Bangladesh Islami Chattroasena Cox’s Bazar Sadar

Bangladesh Islami Chattroasena Cox’s Bazar Sadar ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুসংহতি, ত্যাগ ও সেবা—আমাদের মূলনীতি।সুন্নি মতাদর্শ ভিত্তিক আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

নবনিযুক্ত আহ্বায়ক কমিটিবাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার আওতাধীন মাদ্রাসা-এ তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম...
13/08/2026

নবনিযুক্ত আহ্বায়ক কমিটি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার আওতাধীন মাদ্রাসা-এ তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম শাখার ৩২ সদস্যবিশিষ্ট নবনিযুক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনিযুক্ত কমিটি প্রদান ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আকিব রেজা জুনাইদ
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখা।

নির্দেশনায়:
নাঈম উদ্দীন চৌধুরী
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখা।

কমিটির দায়িত্বশীল:
মোহাম্মদ আহসান হাবিব — আহ্বায়ক
মোহাম্মদ হাসান মিয়া — যুগ্ম আহ্বায়ক
আব্দুর রশিদ সুমন — সদস্য সচিব
মোহাম্মদ সাইদুল হাসান — যুগ্ম সদস্য সচিব

সিনিয়র সদস্য ও সদস্যসহ সর্বমোট ৩২ জনের সমন্বয়ে গঠিত নবনিযুক্ত কমিটির সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

কাজের মূল্যায়ন ও সাংগঠনিক তৎপরতার ভিত্তিতে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আরও যোগ্য, দক্ষ ও আদর্শবান সেনানী গড়ে উঠুক—
সাংগঠনিক অগ্রযাত্রা হোক আরও সুদৃঢ়।

ইনশাআল্লাহ, সবকিছু একসাথে এগিয়ে যাবে।

মোহাম্মদ জিহাদ
(দপ্তর সম্পাদক)
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখা।

দুই মুজাদ্দিদ স্মরণ সভা—26আজ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই মুজাদ্দিদ স্মরণ সভা—১...
12/08/2026

দুই মুজাদ্দিদ স্মরণ সভা—26

আজ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই মুজাদ্দিদ স্মরণ সভা—
১. মুজাদ্দিদে আলফে সানী ইমাম আহমদ সিরহিন্দী (রহ.)
২. আলা হযরত ইমাম আহমদ রেযা খান (রহ.)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আল্লামা সালাহ্ উদ্দিন মোহাম্মদ তারেক (মু.জি.হু.)।

কক্সবাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসার, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক খিদমত এবং সুন্নিয়ত, মাযহাব ও মিল্লাতের জন্য তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলার সদস্য মাওলানা আনিসুর রহমান কাদেরী।

সভাপতিত্ব করেন হারুনুর রশিদ হৃদয়।

বক্তব্য রাখেন—বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার সাধারণ সম্পাদক নাঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকিব রেজা, ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আমিন কাদেরীসহ প্রমুখ।

এ সময় ২নং ওয়ার্ডের সভাপতি জিহাদসহ পৌরশাখার বিভিন্ন পর্যায়ের সেনানীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাদের প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী আলোচনায় পুরো কনফারেন্স হয়ে ওঠে ইলম, ইতিহাস ও আদর্শের এক সমৃদ্ধ সমাবেশ।
এখানে যে জ্ঞানের সমাহার ঘটেছে—তা শুধু শুনে নয়, উপস্থিত থেকে অনুভব করার বিষয়।

দুই মুজাদ্দিদের জীবন, দর্শন ও দ্বীনি খিদমতের আলোয় আলোকিত হোক আমাদের পথচলা।

#দুই_মুজাদ্দিদ_স্মরণ_সভা
#আলা_হযরত
#মুজাদ্দিদে_আলফে_সানী
#বাংলাদেশ_ইসলামী_ছাত্রসেনা
#কক্সবাজার_পৌরশাখা

12/08/2026

(খ)গ্রুপের প্রতিযোগী।
নাম : হাসনাঈনুল হক সাওন।

শিক্ষার্থী: কক্সবাজার মডেল হাই স্কুল।

শ্রেণি: অষ্টম।

আজ বাদে মাগরিব সকলেই উপস্থিত থাকবেন!🥰🎀
12/08/2026

আজ বাদে মাগরিব সকলেই উপস্থিত থাকবেন!🥰🎀

আগামীকালের দুই মুজাদ্দিদ স্মারক আলোচনা কনফারেন্স সফল করার লক্ষ্যে দিনব্যাপী সাংগঠনিক বৈঠক, মিটিং, বিভিন্ন প্রিন্টিং কাজস...
11/08/2026

আগামীকালের দুই মুজাদ্দিদ স্মারক আলোচনা কনফারেন্স সফল করার লক্ষ্যে দিনব্যাপী সাংগঠনিক বৈঠক, মিটিং, বিভিন্ন প্রিন্টিং কাজসহ সার্বিক প্রস্তুতি ও তদারকি শেষে রাতে দেখতে যাওয়া হয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, কক্সবাজার পৌরশাখার কার্যনির্বাহী সদস্য ও তরুণ ছাত্রনেতা আকিবুল ইসলাম আকিব-কে।

দ্বীনি ও সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সহযোদ্ধার প্রতি এই আন্তরিকতা আমাদের সাংগঠনিক বন্ধনেরই প্রতিচ্ছবি।

রাব্বে কারীম তাঁর পায়ের ব্যথা ও অসুস্থতা পরিপূর্ণভাবে দূর করে শিফায়ে কামিলা ও আজিলা দান করুন। সুস্থতা ও নেক হায়াত নসীব করুন—আমিন। 🤲

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার পৌরশাখার সাধারণ সম্পাদক নাঈম উদ্দীন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শফিউল বশরসহ পৌরশাখার অন্যান্য নেতৃবৃন্দ।

—Admin Post

11/08/2026

(খ)গ্রুপের প্রতিযোগী।🌸
নাম: হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন।

শিক্ষার্থী: মাদ্রাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম।

শ্রেণি: দশম।

11/08/2026
11/08/2026

(খ)গ্রুপের প্রতিযোগী।
নাম : হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম

শিক্ষার্থী: মাদ্রাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম।

শ্রেণি: দশম।

10/08/2026

(ক)গ্রুপের প্রতিযোগী।
নাম : মোহাম্মদ হামিম।

শিক্ষার্থী: মাদ্রাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম।

শ্রেণি: দ্বিতীয়।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chattroasena Cox’s Bazar Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share