ্রদ্ধেয় মমতাময়ী মাতার ইন্তেকালে স্টুডেন্ট ব্যাটালিয়ন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তাঁর এই মহাবিয়োগে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্টুডেন্ট ব্যাটালিয়ন
ফটিকছড়ি, চট্টগ্রাম।

 প্রাণের তরে প্রাণ, রক্ত করিব দান;রক্ত দিতে নাহিকো ভয়, মানবতাকে করিব জয়। একজন রক্তগ্রহীতার পাশে থাকার মানবিক প্রত্যয়ে মা...
31/07/2026


প্রাণের তরে প্রাণ, রক্ত করিব দান;
রক্ত দিতে নাহিকো ভয়, মানবতাকে করিব জয়।

একজন রক্তগ্রহীতার পাশে থাকার মানবিক প্রত্যয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন-এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আদিল মাহমুদ দ্বিতীয়বারের মতো স্বেচ্ছায় ও পজিটিভ (O+) রক্তদান।

আদিল মাহমুদকে এই মহৎ মানবিক উদ্যোগ ও রক্তদাতা হিসেবে স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, নবীন রক্তদাতা সৃষ্টি, রক্তের সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন এবং অসহায় রক্তগ্রহীতাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্টুডেন্ট ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এক ব্যাগ রক্ত হতে পারে একটি প্রাণ বাঁচানোর উপলক্ষ। আসুন, স্বেচ্ছায় রক্তদান করি, মানবতার সেবায় এগিয়ে আসি।

বিশ্বকাপ উন্মাদনার শেষপর্যায়ে এসে আজকের প্রাণবন্ত ফাইনাল খেলায়-আপনার কী মনে হয়,স্পেন নাকি আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিত...
19/07/2026

বিশ্বকাপ উন্মাদনার শেষপর্যায়ে এসে আজকের প্রাণবন্ত ফাইনাল খেলায়-
আপনার কী মনে হয়,স্পেন নাকি আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতবে?

আপনি কোনটিকে সমর্থন দিচ্ছেন আজ?

🟢সঠিক গোল প্রেডিকশন করে জিতে নিন নগদ ১০০টাকা মোবাইল রিচার্জ।

⏲️প্রেডিকশন করার শেষ সময় রাত ১২:৩০ মিনিট।

❌এডিটেড কমেন্ট অগ্রহণযোগ্য।
শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।

 প্রাণের তরে প্রাণ, রক্ত করিব দান;রক্ত দিতে নাহিকো ভয়, মানবতাকে করিব জয়। একজন রক্তগ্রহীতার পাশে থাকার মানবিক প্রত্যয়ে মা...
15/07/2026


প্রাণের তরে প্রাণ, রক্ত করিব দান;
রক্ত দিতে নাহিকো ভয়, মানবতাকে করিব জয়।

একজন রক্তগ্রহীতার পাশে থাকার মানবিক প্রত্যয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্যাটালিয়ন-এর নবীন সদস্য মোহাম্মদ জোবায়ের হোসেনের প্রথমবারের মতো স্বেচ্ছায় এ পজিটিভ (A+) রক্তদান।

জোবায়েরের এই মহৎ মানবিক উদ্যোগ ও রক্তদাতা হিসেবে শুভ অভিষেক উপলক্ষে স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, নবীন রক্তদাতা সৃষ্টি, রক্তের সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন এবং অসহায় রক্তগ্রহীতাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্টুডেন্ট ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এক ব্যাগ রক্ত হতে পারে একটি প্রাণ বাঁচানোর উপলক্ষ। আসুন, স্বেচ্ছায় রক্তদান করি, মানবতার সেবায় এগিয়ে আসি।

10/07/2026

"স্টুডেন্ট ব্যাটালিয়নকে আমরা এখানে (গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ) সীমাবদ্ধ রাখতে চাই না শুধু। আমরা স্টুডেন্ট ব্যাটালিয়নকে এমনভাবে গড়ে তুলতে চাই, বাংলাদেশের মধ্যে যাতে স্টুডেন্ট ব্যাটালিয়নের কথা সবাই স্মরণ করে।"

জনাব সরোয়ার আলমগীর
মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)

'স্টুডেন্ট ব্যাটালিয়ন' এর পরবর্তী আয়োজন নিয়ে আপনার প্রত্যাশা কী?পরবর্তী চমক হিসেবে আপনি কী দেখতে চান? আপনার প্রত্যাশা, প...
07/07/2026

'স্টুডেন্ট ব্যাটালিয়ন' এর পরবর্তী আয়োজন নিয়ে আপনার প্রত্যাশা কী?

পরবর্তী চমক হিসেবে আপনি কী দেখতে চান? আপনার প্রত্যাশা, পরামর্শ কিংবা অভিযোগ নির্দ্বিধায় জানাতে পারেন আমাদের।

আপনার মতামতই আমাদের আগামী পথচলার প্রেরণা।

For the Society, For the Nation.

চট্টগ্রামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের অবদান শুধু ব্যবসা বা সমাজসেবায় সীমাবদ্ধ ছিল না; তারা স্বদেশপ্রেম, শি...
28/06/2026

চট্টগ্রামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের অবদান শুধু ব্যবসা বা সমাজসেবায় সীমাবদ্ধ ছিল না; তারা স্বদেশপ্রেম, শিক্ষা বিস্তার এবং দেশীয় শিল্প গড়ে তোলার মধ্য দিয়ে একটি যুগের ভিত্তি নির্মাণ করেছিলেন। তেমনই একজন ছিলেন আবদুল বারী চৌধুরী। তিনি ছিলেন চট্টগ্রামের অন্যতম প্রথম সারির শিল্পোদ্যোগী, শিক্ষানুরাগী এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব।

আবদুল বারী চৌধুরীর জন্ম ১৮৭০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। তার পিতা ছিলেন নুর আলী চৌধুরী এবং মাতা সকিনা বিবি। শৈশব থেকেই তিনি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ ছিলেন, যা পরবর্তী সময়ে তার কর্মজীবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

চট্টগ্রামের শিল্পোন্নয়নের ইতিহাসে আবদুল বারী চৌধুরীর নাম বিশেষভাবে স্মরণীয়। তিনি ছিলেন শহরের প্রথম কাতারের শিল্পোদ্যোগীদের একজন। একই সঙ্গে শিক্ষা বিস্তারেও রেখেছেন অসাধারণ অবদান। তিনি দৌলতপুর এবিসি (আবদুল বারী চৌধুরী) উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া রাউজান আর.আর.এ.সি. মডেল সরকারি হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দাতা প্রতিষ্ঠাতা ছিলেন। ফটিকছড়ি মাদ্রাসা এবং নাজিরহাট বড় মাদ্রাসার অন্যতম দাতা প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার অবদান ইতিহাসের অংশ হয়ে আছে।

ব্রিটিশবিরোধী চেতনা এবং স্বদেশপ্রেম থেকেই তিনি চট্টগ্রামে বেঙ্গল বার্মা স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি ছিল দেশীয় উদ্যোগে গড়ে ওঠা এক গুরুত্বপূর্ণ নৌপরিবহন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক ঘটনা। একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী তার আমন্ত্রণে জাহাজে আসেন। কিন্তু জেটিতে এসে জাহাজে ব্রিটিশ পতাকা উড়তে দেখে তিনি থেমে যান। পরিস্থিতি বুঝতে পেরে আবদুল বারী চৌধুরী নিজেই জাহাজ থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে দেন। এরপর গান্ধী জাহাজে উঠে তার সঙ্গে আলাপচারিতার সময় উচ্চারণ করেন সেই বহুল আলোচিত উক্তি—“চট্টগ্রাম সবার আগে।”

আবদুল বারী চৌধুরীর ব্যক্তিগত জীবনও ছিল সমৃদ্ধ। তার তিন পুত্র ও দুই কন্যা সন্তান ছিলেন। তাদের মধ্যে জহুরুল হক চৌধুরী, রেজওয়ান নুর চৌধুরী এবং মোজাহেরুল কুদ্দুস চৌধুরী ছিলেন তার তিন পুত্র। বড় মেয়ে শামসুন নাহার চৌধুরানী ১৯৩৫ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী থাকাকালীন পরবর্তীকালের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এ কে খান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কনিষ্ঠ কন্যা ছর্ফুনেছা চৌধুরানী বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. নজরুল ইসলাম-এর সঙ্গে।

নিজের প্রতিষ্ঠিত দুটি লঞ্চের নামও তিনি রেখেছিলেন তার দুই কন্যার নামে—‘নুর নাহার’ এবং ‘সামশুন নাহার’। এটি তার পারিবারিক ভালোবাসার পাশাপাশি নিজের উদ্যোগের সঙ্গে পরিবারের স্মৃতিকে যুক্ত করে রাখার এক অনন্য দৃষ্টান্ত।

১৯৪৪ সালের ২৩ এপ্রিল, ৭১ বছর বয়সে, চট্টগ্রাম শহরের চকবাজারের লালচান্দ রোডের নিজ বাসভবনে আবদুল বারী চৌধুরীর মৃত্যু হয়। পরে তাকে ফটিকছড়ির দৌলতপুর গ্রামের চৌধুরী মহল (এবিসি এলাকা)-এর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবদুল বারী চৌধুরীর জীবন শুধু একজন সফল ব্যবসায়ীর গল্প নয়; এটি চট্টগ্রামের শিক্ষা, শিল্প, সমাজসেবা এবং স্বদেশপ্রেমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশীয় শিল্পের বিকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ব্রিটিশবিরোধী চেতনা লালনের মাধ্যমে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তা আজও চট্টগ্রামের ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মেইন পোস্টঃ https://www.facebook.com/share/p/1K9hyrXLH8/

17/06/2026

আমাদের গল্প, ১৯ থেকে ২৬; পথচলার আট বছর।

পথচলার এই দীর্ঘ পরিক্রমায় সহযোগী হিসেবে পেয়েছি কিছু বিশ্বস্ত সঙ্গী, যাদের ভরসার হাত সবসময় কাঁধে ছিল। আবার একই সময়ে পেছনে টেনে ধরার জন্য উদ্যত ছিল কিছু অপশক্তিও।
তবুও প্রতিকূলতার এই ভঙ্গুর পথ পেরিয়ে, অদম্য সাহস ও মানবিক প্রত্যয়ের শক্তিকে সঙ্গী করে এগিয়ে চলেছি আগামীর পথে।
এই দীর্ঘ যাত্রায় অর্জিত হয়েছে মানুষের বিশ্বাস, জয় করেছি মানুষের ভালোবাসা। আট বছরের এই পথচলা কেবল একটি সময়ের হিসাব নয়; এটি স্বপ্ন, সংগ্রাম, ঐক্য ও ভালোবাসার এক অনন্য গল্প।

Address

Fatickchari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Battalion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category