NirapodRide

NirapodRide 🌟 NirapodRide - Safe & Reliable Rides 🚖
Travel worry-free with NirapodRide! Managed with Traffic Police for secure, monitored journeys.

Affordable, comfortable, and reliable rides. Serving district & beyond. Book now for safe travel! 🚗✨

Passenger Review
17/07/2026

Passenger Review

যাত্রীর মনের দুঃখ!!!
28/06/2025

যাত্রীর মনের দুঃখ!!!

নীরবতার মাঝে গর্জন—সমুদ্র তার গল্প বলে ঢেউয়ের ছন্দে…Click 📸: Sairaj Aftab    #কক্সবাজার
17/04/2025

নীরবতার মাঝে গর্জন—সমুদ্র তার গল্প বলে ঢেউয়ের ছন্দে…

Click 📸: Sairaj Aftab

#কক্সবাজার

নিরাপদ যাত্রার নতুন দিগন্ত!কক্সক্যাবের নিবন্ধিত সকল যানবাহনে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা আগে থেকেই কাজ ক...
01/04/2025

নিরাপদ যাত্রার নতুন দিগন্ত!

কক্সক্যাবের নিবন্ধিত সকল যানবাহনে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা আগে থেকেই কাজ করছি, এবার এটি আরও আনুষ্ঠানিকভাবে সবার জন্য প্রকাশ করা হলো!

🚖 আপনার যাত্রাকে নিরাপদ ও সহজ করতে আমাদের বিশেষ উদ্যোগ!

কক্সবাজারে পর্যটক ও স্থানীয় যাত্রীদের জন্য কক্সক্যাবের নিবন্ধিত টুরিস্ট জিপ, টমটম, সিএনজি, হোটেলের গাড়ি সহ সকল যানবাহন এখন আরও নিরাপদ ও সেবামূলক! 🌟 আমাদের "কক্সক্যাব" উদ্যোগের মাধ্যমে যাত্রীরা এখন ড্রাইভারদের সম্পর্কে মতামত জানাতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগ করতে পারবেন, যা সরাসরি ট্রাফিক পুলিশের কাছে পৌঁছে যাবে। 🚔

📌 কিভাবে কাজ করবে?
🔹 গাড়ির মধ্যে থাকা QR কোড স্ক্যান করুন
🔹 ড্রাইভারের সার্ভিস সম্পর্কে রিভিউ দিন
🔹 যদি কোনো অসদাচরণ বা নিরাপত্তা সমস্যা হয়, অভিযোগ জানান
🔹 ট্রাফিক পুলিশ আপনার রিভিউ ও অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেবে

🌍 এই উদ্যোগের মূল লক্ষ্য:
✅ পর্যটকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা
✅ ড্রাইভারদের মধ্যে দায়িত্বশীলতা বাড়ানো
✅ সুষ্ঠু ও শৃঙ্খলিত ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা
✅ নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া

🚨 জরুরি হেল্পলাইন নম্বর:
📞 জেলা পুলিশ কন্ট্রোল রুম: 01320-109398
📞 ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম: 01320-159087
📞 জাতীয় জরুরি সেবা: 999

💡 আপনার মতামত বদলে দিতে পারে সবার যাত্রা!
সচেতন হোন, নিরাপদ থাকুন! 🌍✨

নিরাপদ ও পর্যটন-বান্ধব কক্সবাজার গড়ার পথে আরেকটি সফল উদ্যোগ!মো: রাসেল, একজন নিবন্ধিত কক্সক্যাব ইজিবাইক চালক, যিনি তার সত...
26/03/2025

নিরাপদ ও পর্যটন-বান্ধব কক্সবাজার গড়ার পথে আরেকটি সফল উদ্যোগ!

মো: রাসেল, একজন নিবন্ধিত কক্সক্যাব ইজিবাইক চালক, যিনি তার সততা, নিরাপত্তা ও পর্যটন-বান্ধব সেবার জন্য যাত্রীদের কাছ থেকে অসংখ্য ইতিবাচক রিভিউ পেয়েছেন।

ফেব্রুয়ারি ২০২৫-এ সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফউদ্দীন শাহীন মহোদয়ের নির্দেশনায়, যাত্রীদের রিভিউয়ের ভিত্তিতে রাসেলকে "কক্সক্যাব পুরস্কার" এর জন্য মনোনীত করা হয়। তাঁর এই অসাধারণ সেবার স্বীকৃতি স্বরূপ তাকে সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে, যা কক্সবাজারের অন্যান্য ইজিবাইক চালকদেরও অনুপ্রাণিত করবে।

এই মহতী আয়োজনে কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: সালাউদ্দিন মহোদয় ইজিবাইক চালকদের ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁদের সম্মানিত করেছেন। রাসেলের স্বপ্ন ছিল ডিসি স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করা, এবং ডিসি স্যার তাকে নিরাশ করেননি!

উল্লেখযোগ্যভাবে, কক্সবাজার চেম্বার অব কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আবু মোরশেদ চৌধুরী খোকা মহোদয় আর্থিক পুরস্কারের যোগান দিয়ে এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছেন।

নিরাপদ ও পর্যটন-বান্ধব কক্সবাজার গড়ার লক্ষ্যে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে!

Address

Cox’s Bazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when NirapodRide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category