Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার

Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার | This is an Official page maintained by Cumilla District Rover administrative panel.

17/08/2026
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার ইউনিটের উদ্যোগে ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও...
26/07/2026

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার ইউনিটের উদ্যোগে ক্যাম্পাস ও যাদুঘরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুলাই ২০২৬ (রবিবার) দুপুর ১২:৩০ মিনিটে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস এবং ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি যাদুঘর প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের সদস্যরা স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের বিখ্যাত বাণী—“গরিব হলেও চেষ্টা করলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সম্ভব, এর জন্য কোনো খরচ লাগে না”—উপজীব্য করে স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার সদস্যরা পলিথিন ব্যাগ, মাস্ক ও গ্লাভস পরিধান করে কলেজ ক্যাম্পাস এবং যাদুঘরের আশপাশের ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় সচেতনতা সৃষ্টির বার্তা প্রচার করা হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো: মুনির আহাম্মদ, স্কাউট ইউনিট লিডার জনাব শরীফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ ফখরুল লতিফ, জনাব মো: মুসলিম সরদার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, জনাব নুরুল আলম মাসুদ প্রভাষক, আইসিটি, জনাব মো: আবু নাইম, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা ও স্থানীয় ঐতিহ্য রক্ষায় রোভার স্কাউটদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://www.facebook.com/share/p/1EYRKZzXYs/
25/07/2026

https://www.facebook.com/share/p/1EYRKZzXYs/

#কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কসপ #অনুষ্ঠিত, #বিস্তারিত জানতে লিংক কমেন্ট বক্সে....!!

কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কসপ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে সিনিয়র রোভ...
21/07/2026

কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কসপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে সিনিয়র রোভার মেট ওয়ার্কসপ মঙ্গলবার (২১ জুলাই) কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হাছানাত মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে কুমিল্লা সরকারি কলেজের অনুষ্ঠিত হয়।

ওয়ার্কসপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

প্রফেসর আবু হাছানাত মো. মাহবুবুর রহমান বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে থাকেন, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায়।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, রোভার স্কাউটরা সবসময় দুর্যোগ মোকাবিলা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে।
রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করার জন্য আগামী দিনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।

মাসুক আলতাফ চৌধুরী বলেন, রোভার স্কাউটিংয়ের মূল শিক্ষা হলো—"নিজের সর্বোচ্চ দিয়ে অন্যের সেবা করা| রোভার স্কাউটরা বিভিন্ন সময়ে মহাসড়কে ট্রাফিকিং সেবা,শীতার্তদের মাঝে কাপড় বিতরন, বৃক্ষরোপন কর্মসূচী, উদ্ধার কাজসহ দেশের ক্লান্তিকালীন সময়ে সাধারন মানুষে পাশে থাকেন।

পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে ওয়ার্কসপ উদ্বোধন করেন ওয়ার্কসপ পরিচালক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউট লিডার ও ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, জেলা রোভারের সহকারি কমিশনার ও লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের গার্ল ইন রোভার স্কাউট লিডার আফরোজা শাহীন, চান্দিনা মহিলা কলেজের গার্ল ইন রোভার স্কাউট লিডার তানিয়া আক্তার, কুমিল্লা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার ড. মোশররফ ফাউন্ডেশন কলেজের রোভার স্কাউট লিডার আলা উদ্দিন, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদ মো. নোমান, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার মের সালেহ তাশরিফ।

ওয়ার্কসপে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট,বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা সরকারি কলেজ, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়সহ জেলার ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত দল থেকে ৫১ রোভার ও গার্ল ইন রোভার ওয়ার্কসপে অংশ নেন।

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় বন্যায় বিপদগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ১৮ জুলাই চট্রগ্রা...
18/07/2026

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় বন্যায় বিপদগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ১৮ জুলাই চট্রগ্রাম জেলার বাশঁখালিতে বিতরন করা হয়।

আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে শেষে  মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণীসম...
11/07/2026

আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে শেষে মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন, জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা রোভারের সভাপতি মিজ রোজী আকতার,
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ডিআরসি উন্নয়ন নিজাম উদ্দিন কায়সার,
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জেলা রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহসহ রোভার স্কাউট সদস্যরা।

Address

Cumilla

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার:

Shortcuts

Share