06/10/2026
যেখানে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীও নিরাপদ নন, সেখানে আপনার নিরাপত্তার অবস্থা কি, ভেবে দেখেছেন?
——
রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিলেন জেসমিন বেগম। সকালে সুপারি পাড়তে আসা এক কিশোর তাঁকে পেল খাটের ওপর, বিবস্ত্র, নিথর। ঘরের জিনিসপত্র ছড়ানো, পেছনের দরজা ভাঙা। পঞ্চাশ বছরের এক নারী, সাবেক পুলিশ সদস্যের স্ত্রী, নিজের ঘরেই নিরাপদ ছিলেন না।
যার স্বামী একসময় রাষ্ট্রের হয়ে আইন রক্ষা করেছেন, তার বিধবাকে রাতের আঁধারে দরজা ভেঙে মেরে ফেলা হলো। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে, রাষ্ট্র আপনার পাশে নেই।
ক্ষমতার বাইরে থাকার সময়ে কত কথাই না শুনেছি আমরা বিএনপি মুখ থেকে! আইনের শাসন, নিরাপদ বাংলাদেশ, ভয়মুক্ত জীবন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সেই বিএনপিরই আমলে বাড়িতে একা থাকা মানেই ঝুঁকি। যেখানে পুলিশ আসে লাশ উদ্ধারের পর। সিআইডি আসে কবর দেয়ার পর। ঘটনার আগে কেউ থাকে না।
মৃতের ময়নাতদন্তের রিপোর্ট আসবে, হয়তো কিছু ধরপাকড়ও হবে। কিন্তু জেসমিন বেগম আর ফিরবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরের জন কে? আপনি নন তো?
゚