Jamaat Coxsbazar City

Jamaat Coxsbazar City Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami Cox's Bazar City

05/09/2026
আগামীকাল ৫ সেপ্টেম্বর লংমার্চ এর সমর্থনে ১১ দলীয় ঐক্য কক্সবাজার শহর এর উদ্যোগে আজ শুক্রবার বাদে জুমা এক মিছিল ও সমাবেশ অ...
04/09/2026

আগামীকাল ৫ সেপ্টেম্বর লংমার্চ এর সমর্থনে ১১ দলীয় ঐক্য কক্সবাজার শহর এর উদ্যোগে আজ শুক্রবার বাদে জুমা এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব ওমর ফারুক।

কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান প্রমুখ।

04/09/2026

কক্সবাজার শহর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে লং মার্চের সমর্থনে স্বাগত মিছিল ...

31/08/2026

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক স...
27/08/2026

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার লালদীঘি পাড়ে অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যায় সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

শিল্পী জাবিরুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত না'তে রাসূল সন্ধ্যা উদ্বোধন করেন জেলা উপদেষ্টা জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার শহর উপদেষ্টা রিয়াজ মুহাম্মদ শাকিল। অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদ শহর সংগীত টিম, রামু উপজেলা সংগীত টিম এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী না'তে রাসূল ও কাওয়ালী পরিবেশন করেন। বৃন্দ তেলাওয়াত করেন তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা টিম। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহমুদ আহমাদি নেজাদ। না'তে রাসূল সন্ধ্যা উপলক্ষে লালদীঘি পাড় বিভিন্ন রংবেরঙের আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

বুক স্টল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন শিল্পী ইকবাল হাসান ও জয়নাল আবেদীন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

26/08/2026

🔴 সরাসরি>>> দেশীয় সাংস্কৃতিক সংসদ, কক্সবাজার এর উদ্যোগে ১২ রবিউল আউয়াল পবিত্র সিরাতুন্নবী সা: উপলক্ষে ‘নাতে রাসুল সন্ধ্যা’ হতে...

স্থান: লালদীঘির পাড়, কক্সবাজার।

সাংগঠনিক সফরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফ...
23/08/2026

সাংগঠনিক সফরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, রিফাত রশিদ, আবু বাকের মজুমদার।

এ সময় কক্সবাজার জেলার আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব ওমর ফারুকসহ অনেকেই ছিলেন।

শহর জামায়াতের আমীর বলেন, আলাপ আলোচনায় সবাইকে খুব আন্তরিক মনে হয়েছে। মহান আল্লাহ তাআ'লা সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভুমিকা পালন করার তৌফিক দিন, আমীন।

তুমিও নেতা আমিও নেতা, পার্থক্য শুধু রাজপথে।
17/08/2026

তুমিও নেতা আমিও নেতা, পার্থক্য শুধু রাজপথে।

Address

Hospital Road
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Coxsbazar City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share