09/09/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামীকাল ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করবেন।
আগামীকাল দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পরে ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ৩ অক্টোবর তিনি কক্সবাজারে ফিরে আসবেন।
তার অনুপস্থিতিতে এ সময় কক্সবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন মুহতারাম মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ।
পবিত্র ওমরা পালনসহ পুরো সফর নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কক্সবাজার জেলাবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন জেলা আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।