Islami Jubo Andolan Bangladesh Teknaf South

Islami Jubo Andolan Bangladesh Teknaf South "একটি সুন্দর দেশ গড়তে আমাদের পাশে চাই ইসলামী আদর্শে গড়ে উঠা একদল আত্মপ্রত্যয়ী যুবক"

“মেধার স্বীকৃতি, আদর্শের প্রত্যাশাসমৃদ্ধ আগামীর অভিযাত্রা”এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শ...
29/08/2026

“মেধার স্বীকৃতি, আদর্শের প্রত্যাশা
সমৃদ্ধ আগামীর অভিযাত্রা”

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬” আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টেকনাফ থানা দক্ষিণ।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে থানা সভাপতি মুহাম্মদ জুয়েল-এর সভাপতিত্বে এবং থানা সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম-এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি আব্দুর রহমান আরিফী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ থানা দক্ষিণ শাখার সভাপতি জালাল উদ্দীন খলীলসহ প্রমূখ নেতৃবৃন্দ

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মেয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিভাবকরা উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বার্তা প্রেরক-
প্রচার বিভাগ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
টেকনাফ থানা দক্ষিণ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে—৩৫ বছরের অভিযাত্রা;মূল্যায়ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা ...
28/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে—

৩৫ বছরের অভিযাত্রা;
মূল্যায়ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা সমাবেশ ও এসএসসি/দাখিল

🎓 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬

“মেধার স্বীকৃতি, আদর্শের প্রত্যাশা
সমৃদ্ধ আগামীর অভিযাত্রা”

২০২৬ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টেকনাফ থানা দক্ষিণ-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে-

🏆 “ প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”
ইতোমধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

26/08/2026

তোমাদের প্রতিষ্ঠাতা গণ্ডমূর্খ
তাফহীমুল কোরআন আগাগোড়া মনগড়া।

মুনাযিরে যমান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী

22/08/2026

যুব আন্দোলনের নেতা শহীদ বুলবুল-এর হত্যাকান্ড নিয়ে রাষ্ট্রকে সতর্ক করে কঠিন হুংকার দিলেন কেন্দ্রীয় সভাপতি
আতিকুর রহমান মুজাহিদ

22/08/2026

রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করলেন সাবেক ধর্মউপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসেন

Islami Jubo Andolan Bangladesh Teknaf South

শোক প্রকাশ!যুব নেতার মমতাময়ী মায়ের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার শোক প্রকাশ!ইসলামী যু...
13/08/2026

শোক প্রকাশ!
যুব নেতার মমতাময়ী মায়ের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার শোক প্রকাশ!

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, যুব নেতা হাফেজ মাওলানা রফিকুল হক-এর মমতাময়ী মা ১২ আগস্ট'২৬খ্রি. মোতাবেক ২৯ সফর ১৪৪৮হিজরি রোজ: বুধবার রাত ১১.৫৮ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন।

যুব নেতার মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জালাল উদ্দীন খলিল ও সাধারণ সম্পাদক সইদুল হাশিম।

সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীন মরহুমাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং মরহুমার পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের সবরে জামিল দান করুন। আমীন।

বার্তা প্রেরক:-
রাশেদুল হাসান
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
টেকনাফ উপজেলা [দক্ষিণ]

10/08/2026

যোগদান! যোগদান!
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

খেলাফত মজলিসের টেকনাফ উপজেলা সহ-সভাপতি ও সাবরাং ইউনিয়ন শাখার সভাপতি, সাবরাং ইউনিয়নের সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

যোগদানকালে তিনি জানান– যে লক্ষ্য-উদ্দেশ্য ও প্রত্যাশা দেখে খেলাফত মজলিসে সম্পৃক্ত হয়েছিলেন তার কোনটাই এখন বিদ্যমান নাই।
তিনি আরও জানান– ১৯৯৬ থেকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাইকে দেখে আসছেন যে, এই দল তার নীতি-নৈতিকতার উপর এখনও অটল-অবিচল। কিঞ্চিৎ নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তাই তিনি জেনে-বুঝে সজ্ঞানে ইসলামের প্রতিনিধিত্বকারী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

আমরা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই
তাঁর আগামীর পথচলা সুন্দর হোক এই কামনা করি

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন একটি বৈষম্যমুক্ত মেধাভিত্তিক জাতি গঠনে তোমরাই...
10/08/2026

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন

একটি বৈষম্যমুক্ত মেধাভিত্তিক জাতি গঠনে তোমরাই হবে আগামী দিনের অগ্রসৈনিক।

Islami Jubo Andolan Bangladesh Teknaf South

07/08/2026

২০২৪-এর ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল কারীম স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছিলেন।

তিনি তাঁর কথা রেখেছিলেন– ৫ আগস্ট-ই স্বৈরাচারের পতন হয়েছিল।

Address

Teknaf
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jubo Andolan Bangladesh Teknaf South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share