BNP Media Cell - Purangor

BNP Media Cell - Purangor সবার আগে বাংলাদেশ।🇧🇩
ধানের শীষে ভোট দিন।🌾

মজলুম নেতা মো. জসিম উদ্দিন সহ নিরাপরাধ রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যায় ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্র...
15/09/2026

মজলুম নেতা মো. জসিম উদ্দিন সহ নিরাপরাধ রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যায় ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এই বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণমানুষের অধিকারের কণ্ঠস্বরকে এভাবে মামলা-হামলা দিয়ে স্তব্ধ করা যাবে না।

অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই!

08/09/2026
ব্যক্তি নয়, প্রশ্নটাই মুখ্য—নীরবতা যেন অন্যায়ের সহযাত্রী না হয়। প্রতিবাদ থাকুক সত্যের পক্ষে।কিছু কথা বলা প্রয়োজন মনে কর...
06/09/2026

ব্যক্তি নয়, প্রশ্নটাই মুখ্য—নীরবতা যেন অন্যায়ের সহযাত্রী না হয়। প্রতিবাদ থাকুক সত্যের পক্ষে।

কিছু কথা বলা প্রয়োজন মনে করছি।
সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আমি নিহত ব্যক্তিকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন—তাঁকে নিয়ে ভালো-মন্দ বিচার করার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমার নেই। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার সম্মান ও সমবেদনা রইল।
আমার কথাটা শুধু মামলায় যাদের নাম দেওয়া হয়েছে, তাদের কয়েকজনকে নিয়ে।
ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না—এমন কয়েকজন মানুষকেও এই মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কেন তাদের নাম এই মামলায় এলো?
বিশেষ করে জসিম উদ্দিন ভাইকে মামলায় আসামি করা হয়েছে—তিনি আমাদের এলাকার কোনো অপরিচিত মানুষ নন। তিনি দীর্ঘদিনের পরিচিত, জনপ্রিয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি।
গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের কঠিন সময়গুলোতে তিনি রাজপথে ছিলেন। প্রতিকূলতা এসেছে, চাপ এসেছে, মামলা-হামলার পরিস্থিতি এসেছে—তবুও তিনি তাঁর অবস্থান থেকে সরে যাননি। মানুষের অধিকার ও এলাকার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় থেকেছেন।
একজন মানুষের ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক পথচলা একদিনে তৈরি হয়নি। তাঁর পরিচয়, তাঁর ভূমিকা এবং মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক—সবই এই এলাকার মানুষের চোখের সামনে।
তাই জসিম ভাই মিষ্টি টিপুসহ ঘটনার সময় উপস্থিত ছিলেন না এমন আরও কয়েকজনকে এই মামলায় আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা কি অন্যায়?
আমি কাউকে দোষী বলছি না, কাউকে নির্দোষও ঘোষণা করছি না। শুধু এটুকু বলছি—যে মানুষটি যে ঘটনার সঙ্গে ছিলেন না, তাঁর নাম কেন সেই ঘটনায় আসবে?
কারও রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের বিরোধ কিংবা অন্য কোনো স্বার্থ। যেন একজন মানুষের জীবন, সম্মান ও সামাজিক পরিচয়ের ওপর এমনভাবে প্রভাব না ফেলে এটাই আমার প্রতিবাদের জায়গা।
নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি আমার পূর্ণ সম্মান রইল। তাঁদের কষ্টকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু একই সঙ্গে আমাদের এলাকার পরিচিত, দীর্ঘদিনের সংগ্রামী মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাঁদের নিয়ে অন্যায় মনে হলে কথা বলাও আমাদের দায়িত্ব।
কাউকে ছোট করার জন্য নয়, কাউকে বড় করার জন্যও নয়—
শুধু যে প্রশ্নটা মনে এসেছে, সেটাই বললাম।
প্রতিবাদ থাকল অন্যায়ের বিরুদ্ধে, অবস্থান থাকল সত্যের পক্ষে।

Tarique Rahman

পুরানগড় ইউনিয়ন পরিষদের কাউন্সিলর অফিসের সামনে থেকে গাছ চুরির যে খবর টা আপনারা দেখে আসছেন, অবশেষে আসল সত্য সামনে এলো ছবি...
29/08/2026

পুরানগড় ইউনিয়ন পরিষদের কাউন্সিলর অফিসের সামনে থেকে গাছ চুরির যে খবর টা আপনারা দেখে আসছেন, অবশেষে আসল সত্য সামনে এলো ছবি সহ প্রমাণ দেখুন।

মো: তারেক,
সহ সভাপতি: পুরানগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

অপরাধীর কোন দল নেই, তার পরিচয় তার কৃতকর্মে।
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের হাত থেকে যেন রেহাই না পায়।

আমাদের দাবি
> বিএনপির ছত্রছায়ায় থেকে দলকে প্রশ্নবিদ্ধ করার অপরাধে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

> সরকারের মাল লুটের অপরাধে আইনগত পদক্ষেপ নেওয়ার জোরাল উদ্যোগ নিতে হবে।

26/08/2026

পুরানগড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাতের আঁধারে গাছ চুরির অভিযোগ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি, সেই সাথে অপরাধিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবী জানাচ্ছি।

মানবিক সহায়তা প্রদানমানবতার সেবায় আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা প্রশাসন সাতকানিয়া  নির্বাহী অফিসার জন...
24/08/2026

মানবিক সহায়তা প্রদান
মানবতার সেবায় আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা প্রশাসন সাতকানিয়া নির্বাহী অফিসার জনাব খন্দকার মাহবুবুর হাসান-এর পক্ষ থেকে এবং পুরাণগড় ইউনিয়ন বিএনপি নেতা জনাব জসিম উদ্দিন -এর সহযোগিতায় পুরাণগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অসহায় বাসিন্দা রহিমা বেগম-এর হাতে মানবিক সহায়তা হিসেবে ২০,০০০ (বিশ হাজার) টাকা নগদ প্রদান করা হয়েছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে—এই প্রত্যাশা রইল। আল্লাহ তাআলা এ মহৎ কাজের উত্তম প্রতিদান দান করুন। আমীন।

31/03/2026

আধিপত্যবাদের নগ্নরূপ : আক্রান্ত সাতকানিয়া উপজেলা পুরানগড় ইউনিয়ন বিএনপির দুঃসময়ের ত্যাগি কারানির্যাতীত নেতা জসিম উদ্দিন এবং যুবদল নেতা মিষ্টি টিপু।

দীর্ঘদিন ধরে পরিকল্পিত হামলার উদ্দেশ্য করে আসছিলো অত্র ইউনিয়নের এয়াবা সম্রাট নামে পরিচিত তারেক এবং সাকিব তথা আওয়ামী লীগের কুক্ষাত সন্ত্রাসী আমানুর রশিদ হিরোর এজেন্ট কামরুল ইসলাম তালুকদারের (নব্য বিএনপি আওয়ামীলিগের দালাল) দ্বারা পরিচালিত গুন্ডা বাহিনী।

প্রিয় পুরানগড়ের শান্তিকামী জনসাধারণ : এটি শুধু হমলা নই,
এটি এক নিছক হত্যার পরিকল্পনা,
এটি আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করার একটি নীল নকশা,
এটি আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়ার একটি অংশ,
এটি বিএনপিকে মাইনাস করার চক্রান্তের অংশ!

Address

PURANGOR, Satkania
Chittagong
4388

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell - Purangor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share