একতা সমাজ কল্যাণ সংস্থা

একতা সমাজ কল্যাণ সংস্থা এই সংস্থাটি প্রবাস থেকে পরিচালিত হয়।

একতা সমাজ কল্যাণ সংস্থা.......

এই সংস্থাটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন এর পিলগিরী, খারুল, বেজীমারা, সারিয়াভিটা ও পদুয়া গ্রামসহ অত্র এলাকার একটি সামাজিক সংগঠন। উক্ত সংগঠনের প্রধান ও মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজের অসহায়, অবহেলিত, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানো। সংগঠনটি কোন রাজনৈতিক অঙ্গসংগঠন কিংবা কোন ব্যাক্তিগত পৃষ্ঠপোষকতায় পরিচালিত নয়। সংগঠনটি উল্লেখিত গ্রামগুলোর কিছু

সাধারণ জনগণের দ্বারা পরিচালিত। অত্র সংগঠন কিংবা সংস্থাটির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদেরকে আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী ক্রয়, জীবীকা নির্বাহের কোন মাধ্যম ইত্যাদি সহায়তা প্রদান করা হয়।

অতএব, উক্ত সংগঠন কিংবা সংস্থাটির নামে কেউ কোন বাজে মন্তব্য এবং কোন অপপ্রচার চালাবেন না। আমরা আপনাদের মাধ্যমে এই সংস্থাটিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই, আর তার জন্য চাই আপনাদের দোয়া ও ভালোবাসা। সবমসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সংস্থার পাশে থেকে সমাজের অসহায়, অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করবেন।

ধন্যবাদান্তেঃ- একতা সমাজ কল্যাণ সংস্থা।

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা প্রয়োজন। একতা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পিলগিরী-...
26/03/2026

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা প্রয়োজন।
একতা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পিলগিরী-খারুল ফুটবল একাদশকে খেলার সামগ্রী উপহার দেওয়া হল (দুই সেট জার্সি ও দুইটি বল) ইনশাল্লাহ আগামীতেও এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন,,
মোঃশামীম হোসেন
সভাপতি,একতা সমাজ কল্যাণ সংস্থা
মোঃশাকিল
যুগ্ম সাধারণ সম্পাদক,একতা সমাজ কল্যাণ সংস্থা।
মোঃশাহজালাল
ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক
একতা সমাজ কল্যাণ সংস্থা।

একতা সমাজ কল্যাণ সংস্থা

Address

Pilgiri-Kharul, Barura-Cumilla
Comilla
3560

Telephone

+8801843427631

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতা সমাজ কল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category