21/07/2026
সেন্টমার্টিন সবুজায়ন উদ্যোগ আমাদের দীর্ঘদিনের চিন্তা। আজ ২১শে জুলাই-২০২৬-এ আমাদের চিন্তা ও পরিকল্পনা আলো দেখতে পেয়েছে।
আজকের একটি চারা, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ।
মানুষের সহযোগিতায়, প্রকৃতির সুরক্ষায়-আমাদের সেন্টমার্টিন। এই স্লোগানকে সামনে রেখে আজ সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ, জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্রিড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং দ্বীপের সাধারণ মানুষদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে আজকের বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হলো।
সেন্টমার্টিন স্টুডেন্টস ইউনিটি মানুষের সাথে, মানুষের পাশে থেকে বৃক্ষ রোপন কর্মসূচির মতো আরও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।
সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ, জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্রিড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েের শিক্ষার্থী ও শিক্ষক এবং টিমের বাহিরের যারা সময় ও পরিশ্রম দিয়েছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
আজকের কর্মসূচী বাস্তবায়নে যাদের সার্বিক সহযোগিতার কথা না বললেই নয়, তারা হলেন-৬নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম, দুইটি সামাজিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এবং সেবা ফাউন্ডেশন।
সেন্টমার্টিন স্টুডেন্টস ইউনিটি এবং দ্বীপের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি দরদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমরা আশাবাদী, এরকম স্বেচ্ছাসেবী, সামাজিক ও অলাভজনক কার্যক্রমে আপনাদের সহযোগিতায় কার্পণ্য রইবে না।