আস-সাহাবা সীরাত কর্নার

আস-সাহাবা সীরাত কর্নার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আস-সাহাবা সীরাত কর্নার, Library, Ujirpur, chuadanga.

যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছনোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বোঝাবো সে মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল? ভাষায় কি করে প্রকাশ করি, আপনাকে কেন ভালবাসি ইয়া রাসুলুল্লাহ (সঃ)?

26/08/2026

#গজল #ইসলামিক Bayezid Hossain As-Sahabah Islamic Institute, Chuadanga Anisur Rahman আস-সাহাবা সীরাত কর্নার @

ইনশাআল্লাহ
25/08/2026

ইনশাআল্লাহ

21/08/2026

চুয়াডাঙ্গার প্রিয় মুখ ও বিশিষ্ট লেখক গবেষক প্রফেসর রোকনুজ্জামান স্যার এসেছিলেন আমাদের আস-সাহাবা সীরাত কর্নার এ। স্যারের উপস্থিতি আমাদের কাজকে আরো বেগবান করবে ইনশাআল্লাহ।
Bayezid Hossain Istiak Ahmed Antu Mazidur Rahman Anisur Rahman As-Sahabah Islamic Institute, Chuadanga

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ কালক্রমে
21/08/2026

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর বংশ কালক্রমে

Insha Allah
01/08/2026

Insha Allah

01/08/2026

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আস-সাহাবা সীরাত কর্নার

28/07/2026

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিধানের ক্ষেত্রে খুবই সাদামাটা পোশাক পছন্দ করতেন। দৃষ্টিনন্দন, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার মতো কোনো পোশাক তিনি পরতেন না; বরং যেসব কাপড়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন, সবসময় সে রকম পোশাককেই খুঁজে নিতেন। মহান আল্লাহ তাকে রিসালাতের যে মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, তিনি সবসময় সেদিকেই তার অন্তর ও দৃষ্টিকে স্থির রাখতেন।
আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার আল্লাহর রাসুল চারকোনা একটি রঙিন নকশাদার কাপড়ে সালাত আদায় করেন। সালাত শেষে তিনি বললেন, তোমরা আমার এই নকশি কাপড়টি নিয়ে আবু জাহামের কাছে যাও। আর তার কাছ থেকে আমার জন্য একটি ‘আনবাজানি’ (পশমের তৈরি একধরনের উন্নত মোটা কাপড়) কাপড় নিয়ে আসবে। কেননা, রঙিন এই কাপড় সালাতাতে আমাকে কিছু সময়ের জন্য অন্যমনস্ক করে দিয়েছিল।’ (সহিহ বুখারি : ৩৭৩)
আল্লাহর রাসুল পশমের তৈরি মোটা ও শক্ত কাপড় নিজের জন্য পছন্দ করেছেন এবং সুন্দর ও দৃষ্টিনন্দন নকশাদার রঙিন কাপড়ের ওপর একে প্রাধান্য দিয়েছেন। কেননা, এই সাদামাটা কাপড় তার রবের সাথে নিভৃত আলাপনে মনোযোগ নষ্ট করে না।
আর নবিজির কাছে এই জীবন তো সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শনের কোনো মঞ্চ নয়; বরং এই জীবন আল্লাহর পথে চলার এক ময়দান। ফলে যতদিন তার রূহ দুনিয়াতে সচল ছিল, ততদিন তিনি শক্ত-মোটা, জীর্ণশীর্ণ ও পুরাতন পোশাক পরে গেছেন।
তিনিই আমার প্রাণের নবি
লেখক : শাইখ আলি জাবির আল ফাইফি

একবার সাহাবারা রাসূল ﷺ-কে বললেন, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না।তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি আলাদা আলাদা খাও?তারা বললেন, ...
27/07/2026

একবার সাহাবারা রাসূল ﷺ-কে বললেন, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না।

তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি আলাদা আলাদা খাও?
তারা বললেন, হ্যাঁ।
তিনি বললেন, একসাথে খাও এবং খাবারের উপর আল্লাহর নাম নাও। এতে তোমাদের জন্য বরকত হবে।

১৪০০ বছর পরে, বিজ্ঞান একে বলে communal eating। আমরা একে বলি সুন্নাহ।

বরকত শুধু খাবারে না। বরকত আছে সেই একত্রে বসায়। কৌতুকের হাসিতে। পাশের ভাইয়ের হাত বাড়িয়ে আপনার প্লেট থেকে নেওয়ায়।

যাদের ভালোবাসেন, তাদের সাথে বসে খান। বিসমিল্লাহ , আলহামদুলিল্লাহ বলেন। দেখবেন, খাবার শুধু খাবার থাকবে না।

মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস 'আল্লাহ...
23/07/2026

মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস 'আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা'

ড. বিলাল ফিলিপ্স

Address

Ujirpur
Chuadanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when আস-সাহাবা সীরাত কর্নার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category