সাহিত্যঘর গণগ্রন্থাগার

সাহিত্যঘর গণগ্রন্থাগার বই ও শিক্ষাসামগ্রী পাঠাতে-

সাহিত্যঘর গণগ্রন্থাগার
রামু-৪৭৩০, কক্সবাজার, বাংলাদেশ
মোবাইলঃ ০১৬১৪৪৩৪২৬৩ Founded : 2020

সাহিত্যঘর গণগ্রন্থাগার এ আজকের পাঠক। তারিখঃ ২৭ আগস্ট, ২০২৬ ইং রোজঃ বৃহস্পতিবার 📚
27/08/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এ আজকের পাঠক। তারিখঃ ২৭ আগস্ট, ২০২৬ ইং রোজঃ বৃহস্পতিবার 📚

গ্রন্থপাঠ প্রতিযোগিতা গ্রন্থ : একাত্তরের দিনগুলি লেখক : জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি বইয়ের পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিত...
06/08/2026

গ্রন্থপাঠ প্রতিযোগিতা

গ্রন্থ : একাত্তরের দিনগুলি
লেখক : জাহানারা ইমাম

একাত্তরের দিনগুলি বইয়ের পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতার নিয়মাবলিঃ

১. যে-কোনো বয়সি পাঠকই পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২. প্রতিটি পাঠ-প্রতিক্রিয়া ৫০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। কাগজে নিজ হাতে নিজের ভাবনা লিখতে হবে। কম্পিউটার টাইপিং বিবেচনা করা হবে না। নিজের নাম, ফোন নম্বর এবং পাঠাগারের নাম স্পষ্ট করে লিখতে হবে।

৩. ডাকযোগে অথবা কুরিয়ার-এর মাধ্যমে লেখাটি অবশ্যই ১০ সেপ্টেম্বর, ২০২৬ এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছাতে হবে। এরপর আসলে তা প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।

৪. ডাক ও কুরিয়ার যোগে পাঠানোর ঠিকানা :
রিমন বড়ুয়া,
পরিচালক, সাহিত্যঘর গণগ্রন্থাগার,
মধ্যম মেরংলোয়া, ফতেখাঁরকুল, রামু, কক্সবাজার।
মোবাইলঃ ০১৬১৪৪৩৪২৬৩

৫. জাতীয়ভাবে সেরা ৩ পাঠককে ২০২৬ এর অক্টোবর মাসের মধ্যে নির্বাচিত করা হবে। সম্মিলিত পাঠাগার আন্দোলনের ফেসবুক পেইজ-এ বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

পুরস্কারঃ
প্রথম পুরস্কার - ৫০০০ টাকার সমমানের বুক ভাউচার।
দ্বিতীয় পুরস্কার - ৩০০০ টাকার সমমানের বুক ভাউচার।
তৃতীয় পুরস্কার - ২০০০ টাকার সমমানের বুক ভাউচার।
(বই বিজয়ী পাঠক নিজে নির্বাচন করতে পারবেন)

অংশগ্রহণে ইচ্ছুক পাঠকগণ সাহিত্যঘর গণগ্রন্থাগার বা ০১৬১৪৪৩৪২৬৩ নাম্বারে যোগাযোগ করুন।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য আবারও নিজের সম্পাদিত বই “প্রিয় ভুতেরা” পাঠিয়েছেন আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী কানাডা প্রবাস...
04/08/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য আবারও নিজের সম্পাদিত বই “প্রিয় ভুতেরা” পাঠিয়েছেন আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী কানাডা প্রবাসী বাংলাদেশি লেখিকা ও ডাক্তার তাবাসসুম নাজ দিদি।

আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দিদি কে।

সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সাহিত্যঘর গণগ্রন্থাগার। আয়োজনের লক্ষ্যে জাহানারা ইম...
03/08/2026

সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সাহিত্যঘর গণগ্রন্থাগার। আয়োজনের লক্ষ্যে জাহানারা ইমাম এর লেখা একাত্তরের দিনগুলি বইয়ের ৩ কপি গ্রন্থাগারে আসছে।

আগ্রহী পাঠকদের সাহিত্যঘর গণগ্রন্থাগার হতে বই সংগ্রহ করার আহ্বান রইল।

প্রয়োজনে যোগাযোগ করুন— ০১৬১৪৪৩৪২৬৩ নাম্বারে।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর দোকানভাড়ার অগ্রিম, মাসিক ভাড়া সহ স্কুল শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচীর পরিচালনা ব্যয় বাবদ বিগত ...
03/08/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর দোকানভাড়ার অগ্রিম, মাসিক ভাড়া সহ স্কুল শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচীর পরিচালনা ব্যয় বাবদ বিগত ১২ জুন, ২০২৬ ইং দশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী কানাডা প্রবাসী ডাক্তার ও লেখিকা তাবাসসুম নাজ দিদি।

আপনার প্রতি সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার পাশে থাকা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য আবারও নিজের লেখা বেশকিছু বই পাঠিয়েছেন আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী কানাডা প্রবাসী বাংলাদেশি...
03/08/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য আবারও নিজের লেখা বেশকিছু বই পাঠিয়েছেন আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী কানাডা প্রবাসী বাংলাদেশি লেখিকা ও ডাক্তার তাবাসসুম নাজ দিদি।

সবসময় আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতা এবং জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬ এ সাহিত...
01/07/2026

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতা এবং জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬ এ সাহিত্যঘর গণগ্রন্থাগার সফলতার সাথে অংশগ্রহণ করে ক বিভাগে বাঁকখালী উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমরাজ শর্মা এবং খ বিভাগে কক্সবাজার সরকারি কলেজ এর স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী সুবি বড়ুয়া উত্তম স্থান অধিকার করে।

২২ জুন, ২০২৬ ইং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্যঘর গণগ্রন্থাগার কার্যনির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক সুমন্ত বড়ুয়া ও বিজয়ীগণ সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন।

17/06/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাঈদী’র পিতার মৃত্যুতে সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিবার শোকাহত।

তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

নিবেদনে-
সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিবার।

University of Science and Technology Chittagong- USTC এর রেজিস্ট্রার বাবু দিলীপ কুমার বড়ুয়া স্যার আমাদের প্রতিষ্ঠিত সাহি...
11/06/2026

University of Science and Technology Chittagong- USTC এর রেজিস্ট্রার বাবু দিলীপ কুমার বড়ুয়া স্যার আমাদের প্রতিষ্ঠিত সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য তাঁর লেখা দশটা বই প্রদান করেছেন।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান বইগুলো প্রদান করার জন্য।

Address

সাহিত্যঘর গণগ্রন্থাগার, রামু
Cox's Bazar
4730

Opening Hours

Monday 16:00 - 18:00
Tuesday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Thursday 16:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 16:00 - 18:00
Sunday 16:00 - 18:00

Telephone

+8801614434263

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্যঘর গণগ্রন্থাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সাহিত্যঘর গণগ্রন্থাগার:

Shortcuts

Share

Category