25/08/2026
ফলজ চারা বিতরণ করল ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স
কক্সবাজারে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে অদ্য ২৫/০৮/২০২৬ ইং রোজ মংঙ্গলবার ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্সের পক্ষ থেকে মহিউসসুন্নাহ দাখিল মাদ্রাসা,পি.এম.খালীতে ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শুধু চারা বিতরণ করাই নয়, এসব চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
বার্তা: একটি চারা, একটি ভবিষ্যৎ—সবুজ হোক কক্সবাজার।