30/08/2026
প্রিয় মো.মুজাহিদুল ইসলাম!
তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে সমাজ পরিবর্তনে ব্রতী হওয়া এক মহৎ কাজ। আর এই মহৎ যাত্রায় সূর্য তরুণ সংঘ পরিবারের নতুন সারথি হিসেবে আপনাকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
সংগঠনের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন!
আমরা বিশ্বাস করি, আপনার ভেতরের সৃজনশীলতা, সততা ও পরিশ্রম আমাদের প্রতিটি সামাজিক ও মানবিক কাজকে সফলতার নতুন উচ্চতায় নিয়ে যাবে। তরুণদের আলোয় সমাজকে আলোকিত করার এই যাত্রায় আপনার পথচলা হোক নিরবচ্ছিন্ন ও আনন্দময়।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
শুভেচ্ছান্তে,
সকল সদস্যবৃন্দ
সূর্য তরুণ সংঘ
০২,০৩ ও ০৪নং ওয়ার্ড,শাপলাপুর,
মহেশখালী, কক্সবাজার।