26/08/2026
আমরা অফিসার হয়ে গেলে ভুলে যাই, আমরা সার্ভেয়ার ছিলাম!
২০১৯ সালে গ্রেড হওয়ার কথা বলে সবাইকে আন্দোলনে নামিয়ে, রাতের আঁধারে ৫৩০+ (উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার/কানুনগো) পদে পদোন্নতি নেওয়া হয়। যাদের অনেকেই এখন উপজেলা সেটেলমেন্ট অফিসার এবং অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে কর্মরত।
তারা প্রমোশন পাওয়ার পর ভুলে গিয়েছিল, তারাও একসময় সার্ভেয়ার ছিল। বরং তারা এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে, ইনস্টিটিউটের জুনিয়র ভাইদের মুখে ‘স্যার’ ডাক শুনতেই যেন তাদের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়িয়েছিল।
প্রমোশনের ৭ বছর পূর্ণ হতে চলেছে। অথচ আজ অবধি তাদের কেউ সার্ভে জাতির বৈষম্য নিয়ে মুখ খোলেনি, কথা বলেনি, আর হয়তো কখনো বলবেও না।
কারণ, চেয়ার বদলালে অনেকেরই স্মৃতি বদলে যায়। তারা ভুলে যায়, এই পরিচয়ের আগেও তাদের একটি পরিচয় ছিল; তারা সার্ভেয়ার ছিল!!