জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার Govt. Public Library, Cox's Bazar is serving like peoples' University. It is open for all types of people. Anybody can access to library with any book of choice.

Knowledge is power and public library is the power house of knowledge.

07/08/2026
03/08/2026

বিতর্কের ফলাফল ও শ্রেষ্ঠ বক্তা ঘোষণার মুহূর্তের ভিডিও

03/08/2026

আমাদের ক্ষুদে শ্রেষ্ঠ বিতার্কিকের অন্যান্য বই এর পক্ষে যুক্তি উপস্থাপন ভিডিও-০২

03/08/2026

আমাদের ক্ষুদে বিতার্কিকদের পাঠ্যবই এর পক্ষে যুক্তি উপস্থাপন ভিডিও-০২

03/08/2026

আমাদের ক্ষুদে বিতার্কিকদের অন্যান্য বই এর পক্ষে যুক্তি উপস্থাপন ভিডিও-০১

03/08/2026

আমাদের ক্ষুদে বিতার্কিকদের পাঠ্যবই এর পক্ষে যুক্তি উপস্থাপন ভিডিও-০১

Thanks and gratefulness for covering the debate competition of those little genius!
03/08/2026

Thanks and gratefulness for covering the debate competition of those little genius!

The Cox's Bazar District Public Library organised its first-ever friendly debate competition on Sunday as part of the government's 180-day action plan under

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এ প্রথমারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অ...
02/08/2026

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এ প্রথমারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনার আলোকে জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজারকে আরো জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে এবং উন্মুক্ত মেধার চর্চার ও মেধাকে আরো শানিত করার উদ্দেশ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এ প্রথমবারের মতো আজ ০২-০৮-২০২৬ তারিখ রোজ রবিবার দুপুর ২টায় এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো, “পাঠ্যবই নাকি অন্যান্য বই”। বিষয়ের উপর পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে কক্সবাজার সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ক্ষুধে বিতার্কিকদের নিয়ে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের বক্তারা তাদের বক্তব্যে পাঠ্যবই এর অপরিসীম গুরুত্ব ও শিক্ষা জীবনে এবং জীবন গঠনে পাঠ্যবই যে অনন্য ভূমিকা পালন করে তা তুলে ধরেন। অপর দিকে পাঠ্যবই এর বাইরে জীবনে অন্যান্য বই এর ভূমিকা তুলে ধরে বিপক্ষ দলের বক্তারা তাদের ক্ষুরধার যুক্তি তুলে ধরেন।

উভয় দলের বক্তারা পড়া তথা বই পড়াকে মূল অনুষঙ্গ ধরে তাদের নিজ নিজ দলের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। যুক্তি-পাল্টা যুক্তির ক্ষুরধার বিতর্কের মাধ্যমে তারা বই পড়াকে সর্বোচ্চ গুরুত্বারোপ করে জীবন ও জীবিকার প্রয়োজনে যে বই কতটা গুরুত্বপূর্ণ তার বিস্তারিত তথ্য ও যুক্তি উপস্থাপন করেন।

যুক্তি-তর্ক উপস্থাপন শেষে উপস্থিত বিচারক প্যানেলের মূল্যয়ন শেষে সর্বমোট ১৩৫ নম্বরের মধ্যে ১০৫ নম্বর পেয়ে বিজয়ী হয় পক্ষ দল ‘সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা বক্তা জনাব আহমেদ আল সামির।

মূলত শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসভূক্ত পাঠ্যবই এবং সরকারি গণগ্রন্থাগারের সিলেবাসবহির্ভূক্ত বই এর মধ্যে চিরায়ত একটি সম্পর্ক স্থাপন করার প্রয়াস নিয়েই বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়। একটি আদর্শ জীবন ও জীবিকা গঠনে একটি মানুষের জীবনে পাঠ্যবই ও অন্যান্য বই যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা তুলে ধরাই ‍ছিলো এ বিতর্কের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যাতে অনুধাবন করতে পারে যে প্রাতিষ্ঠানিকি শিক্ষা ফুরিয়ে গেলেও জীবনের প্রতিটি বাঁকে পড়ার উৎস সমাজে বিদ্যমান এবং গণগ্রন্থাগার যে সেই অসীম জ্ঞানের সুন্দর একটি উৎস তার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব মো: নাছির উদ্দিন এবং বিচারক প্যানেরে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: আহসানুল হক, বীচ টিভি কক্সবাজার এর সাংবাধিক জনাব মীর মো: সোহেল রানা, টিটিএন এর সাংবাদিক জনাব দ্বীপেন দাশ। মডারেটর/সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র দপ্তরের লাইব্রেরিয়ান জনাব মো: মাসুদ রানা। বিতর্ক প্রতিযোগিতায় দর্শক হিসেবে উপস্তিত ছিলেন দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৬৬জন শিক্ষার্থী ও সাধারণ পাঠক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের জুলাই ২০২৬ মাসের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।গত ২৮-০৭-২০২৬ তারিখ রোজ মঙ্গলবার বিক...
31/07/2026

ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের জুলাই ২০২৬ মাসের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

গত ২৮-০৭-২০২৬ তারিখ রোজ মঙ্গলবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এর পাঠকক্ষে
ভ্রাম্যমাণ লাইব্রেরি কক্সবাজার ইউনিট এর সাংস্কৃতিক সংঘের জুলাই ২০২৬ মাসের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় ভ্রাম্যমাণ লাইব্রেরি নির্ধারিত ২টি স্পটে পূর্বে অনুষ্ঠিত উন্মুক্ত সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার ৬জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।

আড্ডা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর বাংলার চীফ ইনস্ট্রাক্টর জনাব ড. ইমদাদুল হক মামুন, সরকারি শিশু পরিবার (বালিকা) এর ইনস্ট্রাক্টর জনাব হোসনে আরা, বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব হাসিনা আক্তার ও জনাব স্বপ্না, টিটিএন এর সাংবাদিক জনাব দ্বীপেন দাশ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র দপ্তরের অফিস প্রধান লাইব্রেরিয়ান জনাব মোঃ মাসুদ রানা।

অতিথিরা তাদের বক্তব্যে ভ্রাম্যমাণ লাইব্রেরির অসাধারণ বই, তাদের চমৎকার সাহিত্যিক কর্মকান্ড এবং জীবন গঠনে বই এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও পড়া কেন জীবনে প্রয়োজন, পড়ার অপরাপর গুরুত্ব, পড়াকে জীবন সঙ্গী করা এবং পড়ার মাধ্যমেই জীবনকে গড়ে তোলা ও অর্জিত জ্ঞান দিয়েই জীবনকে সঠিকভাবে উপভোগ করার প্রতি গুরুত্বারোপ করেন।

ভ্রাম্যমাণ লাইব্রেরির বিভিন্ন স্পটের শিক্ষক-শিক্ষার্থী, পাঠক ও অত্র গ্রন্থাগারের পাঠকরা এ আড্ডায় উপস্থিত ছিলেন।

Address

Public Library Coxsbazar Police Super Point
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার:

Shortcuts

Share