কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,

জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।"

"বাংলাদেশ জিন্দাবাদ"

25/08/2026
আলহামদুলিল্লাহ! অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ জনাব ডা. মুজিবুল হক স্যারকে। আপনার নিরলস প্রচেষ্টা আলোর মুখ দেখছে। কোনো দ্বিধা ছা...
20/08/2026

আলহামদুলিল্লাহ!

অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ জনাব ডা. মুজিবুল হক স্যারকে। আপনার নিরলস প্রচেষ্টা আলোর মুখ দেখছে। কোনো দ্বিধা ছাড়া স্বীকার করতে হয় যে, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কে কক্সবাজার মেডিকেল কলেজ প্রাঙ্গনে আমন্ত্রণ করা ও উনাকে ক্যাম্পাসে নিয়ে আসা আপনার বিচক্ষণতারই প্রমাণ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি অশেষ কৃতজ্ঞতা!

অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ কে। আমরা নিশ্চিত আপনার কক্সবাজার মেডিকেল কলেজের জন্য আপনার এই অভিবাবকত্ব বজায় থাকবে। এত দ্রুততম সময়ে এই কথা দিয়ে কথা রাখাই প্রমাণ করে যে, আপনি ঠিক আগের মতোই এই মেডিকেল কলেজের তত্বাবধান করে যাবেন। অসংখ্য ধন্যবাদ জনাব Salahuddin Ahmed BNP কে।

"পাকা কথা দিচ্ছি না, কারণ আমি যা বলি, তা মীন করেই বলি" — মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ Salahuddin Ahm...
19/08/2026

"পাকা কথা দিচ্ছি না, কারণ আমি যা বলি, তা মীন করেই বলি"
— মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ
Salahuddin Ahmed (বিগত ৭ আগস্ট, ২০২৬ সালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এই মন্তব্য করেছিলেন)

আজকের একনেক সভায় তার সেই কথার প্রতিফলন আবারও ফুটে উঠলো।
সেদিন পাকা কথা না দিলেও, তিনি যে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য একজন যথাযথ অবিভাবকের ভূমিকা পালন করবেন তার দৃশ্যত প্রমাণ এটিই।

"১০টি মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ" প্রকল্পের সংশোধনীতে তিনি কক্সবাজার মেডিকেল কলেজকে ভুলে যাননি। সংশোধিত নতুন অনুমোদিত প্রকল্পের নাম হয়েছে "১১টি মেডিকেল কলেজের ২১ হোস্টেল ভবন নির্মাণ"—যার মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত একটি হোস্টেল অন্তর্ভুক্ত হয়েছে তার যৌক্তিক সুপারিশে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে ছাত্রী হোস্টেলে আসন সংকটসহ নানা সমস্যার চিত্র তিনি নিজ চোখে দেখেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি জোর গুরুত্ব দিয়ে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত হোস্টেল নির্মাণের যুক্তি তুলে ধরেন যা অনুমোদিত হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদকে Salahuddin Ahmed BNP আন্তরিক ধন্যবাদ।

একইসাথে মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব ডা. মুজিবুল হক স্যার—বাস, বাউন্ডারি ওয়াল ও হোস্টেল সংকটসহ নানা বিষয়ে ঢাকায় ও কক্সবাজারে নিরলস তদবির বজায় রাখার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
14/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া,অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ...
13/08/2026

আলহামদুলিল্লাহ!
মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া,অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনে সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপি'র সদ্য বিদায়ী সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি'র শ্রদ্ধেয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অশেষ কৃতজ্ঞতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ,ঢাবি,জবি, জাবি,বেসরকারি বি,রাজশাহী বি,চট্টগ্রাম বি,শেরে বাংলা কৃষি বি,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা সফলভাবে কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব পরিচালনা করতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, ঢাকার ৫ কলেজ এবং চার মহানগরের নেতৃবৃন্দদের প্রতি যাদের শ্রম-ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে এবং শত ষড়যন্ত্রকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছে। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবগুলো বিশ্ববিদ্যালয়, সবগুলো কলেজ এর নেতৃবৃন্দের নিয়ে আমৃত্যু গর্বিত, কারণ আমার এ সকল নেতৃবৃন্দের নামে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। প্রচন্ড আর্থিক টানাপোড়েনের মাঝেও তারা অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত নিজেদের আওতাধীন ইউনিটকে নেতৃত্ব প্রদান করেছে। শুধু নিজে সৎ ও পরিশ্রমী নয়, তাদের আওতাধীন নেতা-কর্মীদেরও সত্যিকারের সততা,নীতি ও আদর্শ নিয়ে পথ চলতে অনুপ্রাণিত করেছে।

আমি বিশেষভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ থেকে বলছি,সবগুলো ক্যাম্পাসে আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক ছাত্র রাজনীতি বিকাশে চেষ্টা করেছি। ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা ক্যাম্পাসগুলোতে একজন সাধারণ শিক্ষার্থীও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সেজন্য বিশেষ মনোযোগী ছিলাম। আমার নিজ দলের বাহিরেও সাধারণ শিক্ষার্থীরা যে কোন বিষয়ে আমার সরাপন্ন হলে, আমি আমার জায়গা থেকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করছি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি।

রাকিব-নাসির কমিটির মূল সফলতা হল জুলাই গণঅভ্যুত্থান এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকরী বীরোচিত ভূমিকা পালন। ৫ আগষ্ট, ২০২৪ পরবর্তী বাস্তবতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মবকে মোকাবিলা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বুলিংকে উপেক্ষা করে নেতৃত্ব প্রদান করতে হয়েছে।

একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ,মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। ভুল ত্রুটির উর্ধ্বে কেও না, সেহেতু দীর্ঘ সময় দায়িত্ব পালনকালীন সময়ে আমারও ভুল ত্রুটি রয়েছে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

পরিশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইল।

বাংলাদেশ জিন্দাবাদ।

- মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রি...
11/08/2026

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

প্রয়াত আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজনাব সালাউদ্দিন আহমেদ,এমপি মহোদয়।কক্সবাজার মেডিকেল কলেজে আপনার শুভাগমনেআমরা গর্বিত।জানাই আন্তরিক...
06/08/2026

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
জনাব সালাউদ্দিন আহমেদ,এমপি মহোদয়।
কক্সবাজার মেডিকেল কলেজে আপনার শুভাগমনে
আমরা গর্বিত।জানাই আন্তরিক শুভেচ্ছা,সাদর সম্ভাষণ ও উষ্ণ স্বাগতম।

-- কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল।

বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংর...
05/08/2026

বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে নবনির্মিত ❝জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ -এর উদ্বোধনী করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শেরেবাংলা নগর, ঢাকা | ০৫ আগস্ট ২০২৬, বুধবার।

দীর্ঘ ১৭ বছর জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈরাচার হটানোর দিন।
05/08/2026

দীর্ঘ ১৭ বছর জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈরাচার হটানোর দিন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডা. মুজিবুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদ...
25/07/2026

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডা. মুজিবুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল এর প্রথম আহব্বায়ক কমিটির নেতৃত্ব ও বর্তমান নেতৃত্ব।

Address

কক্সবাজার মেডিকেল কলেজ
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share