RAB 15, COX'S BAZAR

RAB 15, COX'S BAZAR RAB-15 Cox's bazar.

07/09/2026

খুলনার আরমান বাহিনীর প্রধানকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার।কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ...
07/09/2026

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার।

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার ৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)।

অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া সাকিনস্থ নুরুল কবিরের বসতবাড়ির সম্মুখস্থ রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় সংঘবদ্ধ মানবপাচারকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক-বিদিক দৌড়ে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ ০৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা আসামীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে একত্রিত করেছিল।

উদ্ধারকৃত ভিকটিমগণ এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

07/09/2026
আসসালামু আলাইকুম *টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার*কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া...
07/09/2026

আসসালামু আলাইকুম

*টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার*

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার ৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)।

অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া সাকিনস্থ নুরুল কবিরের বসতবাড়ির সম্মুখস্থ রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় সংঘবদ্ধ মানবপাচারকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক-বিদিক দৌড়ে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ ০৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা আসামীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে একত্রিত করেছিল।

উদ্ধারকৃত ভিকটিমগণ এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

----ধন্যবাদ----

06/09/2026

পাবনায় মাদক বিরোধী অভিযানে ১৪.২৫ কেজি শুকনা গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

06/09/2026
কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার।কক্সবাজার সদর থানাধীন আলীর জা...
06/09/2026

কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার।

কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির মো: মুবিন (২৭), কক্সবাজার সদর পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

গত ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২১:৩৫ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো: ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত মুবিন এজাহারনামীয় ০৩ নম্বর আসামি।

র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদর, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

05/09/2026

ঝিনাইদহের কালীগঞ্জ হতে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-০৬

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫।মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেক...
05/09/2026

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫।

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি ক্রিস্টাল মেথ(আইস) মাদক উদ্ধার করেছে।

অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি অনুমান ০০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত অন্ধকারে সুকৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটির গায়ে "GUANYINWANG" লেখা রয়েছে। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ (তিন) কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Address

Ramu Thana, Cox's Bazar
Cox's Bazar
4730

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAB 15, COX'S BAZAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share