27/07/2026
পশ্চিম হলদিয়া বিষন্ন বৃষ্টি পাহাড়ি ঢলে ঘরের (মাটির ঘর) দেওয়াল ভেঙ্গে মাটির দেয়ালের চাপা পড়ে আবদুল মালেকের ইন্তেকাল হয়। তার পরিবারকে সমবেদনা জানাতে বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের একটি দায়িত্বশীল দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অনুদানের ব্যবস্থা করেন। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ সম্পাদক এম. আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক এ.আর.এম জামাল উদ্দিন, অর্থসম্পদক মাওলানা কাজী আলী হোসাইন, ৬নং ওয়ার্ড সহসভাপতি মাওলানা মুবিনুল হক, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আজিজুল হক, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সবুর, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মাওলানা আকতার হোসাইন প্রমুখ।