Md Arju Hasan

Md Arju Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Arju Hasan, Public Service, cumilla, Comilla.

সাব-স্টেশন সম্পর্কিত ২০টি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:---*১. সাব-স্টেশন কী?উত্তর: সাব-স্টেশন হলো এম...
26/06/2025

সাব-স্টেশন সম্পর্কিত ২০টি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:

---

*১. সাব-স্টেশন কী?
উত্তর: সাব-স্টেশন হলো এমন একটি স্থাপনা যেখানে বিদ্যুৎকে ট্রান্সফর্ম, কন্ট্রোল ও ডিস্ট্রিবিউশন করা হয়।

*২. সাব-স্টেশনে মূলত কোন ভোল্টেজ রেঞ্জ কাজ করে?
উত্তর: সাধারণত 11kV থেকে 0.415kV পর্যন্ত।

*৩. ট্রান্সফরমারের কাজ কী?
উত্তর: ভোল্টেজকে পরিবর্তন করা — হাই থেকে লো বা লো থেকে হাই।

*৪. CT ও PT এর পার্থক্য কী?
উত্তর: CT কারেন্ট মাপে, PT ভোল্টেজ মাপে।

*৫. VCB কী এবং কোথায় ব্যবহার হয়?
উত্তর: Vacuum Circuit Breaker, 11kV বা তার বেশি ভোল্টেজ লাইন ব্রেকিং-এ ব্যবহৃত হয়।

*৬. LBS মানে কী?
উত্তর: Load Break Switch — এটি লোড সহ লাইন অন-অফ করতে পারে।

*৭. PFI প্যানেল কী কাজে লাগে?
উত্তর: Power Factor উন্নয়নে সহায়তা করে, ক্যাপাসিটার ব্যাংকের মাধ্যমে।

*৮. SF6 সার্কিট ব্রেকার কী?
উত্তর: এটি SF6 গ্যাস দিয়ে আরক কন্ট্রোল করে, হাই ভোল্টেজের জন্য উপযুক্ত।

*৯. সিস্টেম আর্থিং কেন জরুরি?
উত্তর: সেফটি ও ফল্ট কারেন্ট নির্গমনের জন্য।

*১০. LA (Lightning Arrester) কী?
উত্তর: বজ্রপাত বা সার্জ থেকে সিস্টেমকে রক্ষা করে।

*১১. MDB ও SDB কী?
উত্তর: MDB (Main Distribution Board), SDB (Sub Distribution Board) — পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড।

*১২. RMU কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: Ring Main Unit, ফিডার কন্ট্রোল ও ব্যাকআপের জন্য।

*১৩. Busbar কেন ব্যবহার করা হয়?
উত্তর: বিভিন্ন লোডে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য একধরনের কন্ডাক্টর।

*১৪. ONAN ট্রান্সফরমার কী?
উত্তর: Oil Natural Air Natural কুলিং সিস্টেম যুক্ত ট্রান্সফরমার।

*১৫. ফায়ার এক্সটিংগুইশার কোথায় থাকে?
উত্তর: ট্রান্সফরমার ও প্যানেল রুমে বাধ্যতামূলক থাকে।

*১৬. ক্যাবলের টাইপ ও সাইজ কীভাবে নির্ধারণ হয়?
উত্তর: লোড, দূরত্ব ও নিরাপত্তা অনুযায়ী।

*১৭. কিভাবে সাব-স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা হয়?
উত্তর: Proper earthing, fencing, signage ও protection device দিয়ে।

*১৮. DG ও সাব-স্টেশন একসাথে চালানো কি যায়?
উত্তর: ATS এর মাধ্যমে সঠিকভাবে চালানো যায়।

*১৯. Sub-station এর মেইন্টেন্যান্স কিভাবে হয়?
উত্তর: নির্ধারিত সময়ে oil level, breaker test, earthing check ইত্যাদি করতে হয়।

*২০. সোলার সাব-স্টেশন কি সম্ভব?
উত্তর: হ্যাঁ, হাই ক্যাপাসিটি সোলার ইনভার্টার ও ব্যাটারির মাধ্যমে সাব-স্টেশন চালানো সম্ভব।

১। সাব-স্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় ? পাথর ব্যাবহারের অনেক গুলো কারনের মধ্যে গুরুত্বপূর্ণ কারন হলো Earth Potential Ri...
16/06/2025

১। সাব-স্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় ?

পাথর ব্যাবহারের অনেক গুলো কারনের মধ্যে গুরুত্বপূর্ণ কারন হলো Earth Potential Rise (EPR) কমানো যায় এবং টাচ পটেনশিয়াল ও স্টেপ পটেনশিয়াল লিমিট কমানো যায় পাথর ব্যাবহার করে। তাছাড়াও পাথর থাকলে সাব-স্টেশনের গ্রাউন্ড ঠান্ডা থাকে, বৃষ্টির পানি জমতে পারেনা। সাপ, ব্যাঙ্গ, ইদুর জাতীয় প্রানীর কারনে অনেক সময় শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটে। তাই সাব স্টেশনে পাথর ব্যবহার করলে এই সকল প্রানী চলাচল করতে পারে না।

২। আইসোলেটর কি??

বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।

৩। লাইটিং এরেস্টার কি??

লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

৪। রিভার্স পাওয়ার রীলে কি??

প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

৫। বুখলজ রীলে কি??

ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।

৬। ডিফারেনশিয়াল রীলে কি??
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।

৭। ড্রপ আউট ফিউজ কি?

যে সব ক্ষেত্রে ফিউজ লিংক, ফিউজ ক্যারিয়ার সহ প্রতিটি অপারেশনের পর ড্রপ আউট হয়। ফিউজ লিংক থেকে যদি ফিউজের ক্যারিয়ার এসে ঝুলতে থাকে এবং লাইনের উভয় টার্মিনাল পৃথকীকরণ হয়, এ ধরনের ফিউজকে ড্রপ আউট ফিউজ বলে।

৮। ফিউজিং কারেন্ট কি?

সর্বনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে। এই কারেন্টের মান ঐ ফিউজের ফিউজিং এলেমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।

৯। কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?

ফিউজ তার অতিরিক্ত গরম না হয়ে বা গলে না গিয়ে ম্যাক্সিমাম যে পরিমান কারেন্ট বহন করতে সক্ষম, তাকে ঐ ফিউজের কারেন্ট রেটিং বলে।

১০। ফিউজের কাট অফ কারেন্ট কি?
শর্ট সার্কিট কারেন্ট সরবোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে ঐ ফিউজের কাট অফ কারেন্ট বলে।

১১। সার্কিট ব্রেকার কাকে বলে?

সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দ্বারা ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষন যন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটে সংযোগ করেনা ।

১২। সিমেট্রিক্যাল ফল্ট কি?

সিস্টেমে যে ফল্টের কারণে থ্রি-ফেজ সিস্টেমে প্রতিটি ফেজে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, এ রকম ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে।

১৩। বাসবার কি?

বাসবার এক ধরনের তামা বা এলুমিনিয়ামের তৈরি পরিবাহী পাত, বার বা রড, যা এক বা একাধিক সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ ও বিতরন করে।

১৪।পাওয়ার ট্রান্সফরমারকে প্রটেকশনের জন্য কি ব্যবহৃত করা হয়??

১। লাইটিং এরেস্টার
২। সিটি
৩। হর্ন গ্যাপ
৪। ওভার কারেন্ট রিলে
৫। আর্থ ফল্ট রিলে
৬। বুখলজ রিলে
৭। ড্রপ কাট আউট ইত্যাদি
৮। সুইচ গিয়ার

১৫.প্রশ্নঃ কোন ধরনের সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?

উওরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।

১৬.প্রশ্নঃ সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি কি?

উওরঃ সাবস্টেশন লাইনে মূলত চার প্রকার সার্কিট ব্রেকার ব্যভার করা হয়,
LT Switchgear = MCB, MCCB, ACB HT Switchgear = VCB

১৭.প্রশ্নঃ HT/LT সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB HT Switchgear = VCB ব্যবহার করা হয়।

১৮.প্রশ্নঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

১৯.প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।

২০.প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?

উওরঃ LBS (Load break switch)
MCB (Miniature circuit breaker)
MCCB (Moulded case circuit breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)

২১.প্রশ্নঃ বাস-বার কি?

উওরঃ মোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম (Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন।

২২.প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে বাস বার সিলেকশন করা হয়?

উওরঃ লাইনের কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।

২৩.প্রশ্নঃ কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়?

উওরঃ কারন কপারের ইফেসিয়েন্সি অনেক বেসি এবং লস কম হয়।

২৪.প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?

উওরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc.

সংগৃহীত

ট্রান্সমিশন লাইনের বিভিন্ন ইকুইপমেন্টের সাথে পরিচিতি১ ক্রসআর্ম২ ইন্সুলেটর৩ কন্ডাক্টর৪ গার্ড ওয়‍্যার৫ বার্ড গার্ড৬ ভাইব্র...
13/06/2025

ট্রান্সমিশন লাইনের বিভিন্ন ইকুইপমেন্টের সাথে পরিচিতি

১ ক্রসআর্ম
২ ইন্সুলেটর
৩ কন্ডাক্টর
৪ গার্ড ওয়‍্যার
৫ বার্ড গার্ড
৬ ভাইব্রেশন ড্যাম্পার
৭ জাম্পার

12/06/2025
11/06/2025

ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য চাকুরির লিখিত এবং মোখিক পরীক্ষার কিছু কমন প্রশ্ন এবং সলুশন দেখে নিন।

১। প্রঃ একটি চোক কয়েলের সহিত সিরিজে বাতি লাগানো হয়েছে, বাতি উজ্জ্বল ভাবে জলে, বাতি ডিম জ্বলে, বাতি জ্বলে না – কি হতে পারে ?
উঃ চোক কয়েল শর্ট, চোক কয়েল কাটা।
২। প্রঃ টিউব লাইট কত ফুট লম্বা ও কত ওয়াটের হয় ?
উ : ৪’ফুট ৪০ ওয়াট এবং ২’ফুট ২০ ওয়াট সাধারনত।
৩। প্রঃ স্টার্টার ছারা টিউব লাইট জ্বালানো যায় কি ?
উঃ হাঁ যায়,পুশ বাটন সুইচ ব্যবহার করে অথবা তারে তারে সংযোগ করেই বিচ্ছিন্ন করে দিতে হয়।
৪। প্রঃ টিউব লাইট এক বার জ্বলে আবার পর মুহুর্ত্তেই নিভে এরূপ করতেছে - দোষ কোথয় ?
উঃ স্টার্টার খারাপ কাজ করতেছে না।
৫। প্রঃ টিউব লাইটের দুই দিক জ্বলে থাকে পূর্ন ভাবে জ্বলে না - কারন কি ?
উঃ টিউবের ভিতর প্রয়োজনীয় গ্যাস নাই, অথবা প্রয়োজনীয় ভোল্টেজ পাচ্ছে না, অথবা স্টার্টার সার্কিট ব্রেক করতেছে না অথবা চোক কয়েল দুর্বল হয়ে পরেছে।
৬। সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাত্তয়া যায়।
উ :সুইচ লাইনে ব্যবহার না করে নিউট্রালে ব্যবহার করা হয়েছে।
৭। দুই পিস সকেটের উভয় পিনে টেষ্টার জ্বলে কিন্তু বাতি জ্বলে না।
উ: নিউট্রাল পাচ্ছে না।
৮। বাসার সকল লোড অফে থাকা সত্বেও মিটার ঘুরে।
উ : ওয়্যারিং কোথাও আর্থ পেয়ে গিয়েছে।
৯। কলিং বেলের আওয়াজ খুব বেশী কি ভাবে কমাবে ?
উ : কম পাওয়ারের বাতি কলিং বেলের সাথে সিরেজে ব্যবহার করে।
১০। বাতির কাঁচ ভেঙ্গে গেলে ফিলামেন্ট হতে আর আলো বের হয় না কেন ?
উ: ফিলামেন্ট অক্্িরজেন পায় বিধায় ইহা জ্বলে যায়।
১১। সান্ট ফিল্ডের কয়েল চিকন তারের অধিক প্যাঁচের এবং সিরিজ ফিল্ডের কয়েল মোটা তারের কম প্যাঁচের থাকে কেন ?
উ: কারন সান্ট ফিল্ড পূর্ণ ভোল্টেজ পায় এবং সিরিজ ফিল্ড পূর্ণ লোড কারেন্ট পায়।
১২। একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?
উ: (১) ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই
(২) জেনারেটর উল্টা ঘুরতেছে
(৩) ফিল্ডের কয়েল ওপেন
(৪) আর্মেচার কয়েল ওপেন
(৫) কার্বন ব্্রাস কম্যুটেটরে সংযোগ নেই।
১৩। একটি ডিসি মোটর উল্টা ঘুরতেছে কি ভাবে ঠিক করেবে?
উ: হয় ইহার ফিল্ডের কানেকশন না হয় আর্মেচারের কানেকশন উল্টাইায়া দিতে হবে।
১৪। স্টার্টার মোটর র্স্টাট দেয়া ছারা আর কি কি কাজ করে?
উ: ইহা ওভার লোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স হতে আপনা আপনি বিচ্ছিন্ন করে।
১৫। স্টার্টারের হাতল শেষ প্রান্তে থাকে না।
উ: হোলডিং কোয়েল কাজ করে না, খারাপ।
১৬। একটি ১০ হর্স পাওয়ারের মোটর দ্বারা ১০ হর্স পাওয়ারের জেনারেটর ঘুরিয়ে তাহা হতে ১০ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি?
উ: না, কারন কখনও ইনপুট আউটপুট সমান হয় না।
১৭। ডায়নামো কি ?
উ: ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।
১৮। আর্মেচার লোহার তৈরি কিন্তু কম্যুটেটর তামার তৈরির কারন কি ?
উ: কারন আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে।
১৯। কোন প্রকার ওয়্যাইন্ডিং কখন ব্যবহ্নত হয় ?
উ: ল্যাপ ওয়্যাইন্ডিং বেশী কারেন্টের জন্য এবং ওয়েভ ওয়্যাইন্ডিং বেশী ভোল্টেজের জন্য ব্যবহ্নত হয়।
২০। এক ফেজ মোটরের দোষ কি ?
উ: ইহা নিজে নিজে র্স্টাট নিতে পারে না।
২১। তিন ফেজ হতে এক ফেজ নেয়া যায় কি ?
উ: হ্যাঁ, যদি স্টার কানেকশন থাকে, তবে একটি লাইন ও নিউট্রালে এক ফেজ সাপ্লাই পাওয়া যায়।
২২। সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি?
উ: পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না, না হয় ক্যাপাসিটর দুর্বল না হয় বল বিয়ারিং জ্যাম, না হয় কয়েলের ইন্সুলেশন দূর্বল।
২৩। পাখা পূর্ণ বেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন ?
উ: পাখার ব্লেডের বাক কম না হয় পাখার পিছনে প্রয়োজনীয় ফাকা জায়গা নেই।
২৪। পাখা উল্টা ঘুরে গেলে কি ভাবে ঠিক করবে ?
উ: ক্যাপাসিটরের কয়েল কানেকশন বদল করে, আথবা হয় রানিং না হয় র্স্টাটিং কয়েল বদল করে ঠিক করা যায়।
২৫। সিলিং ফ্যানের কোন দিকের বল বিয়ারিং সাধারনতঃ আগে খারাপ হয় ?
উ: উপরের বিয়ারিং খারাপ হয়।
২৬। সিলিং ফ্যান স্টার্ট দেওয়ার সংঙ্গে সংঙ্গে ইহার কানেকটিং রডে খট খট আওয়াজ হয়ে পরে আওয়াজ বন্ধ হয়ে যায় কারন কি ?
উ: ইহার রডে রাবার বুশ নেই।
২৭। কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাই এ চলে ?
উ: ইউনিভার্সাল মোটর (ডিসি সিরিজ মোটর) ।
২৮। তিন ফেজ মোটর উল্টা ঘুরতেছে, কিভাবে ঠিক করবে ?
উ: ইহার যে কোন দুই ফেজের জায়গা বদল করে দিতে হবে।
২৯। তিন ফেজ ১০ ঘোড়া ইন্ডাকশন মোটর ফুল লোডে কত কারেন্ট নিবে ?
উ: ১৫ এম্পিয়ার (প্রতি ঘোড়া ১.৫ এম্পিয়ার হিসাবে)।
৩০। তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে।
উ: (১) তিন ফেজের - কোন এক ফেজে সাপ্লাই নেই
(২) মেইন সুইচে কোন ফেজের ফিউজ নেই
(৩) মোটরের তিন ফেজ ওয়াইন্ডিং এর কোন ফেজ কাটা, সাপ্লাই পাচ্ছে না
(৪) বল বিয়ারিং খুব জ্যাম
(৫) মোটরের স্যাপ্ট বাঁকা হয়ে গিয়েছে।
৩১। চলন্ত অবস্থায় তিন ফেজ মোটরের এক ফেজ চলে গেলে কি হবে ?
উ : যদি লোড বিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়ে যাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডেড অবস্থায় থাকে , তবে মোটর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেওয়া না হয়, তবে মোটর জ্বলে যাবে।
৩২। তিন ফেজ ২০ ঘোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টার ডেল্টা স্টার্টার ১০ ঘোড়া তিন ফেজ মোটরের ব্যবহার করা যাবে কি ?
উ : হ্যাঁ, যাবে তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে।
৩৩। স্টার ডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায় ?
উ : সরাসরি ৪০০ ভোল্ট সাপ্লাই পায়। (লাইন টু লাইন)
৩৪। একটি তিন ফেজ মোটরের বডিতে টেস্ট বাতির এক মাথা সংযোগ করে অন্য মাথা সাপ্লাই এর সাথে সংযোগ করলে বাতি পূর্ণ ভাবে জ্বলে, ইহাতে কি বুঝা যায় ?
উ : মোটরের বডি ভাল ভাবে আর্থ করা হয়েছে।
৩৫। ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয় ?
উ : মেগার মিটার দ্বারা।
৩৬। আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?
উ : মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবা মোটামুটি ভাবে একটি ১০০ ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে!

Follow করুন।
ধন্যবাদ
©️

05/06/2025

আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমার তেলের কাজ কি এবং ট্রান্সফরমার তেলের কি কি টেস্ট করা হয়:
★ট্রান্সফরমারের তেলের কাজ:
ট্রান্সফরমার তেল হলো এমন এক প্রকার তেল যা মূলত ট্রান্সফরমারের কুলিং ও ইনসুলেটিং জন্য ব্যবহৃত হয়। ট্রান্সফরমারের অভ্যন্তরে ওয়াইন্ডিং সমূহের মাঝে ইনসুলেশন রেজিস্ট্যান্স প্রদান করা ও ট্রান্সফরমারকে অতিরিক্ত গরম থেকে ঠান্ডা রাখার জন্য ট্যাংকের অভ্যন্তরে তেল ব্যবহার করা হয়। এই তেল সাধারণত এক ধরনের খনিজ তেল দিয়ে তৈরি, যা ট্রান্সফরমারের জন্য আদর্শ ইন্সুলেটর ও তাপ পরিবাহী হিসেবে কাজ করে। আর ট্রান্সফরমার তেল এর বানিজ্যিক নাম পাইরানল এবং সিলিকন।পাইরানল এর রাসায়নিক নাম হচ্ছে পাইরান আলকোহল (Pyran alcohol) সংকেত হচ্ছে C5H6O2। বর্তমানে দুটি প্রধান ধরনের ট্রান্সফরমার তেল ব্যবহার করা হচ্ছে প্যারাফিন-ভিত্তিক ট্রান্সফরমার তেল এবং ন্যাফথা-ভিত্তিক ট্রান্সফরমার তেল।

★দীর্ঘদিন ট্রান্সফরমারের তেল ব্যবহার করলে অনেক সময় তেলের গুনগত মান খারাপ হয়ে যায়। ফলে ট্রান্সফরমারের ইনসুলেশন সঠিকভাবে প্রদানে বাধাগ্রস্ত হয় এবং ট্রান্সফরমারের ভেতরে তাপ অপসারণে ব্যর্থ হয়।তাই ট্রান্সফরমারের তেলের টেস্ট করে যাচাই-বাছাই করা দরকার।ট্রান্সফরমারের তেলের সাধারনত ৬ ধরনের টেস্ট করা হয়।

★ট্রান্সফরমারের তেলের টেস্টসমূহ★:
(১) ডেনসিটি টেস্ট।
( ২) এসিড নাম্বার টেস্ট।
(৩) ফ্লাশ পয়েন্ট টেস্ট।
(৪) ডাই - ইলেকট্রিক স্ট্রেংথ টেস্ট।
(৫) ভিসকোসিটি টেস্ট।
(৬)সেনট্রিফিউজিং টেস্ট যা পরিশোধনের জন্য।

02/06/2025

১. প্রশ্নঃ সাবস্টেশন কি?

উওরঃ সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ।

২. প্রশ্নঃ ১১কেভি সাবস্টেশনের কি কি ইকুপমেন্ট থাকে?

Ø ট্রান্সফরমার
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার
Ø PFI প্লান্ট

৩. প্রশ্নঃ সুইচগিয়ার কি?

উওরঃ সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি,যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে।( রিলে,সার্কিট ব্রেকার,ম্যাগনেটিক কন্টাক্টর ইত্যাদি)
প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার

৪. প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?

উওরঃ LT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।
উওরঃ HT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।

৫. প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার LT & HT ব্যবহার করা হয়?

উওরঃ
LT সুইচগিয়ারঃ
MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার
HT সুইচগিয়ারঃ
VCB সার্কিট ব্রেকার

৬. প্রশ্নঃ সার্কিট ব্রেকার কি?

উওরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল,যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ন কারেন্ট লাইনে প্রবাহিত হয়,তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।

৭. প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়?

উওরঃ MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার, VCB সার্কিট ব্রেকার।

৮. প্রশ্নঃ LT & HT সাইডের মেইন কাজ কি?

উওরঃ HT সুইচগিয়ার মূলত ট্রান্সফরমার কে সাট-ডাউন করানো
LT সুইচগিয়ার মূলত লোড কে কন্ট্রোল করে অথবা রক্ষা করে।

৯. প্রশ্নঃ PFI কি?

উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে।

১০. প্রশ্নঃ কেন PFI ব্যবহার করা হয়?

উওরঃ কারন আমাদের ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি এঙ্গেল সৃস্টি হয় যা লস হিসাবে ধরা হয়।এই লস কে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।

১১. প্রশ্নঃ PFI রেটিং কিভাবে নিতে হয়?

উওরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৬০% হিসাবে নিতে হয়।

১২. প্রশ্নঃ PFI স্টেপ কি এবং কিভাবে স্টপ সিলেকশন করতে হয়?

উওরঃ ট্রান্সফরমারের রেটিং যদি ১০০কেভি থেকে ২৫০কেভি পর্যন্ত তাহলে ৬ স্টেপের ১টা
ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫কেভি থেকে ২০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ১টা
ট্রান্সফরমারের রেটিং যদি ২৫০০কেভি থেকে ৪০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ২টা

১৩. প্রশ্নঃ সাবস্টেশনে কিভাবে লোড বের করতে হয়?

উওরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৮০% হিসাবে নিতে হয়।

১৪. প্রশ্নঃ সাবস্টেশনে LT & HT সাইড কোন অংশ কে বলে?

উওরঃ ৩৩কেভি থেকে ১১কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় HT সাইড এবং ১১ কেভি থেকে ০.৪কেভি (৪০০ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় LT সাইড।

১৫. প্রশ্নঃ জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ারের রেটিং দেখাও?

উওরঃ জেনারেশন পাওয়ারঃ ১১কেভি,৩৩কেভি,১
৩২কেভি,২৩০কেভি,৪০০কেভি
ডিস্ট্রিবিউশন পাওয়ারঃ ৪০০কেভি,২৩০কেভি
,১৩২কেভি,৩৩কেভি,১১কেভি।

১৬. প্রশ্নঃ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪০০০কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?

উওরঃ কারন ৪০০০কেভি উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ব্যবহার করা হয় না।
©️

23/04/2025

"নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি।"

23/04/2025

আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি মুক্তি চাই, আমরা যদি সমাজকে বদলাতে চাই, আমরা যদি বিশ্বের বাস্তবতাকে বদলাতে চাই। তাহলে আমাদের তন্ত্রমন্ত্রের পথ থেকে ফিরে আসতে হবে!

🎙️ আসিফ আদনান. হাফিঃ

12/03/2025

Dates have various uses, including food, medicine, etc.

{Ramadan has many special foods for Muslims.}

Address

Cumilla
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Arju Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category