বিসিক কক্সবাজার

বিসিক কক্সবাজার Official page of BSCIC Coxsbazar.

বিসিক শিল্পনগরী, কক্সবাজার জেলার প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির ৬২-তম সভা অদ্য ২৯ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় ...
29/07/2026

বিসিক শিল্পনগরী, কক্সবাজার জেলার প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির ৬২-তম সভা অদ্য ২৯ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শিল্পনগরীর বন্ধ ও রুগ্ণ শিল্প ইউনিট, অর্থ ঋণ আদালতে মামলাধীন শিল্প ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংশ্লিষ্ট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভার সার্বিক সমন্বয় ও আয়োজন করেন জনাব রাসেল বড়ুয়া, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, কক্সবাজার এবং জনাব আবদুল্লাহ আল মামুন, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, কক্সবাজার।

প্রিয় উদ্যোক্তা, আপনি কী ঘরে বসে আপনার শিল্প প্রতিষ্ঠানের "শিল্প নিবন্ধন" পেতে চান?বিস্তারিত দেখুন কমেন্টে...
27/07/2026

প্রিয় উদ্যোক্তা, আপনি কী ঘরে বসে আপনার শিল্প প্রতিষ্ঠানের "শিল্প নিবন্ধন" পেতে চান?

বিস্তারিত দেখুন কমেন্টে...

অদ্য ২৯ জুন ২০২৬ তারিখ, রোজ সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কক্সবাজারের উদ্যোগে ...
29/06/2026

অদ্য ২৯ জুন ২০২৬ তারিখ, রোজ সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কক্সবাজারের উদ্যোগে লবণ জোন, ইসলামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের “লবণ মিল মালিকদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ” কোর্সের ২য় ব্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) অংশগ্রহণ করেন জনাব খালেদ মাহমুদ, আঞ্চলিক পরিচালক, বিসিক, চট্টগ্রাম
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান, বিসিক, ঢাকা এবং জনাব মোঃ জাফর ইকবাল ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক, বিসিক লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাসেল বড়ুয়া, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক কক্সবাজার।

প্রশিক্ষণে লবণ মিল মালিকদের আধুনিক উৎপাদন ব্যবস্থা, মানসম্মত আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।

বিসিক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে লবণ শিল্প সংশ্লিষ্ট মিল মালিকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের নিরাপদ ও মানসম্মত লবণ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

28/06/2026
অদ্য ২৬ জুন ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আব্দুন নাসের খান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ...
26/06/2026

অদ্য ২৬ জুন ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আব্দুন নাসের খান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠান “জাপান সি ফুড লিমিটেড” পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রপ্তানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি শিল্প খাতের টেকসই উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

মাননীয় সচিব আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের রপ্তানিমুখী শিল্প উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বিসিকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী মহাব্যবস্থাপক জনাব রাসেল বড়ুয়া, লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার, জনাব জাফর ইকবাল ভূঁইয়া, শিল্পনগরী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
#বিসিক #শিল্পমন্ত্রণালয়

24/05/2026

#বিসিক, #কোরবানি #চামড়া

24/05/2026

জাতীয় সম্পদ চামড়া: রক্ষা করবো আমরা

কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখে।

✔️ চামড়া ছাড়ানোর পর দ্রুত রক্ত-মাংস পরিষ্কার করুন
✔️ প্রতি গরুর চামড়ায় ৮–১০ কেজি এবং ছাগল/ভেড়ার চামড়ায় ৩–৪ কেজি লবণ ব্যবহার করুন
✔️ ভাঁজ করে শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন

মনে রাখবেন, কাঁচা চামড়াবাহী কোনো যানবাহন নির্ধারিত সময়ের (০৭) দিনের আগে ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে বিসিক, শিল্প মন্ত্রণালয়।

জাতীয় সম্পদ চামড়া: রক্ষা করবো আমরা কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করলে চামড়ার গুণগত...
22/05/2026

জাতীয় সম্পদ চামড়া: রক্ষা করবো আমরা

কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখে।

✔️ চামড়া ছাড়ানোর পর দ্রুত রক্ত-মাংস পরিষ্কার করুন
✔️ প্রতি গরুর চামড়ায় ৮–১০ কেজি এবং ছাগল/ভেড়ার চামড়ায় ৩–৪ কেজি লবণ ব্যবহার করুন
✔️ ভাঁজ করে শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন

মনে রাখবেন, কাঁচা চামড়াবাহী কোনো যানবাহন নির্ধারিত সময়ের (০৭) দিনের আগে ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে বিসিক।

09/04/2026

🎉🌼 বৈশাখী মেলা ১৪৩৩ 🌼🎉
📢 স্টল বরাদ্দের জন্য আবেদন চলছে!
আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
১ (এক) দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, কক্সবাজার।
📍 স্থান: লাবনী বিচ পয়েন্ট, কক্সবাজার
🛍️ বিসিক বরাদ্দ: ১০টি স্টল
💰 স্টল ফি: সম্পূর্ণ ফ্রি
👉 শুধুমাত্র যারা নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিম্নলিখিত তথ্য প্রদান করুন:
✔️ উদ্যোক্তার নাম
✔️ প্রতিষ্ঠানের নাম
✔️ ঠিকানা
✔️ মোবাইল নম্বর
✔️ পণ্যের বিবরণ
⏰ শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৬
📲 তথ্য পাঠান (WhatsApp):
০১৭১০৪১৩৬৮৬
⚠️ দ্রষ্টব্য:
আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্টল বরাদ্দের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
✨ আপনার পণ্যকে তুলে ধরুন বৈশাখী মেলায়! ✨

আসন সংখ্যা সীমিত, বিসিক জেলা কার্যালয়, কক্সবাজারের বিজ্ঞাপনে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করুন অথবাঅনলাইনে ...
05/04/2026

আসন সংখ্যা সীমিত, বিসিক জেলা কার্যালয়, কক্সবাজারের বিজ্ঞাপনে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করুন অথবা
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নিচের ওয়েবসাইট ভিজিট করুন। https://training.ossbscic.gov.bd/

Address

LINK Road, JHILONGJA, BSCIC
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when বিসিক কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share