আল-আহবাব ফাউন্ডেশন

আল-আহবাব ফাউন্ডেশন আল-আহবাব ফাউন্ডেশন, বাংলাদেশ।
(সৃষ্টির কল্যাণে, স্রষ্টার সন্তুষ্টে)
স্থাপিতঃ ২০২০ ইং।

প্রধান কার্যালয়ঃ মুরাদনগর, কুমিল্লা।
☎️ 01815-246797

মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে রিয়া মনি। মাত্র ১৯ বছর বয়সে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দুঃখ...
13/08/2026

মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে রিয়া মনি। মাত্র ১৯ বছর বয়সে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দুঃখজনক বিষয় হলো, বর্তমানে তিনি ৭ মাসের গর্ভবতী। এই কঠিন পরিস্থিতিতে নিজের চিকিৎসার পাশাপাশি অনাগত সন্তানের জন্যও তাকে অনেকটা ঝুঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তার চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছে ৩ লক্ষ টাকা। এমন পরিস্থিতিতে আল-আহবাব ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। পাশাপাশি স্থানীয় এলাকার মানুষও নিজ নিজ অবস্থান থেকে তার পাশে দাঁড়াচ্ছেন।
মানবিকতার জায়গা থেকে আপনিও চাইলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

রোগীর পরিচয়:
নাম: মোসাঃ রিয়া মনি
পিতা: খোকন মিয়া
গ্রাম: ছালিয়াকান্দি দক্ষিণ পাড়া, মুরাদনগর।

আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী আশপাশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন🤲

আলহামদুলিল্লাহ! আলেম পরিবারের পাশে আল-আহবাব ফাউন্ডেশন চট্টগ্রামের ভয়াবহ বন্যায় এক সম্মানিত আলেম পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজ...
30/07/2026

আলহামদুলিল্লাহ! আলেম পরিবারের পাশে আল-আহবাব ফাউন্ডেশন

চট্টগ্রামের ভয়াবহ বন্যায় এক সম্মানিত আলেম পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরিবারটি অত্যন্ত কষ্টে দিন অতিবাহিত করছিল। কিন্তু আত্মমর্যাদা ও দ্বীনি আদর্শের কারণে কারো কাছে কিছু চাইতেও পারেন নি।

আল-আহবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত মাওলানা সাহেব-এর হাতে সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া তুলে দেওয়া হয়েছে।

পরিচয়:
মাওলানা, মুফতি, মুহাদ্দিস
মুহাদ্দিস, জামিয়া কোরআনিয়া, খুলশী, চট্টগ্রাম।
📍স্থায়ী ঠিকানা: বাঁশখালী, ইউনিয়ন: ছনুয়া।

আল্লাহ তাআলা আমাদের সকলের দান, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা কবুল করুন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।
আমীন 🤲

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির ফারুয়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।​শিশুদের শিক্ষা ...
23/07/2026

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির ফারুয়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

​শিশুদের শিক্ষা কার্যক্রম যেন দ্রুত শুরু হতে পারে, সেই লক্ষ্যেই আল-আহবাব ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ কিছু হাদিয়া প্রদান করা হলো। আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।

19/07/2026

আল-আহবাব ফাউন্ডেশন এর পক্ষ থকে চট্টগ্রাম, বন্দরবনে ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আল্লাহ তায়ালা সকলের দান গুলো কবুল করুক।
আমিন

18/07/2026

আলহামদুলিল্লাহ ❤️

আল-আহবাব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী টিম বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।

ইনশাআল্লাহ আগামীকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০+ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করা হবে।

সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন, বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘব করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন। 🤲💙

চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দ...
13/07/2026

চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আমরাও "আল-আহবাব ফাউন্ডেশন" মুরাদনগর, কুমিল্লা-এর পক্ষ থেকে ২০২২ ও ২০২৪ সালের মতো এবারও ইনশাআল্লাহ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।
আপনিও চাইলে এই মানবিক উদ্যোগে আমাদের সঙ্গে শরিক হতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

আল-আহবাব ফাউন্ডেশন, মুরাদনগর, কুমিল্লা। যোগাযোগ: ☎️ 01815-246797

চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দ...
13/07/2026

চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি, সংগঠন ও ফাউন্ডেশন নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের জন্য কাজ করছেন।
আমরাও "আল-আহবাব ফাউন্ডেশন" মুরাদনগর, কুমিল্লা-এর পক্ষ থেকে ২০২২ ও ২০২৪ সালের মতো এবারও ইনশাআল্লাহ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।

আপনিও চাইলে এই মানবিক উদ্যোগে আমাদের সঙ্গে শরিক হতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

আল-আহবাব ফাউন্ডেশন।
মুরাদনগর, কুমিল্লা। যোগাযোগ:
☎️ 01815-246797

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আল-আহবাব ফাউন্ডেশন  এর পক্ষ থেকে  চট্টগ্রামের একজন ক্যান্সার আক্রান্ত  মমতাময়ী মায়ে...
10/05/2026

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
আল-আহবাব ফাউন্ডেশন এর পক্ষ থেকে চট্টগ্রামের একজন ক্যান্সার আক্রান্ত মমতাময়ী মায়ের চিকিৎসার জন্য কিছু হাদিয়া পাঠানো হয়েছে। 🌸🤍

আমরা ক্যান্সার আক্রান্ত মমতাময়ী মায়ের সুস্থতা কামনা করছি। 🤲🏻

মহান আল্লাহ আপনাকে অতিদ্রুত পরিপূর্ণ সুস্থ করে দিক মা।🤲🏻

সৃষ্টির কল্যাণে,স্রষ্টার সন্তুষ্টে।
আল-আহবাব ফাউন্ডেশন 🤝

22/03/2026

আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন, আমীন🤲

Address

Cumilla
3540

Telephone

+8801815246797

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-আহবাব ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category