19/05/2026
আজ ১৯ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুটাখালী ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা উমর হামজা, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন প্রমুখ।