31/03/2026
*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ৩১ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ১০,০০০/- (দশ হাজার টাকা)
অদ্য ৩১.০৩.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, দাউদকান্দি, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে
১. মেসার্স এক্সপিড সিএনজি ফিলিং স্টেশন, দাউদকান্দি, কুমিল্লা; প্রতিষ্ঠানটির অকটেন জ্বালানি তেলে ভেজাল সন্দেহে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার উদ্দেশ্যে নমুনা সংগ্রহ করা হয় এবং অয়েল স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৭দিনের মধ্যে আবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়।
২. মেসার্স রাবেয়া সিএনজি কম্পলেক্স লিমিটেড , গৌরিপুর, দাউদকান্দি, কুমিল্লা এর অকটেন ক্রয়ের রশিদ না থাকায় এবং বিক্রয়ে অসামঞ্জস্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০/- অর্থদণ্ড আরোপ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেদোয়ান ইসলাম, সহকারী কমিশনা (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি), জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি এবং জনাব আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।