25/08/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলা শুরা অধিবেশন সম্পন্ন।
----------------------------------
২৪ আগস্ট রোজ সোমবার বিকেলে সদরস্হ দারুল করিম মাদ্রাসা মিলনায়তনে সদর উপজেলা সভাপতি এইচ এম আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাও নেজামুর রহমান সোলাইমানী বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহসভাপতি এ আর এম ফরিদুল আলম, সেক্রেটারী আবু নাছের সহ দপ্তর সম্পাদক আমানুল হক।
উপজেলা সেক্রেটারি মাহবুব উল্লাহ নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য সভাপতি হিসেবে মাও মাহবুব উল্লাহ নোমানী, সহ সভাপতি মাও নাছির উদ্দীন সেক্রেটারি মাও আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক মাষ্টার সোহেল কে মনোনীত করে প্রধান অতিথি শপথ পাঠ করান।
সভায় জেলা নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে জবাবদিহি ও গতিশীল করনে প্রচেষ্টা চালানোর জন্য আহবান জানান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।
বার্তা প্রেরক
সেলিম উদ্দিন
প্রচার সম্পাদক
আই এ বি কক্সবাজারের জেলা