হে রাজ-Hey Rajjj

হে রাজ-Hey Rajjj অজানা কোন এক মায়াবতীর কণ্ঠস্বর হে রাজ

প্রিয় বনলতা,তোমার কি কখনো বুকে প্রচণ্ড চাপ অনুভব হয়েছে?এই যেমন ধরো - বক্ষের ভেতর যে হাড়গুলো হৃদয়কে আগলে রাখে, সেগুলো...
05/04/2026

প্রিয় বনলতা,
তোমার কি কখনো বুকে প্রচণ্ড চাপ অনুভব হয়েছে?

এই যেমন ধরো - বক্ষের ভেতর যে হাড়গুলো হৃদয়কে আগলে রাখে, সেগুলো যেন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শ্বাসকষ্টে কাতর রোগীর মতো নিজেকে অসহায় মনে হয়, নিঃশ্বাস যেন আর আসতে চায় না।

জানো, তোমার অনুপস্থিতির প্রতিটি মুহূর্ত আমার ঠিক এমনই লাগে। অথচ এই যন্ত্রণার কোনো বহিঃপ্রকাশ নেই, চোখ অশ্রুসিক্তও হয় না। তবু এই নীরব ব্যথা মৃত্যুযন্ত্রণাকেও হার মানায়.....

Himadro Raj

09/02/2026

যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের মধ্যে ব্যথার বিস্ফোরণ ঘটতো, তাকে দেখিনা আজ শত বছর হয়। এখন আর ব্যথা অনুভব করিনা। শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায়; আমাদের এক সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে সমুদ্র দেখার কথা ছিলো।

09/02/2026

যেদিন তুমি হারিয়ে যেতে চেয়েছিলে অজানায়,
আমি উন্মাদপ্রায় খুঁজেছি তোমায় অলিতে-গলি-সীমানায়।
আজও তুমি দূরে সরে গেলে, বেড়েছে কেবল ব্যবধান,
আমার হাতে আর কোনো পথ নেই, বিষণ্ণ এ প্রাণ।
তোমার মুঠোয় ছিল আমায় ফিরে পাওয়ার সব চাবিকাঠি,
অথচ তুমি খুঁজলে না আমায়, সবটুকু করলে মাটি।
অবহেলায় পড়ে রইল সব সুযোগ, করলে না ব্যবহার,
অতল অভিমানে ডুবে গেল আমাদের চেনা সংসার।
মিছে আশায় বুক বেঁধেছি আমি, বুনেছি মরীচিকা,
কষ্ট সয়ে সয়ে আজ নিভে গেছে সব সুখের শিখা।
নিজেকে হারিয়ে ফেলেছি আজ নিঃস্ব শূন্যতার ভিড়ে,
পাড়ি জমিয়েছি অসীমে, যেখানে কেউ আসে না আর ফিরে।
আকাশপানে চেয়ে আজ শুধু দীর্ঘশ্বাসেরই আনাগোনা,
নষ্ট হলো সবটুকু সঞ্চয়, মলিন হলো খাঁটি সোনা।

Address

Cumilla

Telephone

+8801626996989

Website

Alerts

Be the first to know and let us send you an email when হে রাজ-Hey Rajjj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category